02/12/2025
অনেকে ভিপি সাদিক কায়েমের সমালোচনা করলেও আমি মনে করি পুলিশ নিরপেক্ষ থাকলে তিনি সঠিক কাজটি করেছেন।
আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে যা খুশি তাই বলে দেবেন, ভূয়া ম্যাটেরিয়ালস তৈরী করে চরিত্রহনন করবেন আর দায়িত্ব নেবেন না, কেন?
এ কারনেই-তো ফেসবুক সহ সকল ক্ষেত্র এত টক্সিক, এত রুথলেস, এত মিথ্যা আর প্রোপাগন্ডায় ভরপুর! কারও প্রতি কারও মিনিমাম শ্রদ্ধা, মিনিমাম সম্মান কিংবা পরমতসহিষ্ঞুতা নাই! সবকিছু হোস্টাইল!
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম কোন বিচ্ছিন্ন জায়গা নয়, মানুষ তার দিনের বৃহত্তর একটি সময় এখানে কাটায় এবং তার ব্যাক্তিত্ত্ব, তার অভিপ্রায়, তার বক্তব্য সবকিছু তিনি এর মাধ্যমে তুলে ধরেন।
তাহলে এই প্লাটফরম জবাবদিহিতার বাইরে থাকবে কেন ? অন্যের চরিত্রহনন, তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা, তার ব্যাক্তিজীবন থেকে পারিবারিক জীবনকে বিষাক্ত করলে সে কেন আইনের আশ্রয় নিতে পারবেনা?