31/07/2025
দেশের বাইরে থেকে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে নতুন পাসপোর্ট বানাতে চান বা রিনিউ করতে চান ⁉️
পুরো প্রক্রিয়াটি এখন সহজ এবং ঝামেলামুক্ত। শুধু সঠিক নির্দেশনা মেনে অনলাইনে আবেদন করে পাসপোর্ট হাতে পাওয়া যাবে ৪ সপ্তাহের মধ্যেই! পাসপোর্টের মেয়াদ অন্তত ১-২ মাস থাকার আগেই আবেদন করুন যাতে এই সময়ের ভিতরেই চলে আসে।
এই পোস্টে ধাপে ধাপে নতুন পাসপোর্ট বানানোর সম্পূর্ণ গাইডলাইন বা রিনিউ করার সম্পূর্ণ প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। পড়ুন, প্রক্রিয়া বুঝুন এবং সহজেই আপনার পাসপোর্টের আবেদন সম্পন্ন করুন!
✅ ধাপ ১: অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন
1️⃣ নিচের লিংকে গিয়ে Apply online for e-passport/re-issue-এ ক্লিক করুন। এরপর ধাপে ধাপে সঠিক তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
👉 ওয়েবসাইট: https://bhclondon.org.uk/e-passport-application
2️⃣ আবেদন ফর্ম পূরণ করুন: নতুন পাসপোর্ট অথবা রিনিউ — সময় নিয়ে প্রতিটি বিষয় যাচাই করে সঠিক তথ্য দিন। সাবমিট করার আগে ভালোভাবে চেক করুন। ভুল করলে ঝামেলা হতে পারে।
3️⃣ আপনার জন্য নিকটবর্তী মিশন নির্বাচন করুন:
লন্ডন, ম্যানচেস্টার বা বার্মিংহামে হাই কমিশনের সেন্টার আছে। আপনার সবচেয়ে কাছের সেন্টারটি সিলেক্ট করুন।
ঠিকানাগুলো নিচে দেওয়া হলোঃ
• বাংলাদেশ হাইকমিশন, লন্ডন
📍 28 Queen’s Gate, London SW7 5JA
• বাংলাদেশ মিশন, বার্মিংহাম
📍 The Southside Building, 31 Hurst Street, Birmingham B5 4BD, UK
• বাংলাদেশ মিশন, ম্যানচেস্টার
📍 Seamark House, Edge Lane (Edge Ln), Droylsden, Manchester M43 6BB, UK
4️⃣ বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নির্বাচন করুন
আবেদন ফর্ম পূরণের শেষের দিকে বায়োমেট্রিকের তারিখ ও সময় নির্বাচনের অপশন আসবে — পছন্দ অনুযায়ী দিন ও সময় বেছে নিন।
✅ ধাপ ২: ফি প্রদান করুন
বর্তমানে অনলাইনে ফি দেওয়ার অপশন নেই।
বায়োমেট্রিকে গিয়ে সেখানে টাকা প্রদান করতে হবে।
পাসপোর্টের ধরন ও মেয়াদ অনুযায়ী ফি নিম্নরূপঃ
📄 পাসপোর্ট ফি (মার্কিন ডলারে):
• ৪৮ পৃষ্ঠা (৫ বছর): $১০০
• ৪৮ পৃষ্ঠা (১০ বছর): $১২৫
• ৬৪ পৃষ্ঠা (৫ বছর): $১৫০
• ৬৪ পৃষ্ঠা (১০ বছর): $১৭৫
✅ ধাপ ৩: মিশনে উপস্থিত হন
নির্ধারিত তারিখে আপনার নির্বাচিত মিশনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন এবং বায়োমেট্রিক প্রক্রিয়া (ছবি ও ফিঙ্গারপ্রিন্ট) সম্পন্ন করুন।
✅ ধাপ ৪: পাসপোর্ট সংগ্রহ করুন
📌 পাসপোর্ট প্রসেসিংয়ের জন্য সময় লাগবে:
• সাধারণ ডেলিভারি: ৪–৬ সপ্তাহ
• জরুরি ডেলিভারি: ৭ কার্যদিবস (অতিরিক্ত ফি প্রযোজ্য)
✅ পাসপোর্ট প্রস্তুত হলে ইমেইল বা ফোনের মাধ্যমে জানানো হবে।
✅ সরাসরি মিশন থেকে অথবা কুরিয়ারের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।
📌 সঙ্গে যা যা নেওয়া উচিত:
▶︎ অনলাইনে আবেদন করা ফর্মের প্রিন্ট কপি
▶︎ পুরোনো পাসপোর্ট ও এনআইডি’র ফটোকপি
▶︎ বিবাহিত বা ডিভোর্সড হলে সংশ্লিষ্ট সার্টিফিকেটের ফটোকপি
▶︎ ঠিকানার প্রমাণপত্র (Proof of Address)
▶︎ ফার্স্ট ক্লাস রিটার্ন পোস্ট এনভেলপ নিয়ে যা বাসায় ডেলিভারির জন্য।
• পোস্ট অফিসে: £8+
• হাই কমিশনে: £11+
▶︎ সামান্য ক্যাশ (ফটোকপি বা প্রিন্ট করতে হলে প্রায় ৫০ পেন্স লাগে)
উপরে দেওয়া ধাপ ফলো করে নিজে নিজেই আবেদন করতে পারেন পাসপোর্ট এর জন্য। আবেদন সাবমিট করার আগে সব কিছু ভালো করে যাচাই করে দিবেন।
আর CITY LAW ASSOCIATES আপনাকে সাহায্য করার জন্য নিম্নের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করছে। অল্প খরচে আপনার অ্যাপ্লিকেশানটি সঠিকভাবে করে দেয়া হয়। সাহায্যের জন্য যোগাযোগ করুন ।
💢For more details:
CITY LAW ASSOCIATES (CLA)
⚘️ 221 Whitechapel Road (2nd Floor), London, E11DE,
☎️ +44 (0) 207 247 7707
📱 +44 (0) 777 8570 444
Website: www.citylawassociates.co.uk
Email: [email protected]