Law & Citizens’ Rights

Law & Citizens’ Rights Law | Citizens Rights | Politics
Advocate | Politics

20/05/2026
স্ত্রী নিজের ইচ্ছায় ডি/ভোর্স দিলে কাবিনের টাকা পাবে নাকি পাবে না !পুরুষ যেহেতু নিজে ডি/ভোর্স দিচ্ছে না তাই কাবিনের টাকাও...
15/05/2026

স্ত্রী নিজের ইচ্ছায় ডি/ভোর্স দিলে কাবিনের টাকা পাবে নাকি পাবে না !

পুরুষ যেহেতু নিজে ডি/ভোর্স দিচ্ছে না তাই কাবিনের টাকাও দিবে না।এরকম একটি ভুল ধারণা রয়েছে।

দেখুন,ডি/ভোর্সের সাথে কাবিনের টাকার সম্পর্ক নাই।কাবিনের টাকা বিয়ের সাথে জড়িত।আপনি বিয়ের সময় কাবিনের টাকা পরিশোধ করেন নাই।সেই টাকা পরবর্তীতে দিচ্ছেন।

দেনমোহরের টাকা পাওয়া স্ত্রীর অধিকার।স্ত্রী নিজে ডি/ভোর্স দিলেও দেনমোহর পাবে,না দিলেও পাবে।

#আইন

11/05/2026

Q1

সংবিধানের সর্বোচ্চতা কোন অনুচ্ছেদে?
A. ২৬
B. ৭
C. ৪৪
D. ১০২

Q2

সব ক্ষমতার উৎস কে?
A. Parliament
B. President
C. People
D. Judiciary

Q3

মৌলিক অধিকারের বিরুদ্ধে আইন—
A. বৈধ
B. আংশিক বৈধ
C. বাতিল
D. স্থগিত

Q4

অনুচ্ছেদ ২৬ কী সম্পর্কিত?
A. Supremacy
B. Writ
C. Fundamental Rights protection
D. Judiciary

Q5

কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার প্রয়োগের অধিকার দেওয়া হয়েছে?
A. ৭
B. ২৬
C. ৪৪
D. ১০২

Q6

Writ জারি করার ক্ষমতা কোন অনুচ্ছেদে?
A. ৪৪
B. ৭
C. ১০২
D. ২৬

Q7

High Court Division কোন ক্ষমতা প্রয়োগ করে?
A. Executive
B. Legislative
C. Writ
D. Military

Q8

নিচের কোনটি মৌলিক অধিকার নয়?
A. Equality
B. Liberty
C. Property
D. Protection of law

Q9

আইনের দৃষ্টিতে সমতা কোন অনুচ্ছেদে?
A. ৩১
B. ২৭
C. ৩২
D. ৪৪

Q10

Protection of law কোন অনুচ্ছেদে?
A. ৩১
B. ২৭
C. ৩২
D. ২৬

Q11

Right to life & liberty কোন অনুচ্ছেদে?
A. ৩২
B. ৩১
C. ২৭
D. ৪৪

Q12

নিচের কোনটি Article 7 এর অংশ?
A. Writ
B. Supremacy
C. Equality
D. Liberty

Q13

Pre-constitution law যদি মৌলিক অধিকারের বিরুদ্ধে হয়—
A. বৈধ
B. আংশিক বৈধ
C. বাতিল
D. সংশোধনযোগ্য

Q14

Article 44 কী নিশ্চিত করে?
A. Supremacy
B. Court access
C. Law making
D. বিচার

Q15

Article 102 এর সাথে কোনটি সম্পর্কিত?
A. Parliament
B. Writ
C. President
D. Election

Q16

কোন অনুচ্ছেদে Supreme Court প্রতিষ্ঠা?
A. ১০২
B. ৯৪
C. ৭
D. ২৬

Q17

Judicial review কোন principle এর উপর ভিত্তি করে?
A. Democracy
B. Supremacy
C. Equality
D. Liberty

Q18

Bangladesh Supreme Court Bar Association কোন ক্ষেত্রে আইন বাতিল করতে পারে?
A. Political reason
B. Personal reason
C. Constitutional conflict
D. Economic reason

Q19

Article 26 কোনটিকে invalid করে?
A. সব আইন
B. Constitution
C. Rights বিরোধী আইন
D. Court order

Q20

Article 44 gives right to—
A. Vote
B. Property
C. Constitutional remedies
D. Job

Q21

Article 102 power exercised by—
A. Parliament
B. President
C. High Court Division
D. Cabinet

Q22

Article 7 অনুযায়ী—
A. Parliament supreme
B. Constitution supreme
C. Court supreme
D. President supreme

Q23

Equality before law মানে—
A. Rich priority
B. সবাই সমান
C. Government priority
D. Judge priority

Q24

Article 32 protects—
A. Property
B. Life & liberty
C. Speech
D. Religion

10/05/2026

মানুষের সামাজিক জীবন, সমাজ, সামাজিক সম্পর্ক, প্রতিষ্ঠান এবং সংস্কৃতি নিয়ে বৈজ্ঞানিক ও নিয়মতান্ত্রিক অধ্যয়ণ। এটি সামাজিক মিথস্ক্রিয়া, আচরণ, গোষ্ঠী। সমাজতন্ত্র

07/05/2026

পরোকিয়ার শাস্তি শুধুমাত্র পুরুষের জন্য কেন?

আইনজীবীদের পোশাক শুধু ড্রেসকোড নয়—এটা সম্মান, ঐতিহ্য আর পেশাগত মর্যাদার প্রতীক। এই পোশাক পরতে লাগে যোগ্যতা, লাগে শৃঙ্খলা...
06/05/2026

আইনজীবীদের পোশাক শুধু ড্রেসকোড নয়—এটা সম্মান, ঐতিহ্য আর পেশাগত মর্যাদার প্রতীক। এই পোশাক পরতে লাগে যোগ্যতা, লাগে শৃঙ্খলা—এটাই ছিল আমাদের বিশ্বাস।
আইনজীবীদের পোশাক সম্পর্কে বার কাউন্সিলের রুলে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এই পোশাক কেবল একটি ড্রেসকোড নয়—এটি আইন পেশার মর্যাদা, ঐতিহ্য ও সম্মানের প্রতীক। যুগ যুগ ধরে বিজ্ঞ আইনজীবী ও সাধারণ জনগণ বিশ্বাস করে আসছেন, এই পোশাক পরার জন্য প্রয়োজন যোগ্যতা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধ।

কিন্তু সাম্প্রতিক সময়ে, বিশেষ করে বিভিন্ন জজ কোর্টে, কিছু আইনজীবী পায়জামা-পাঞ্জাবি ও স্যান্ডেল পরে, গলায় শুধু বারের আইডি কার্ড ঝুলিয়ে বিভিন্ন আদালতে শুনানিতে অংশ নিচ্ছেন—যা অত্যন্ত উদ্বেগজনক ও পেশার মর্যাদার পরিপন্থী।

প্রশ্ন হচ্ছে—প্রত্যেক পেশার জন্য যখন নির্দিষ্ট ড্রেসকোড রয়েছে, তখন আইনজীবীরা কেন তা উপেক্ষা করবেন? বিভিন্ন বাহিনীর সদস্যরা কি ইচ্ছামতো পোশাক পরে দায়িত্ব পালন করতে পারেন? নিশ্চয়ই না। তাহলে আইন পেশায় এই শৈথিল্য কেন?

পেশার মান ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট বার সমিতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ এখন সময়ের দাবি। অন্যথায়, আইনজীবী পেশার স্বকীয়তা ও সম্মান ধীরে ধীরে ক্ষুণ্ণ হবে এবং এটি অন্যান্য পেশা থেকে আলাদা বৈশিষ্ট্য হারাবে।

বিঃদ্রঃ তীব্র গরমের কারণে সাময়িকভাবে কোট ও গাউন পরিধান শিথিল করা হয়েছে, তবে তা কোনোভাবেই ড্রেসকোড লঙ্ঘনের সুযোগ হতে পারে না।

05/05/2026

সংবিধান

├── ১. প্রস্তাবনা (Preamble)
├── ২. রাষ্ট্রের মূলনীতি (Fundamental Principles)
├── ৩. মৌলিক অধিকার (Fundamental Rights)
├── ৪. নির্বাহী বিভাগ (Executive)
├── ৫. আইনসভা (Legislature)
├── ৬. বিচার বিভাগ (Judiciary)
└── ৭. অন্যান্য (Miscellaneous)

05/05/2026

মৌলিক অধিকার (Fundamental Rights)

সংবিধান নাগরিককে কিছু অধিকার দিয়েছে, যেমন:

আইনের দৃষ্টিতে সমতা
বাকস্বাধীনতা
ধর্মীয় স্বাধীনতা
জীবন ও ব্যক্তিস্বাধীনতা

05/05/2026

সাংবিধানিক আইন হলো এমন আইন যা—

রাষ্ট্রের গঠন নির্ধারণ করে
সরকারের ক্ষমতা ঠিক করে
নাগরিকের অধিকার ও কর্তব্য নির্ধারণ করে

👉 অর্থাৎ, এটা দেশের সবচেয়ে বড় ও সর্বোচ্চ আইন।

01/05/2026

শ্রমিকের মক্তি, দেশের উন্নতি।

Adresse

Kamarpara, Sec# 10, Uttara, DNCC
Democratic Republic Of The
1230

Téléphone

+8801753319734

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Law & Citizens’ Rights publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Law & Citizens’ Rights:

Partager