14/05/2026
মওলানা ভাসানীর আধ্যাত্মিক ভক্তগণ বিশ্বাস করেন তিনি সাধনা করেছিলেন বৃক্ষ-পাদে। সে বৃক্ষ কোথায়? আসামে অতিশয় দুর্গম এক পাহাড়ের সুউচ্চ চূড়ায়। সেই সুনির্দিষ্ট ব্যতিক্রমধর্মী বৃক্ষটির বৈশিষ্ট্য হল- পূর্ণিমার রাতে ঐ বৃক্ষচ্ছায়ায় ‘আপন-আনন্দ’ পেতে পশু-পাখি-সরীসৃপ-কীট-পতঙ্গ একে অন্যের শত্রু হলেও সমবেত হয়, কেউ কাউকে আক্রমণ করেনা, আঘাত দেয়না, কষ্ট দেয়না। তারা ক্ষুধা-ক্ষোভ-ক্রোধ-নিরপেক্ষ অর্থাৎ পশুত্ব-বর্জিত হয়ে যায়। যেন কোন মগ্নতায় রাত কাটায়। অতপর জ্যোৎস্না-স্নাত শেষ প্রহরে যার যার ঠিকানায় সবাই চলে যায়।
[ভাসানী সমীপে নিবেদন ইতি, সৈয়দ ইরফানুল বারী]