01/01/2026
As the year ends, I reflect on the real human stories behind every file and deadline. Over the past few days, I worked intensively to support three clients at critical moments—an international student pursuing a dream, a father seeking temporary resident permit for his minor children, and a foreign worker striving for a secure future.
I worked until this afternoon and have already submitted two applications, with the final one just ahead. Each submission represents not just paperwork, but faith, resilience, and a belief in compassion and justice.
As we enter the new year, I hope for positive outcomes for all my clients and journeys filled with dignity, opportunity, and peace.
May the new year bring renewed hope, happiness, and joy—and open doors for those building a future against the odds. I especially pray for the helpless women and children of Gaza, that the torture and oppression against them may end this new year.
বছরের শেষ দিন। কয়েকদিন ধরে কাজ করছি তিনজন ক্লায়েন্টের ফাইল নিয়ে। এক একটা ফাইল মানে এক একটা গল্প। একজন আন্তর্জাতিক শিক্ষার্থী যিনি অপার সম্ভাবনা নিয়ে স্বপ্নের পথে হাঁটছেন; একজন বিদেশী কর্মজীবী বাবা, যার অপ্রাপ্তবয়স্ক সন্তানদের তাৎক্ষণিকভাবে কানাডা ছাড়তে বলা হয়েছে ; এবং একজন বিদেশি কর্মী, যিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারের জন্যে সুন্দর ভবিষ্যৎ গড়বার লড়াইয়ে আছেন। ক্লায়েন্টদের এইসব ফাইল ও ডেডলাইন-এর আড়ালে থাকা মানবিক গল্পগুলো আমাকে শক্তি দেয়। আজ বিকেল পর্যন্ত দুটো আবেদন জমা দিয়েছি। আরেকটির ডেডলাইনও আগামী সপ্তাহে।
নতুন বছরে পা রাখার সঙ্গে সঙ্গে আমি গভীরভাবে আশা করি, আমার সব ক্লায়েন্ট তাঁদের যাত্রাপথে ইতিবাচক ফল পাবেন এবং কানাডায় তাঁদের পথচলা হবে স্বপ্নপূরণ আর মর্যাদার, সম্ভাবনা আর শান্তির।
নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক নূতন সম্ভাবনা, আশা, সুখ ও আনন্দ—এবং যারা প্রতিকূলতার মাঝেও সাহসের সঙ্গে একটি ভবিষ্যৎ গড়ে তুলছেন তাঁদের জন্য খুলে যাক নতুন নতুন দুয়ার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বিশেষ করে নতুন বছরে গাজার অসহায় নারী ও শিশুদের জন্য দোআ করি যেনো তাদের উপর অত্যাচার আর নিপীড়ন বন্ধ হয়।