05/12/2026
𝐅𝐚𝐤𝐞 𝐁𝐚𝐧𝐤 𝐒𝐭𝐚𝐭𝐞𝐦𝐞𝐧𝐭𝐬 দিয়ে বিদেশে ভিসা আবেদন করার দিন শেষ!
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ভিসা আবেদন সংক্রান্ত ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, ইনভেস্টমেন্ট সার্টিফিকেটসহ বিভিন্ন আর্থিক ডকুমেন্টে QR Code ভিত্তিক ডিজিটাল ভেরিফিকেশন যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো জাল বা পরিবর্তিত ডকুমেন্ট ব্যবহার বন্ধ করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি আবেদনকারীদের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা।
একজন RCIC হিসেবে আমি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি।
বর্তমানে স্টাডি পারমিট, ভিজিটর ভিসা, সুপার ভিসা বা অন্য যেকোনো টেম্পোরারি রেসিডেন্স আবেদন মূল্যায়নের সময় ভিসা অফিসাররা শুধু ব্যাংক ব্যালেন্স দেখেন না। তারা ডকুমেন্টের সত্যতা, লেনদেনের ধারাবাহিকতা, অর্থের উৎস এবং আবেদনকারীর সামগ্রিক বিশ্বাসযোগ্যতাও যাচাই করেন।
অনেক আবেদন Refusal হওয়ার পেছনে শুধু কম ফান্ড নয়, বরং নিচের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে:
• হঠাৎ বড় অঙ্কের টাকা জমা
• অসামঞ্জস্যপূর্ণ ব্যাংক লেনদেন
• যাচাইযোগ্য নয় এমন ব্যাংক ডকুমেন্ট
• ভুয়া বা পরিবর্তিত স্টেটমেন্ট
• তৃতীয় পক্ষের অর্থের অস্পষ্ট ব্যাখ্যা
• ট্যাক্স, আয় ও ব্যাংক তথ্যের মধ্যে অসঙ্গতি
বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া, UK, USA এবং Schengen দেশগুলোর ভিসা অফিসগুলো এখন financial integrity বিষয়ে অনেক বেশি কঠোর।
আবেদন করার আগে যা মাথায় রাখবেন:
✅ নিজের প্রকৃত আর্থিক অবস্থা অনুযায়ী আবেদন প্রস্তুত করুন
✅ ব্যাংক ডকুমেন্ট সবসময় অফিসিয়াল ও ভেরিফায়েবল হতে হবে
✅ শেষ মুহূর্তে টাকা ধার নিয়ে “fake solvency” তৈরি করা ঝুঁকিপূর্ণ
✅ Sponsor থাকলে তার income source পরিষ্কারভাবে দেখাতে হবে
✅ ব্যাংক স্টেটমেন্টের সাথে Tax, Business, Salary ও অন্যান্য supporting documents মিল থাকতে হবে
✅ কোনো ডকুমেন্ট edit, manipulate বা fabricate করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন
মনে রাখবেন, একটি ভুল বা questionable document শুধু Refusal নয়, অনেক ক্ষেত্রে Misrepresentation এর জন্য ৫ বছরের জন্য ban হয়ে যেতে পারেন, যা ভবিষ্যতের অন্য যেকোন দেশের ভিসা আবেদনকেও মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।
সঠিক পরিকল্পনা, সত্য তথ্য এবং properly documented application সবসময় সবচেয়ে নিরাপদ পথ। মোদ্দা কথা, 𝐈𝐭 𝐢𝐬 𝐍𝐎𝐓 𝐰𝐨𝐫𝐭𝐡 𝐭𝐚𝐤𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐫𝐢𝐬𝐤!
পোস্টটি শেয়ার করে জনসচেতনতা তৈরি করতে সহযোগিতা করুন। ধন্যবাদ।
- Masum Chowdhury RCIC
Regulated Canadian Immigration Consultant,
Chowdhury Immigration and Visa Services Inc.
Lecturer of Canadian Immigration Law,
Academy of Learning College, Toronto, ON.
📞: 01976-139819