01/10/2025
একটি বাড়ি কেনার সময় আপনি অবশ্যই বাড়ির দাম নিয়ে নেগোশিয়েট করতে চেষ্টা করবেন । রিয়েল এস্টেট মার্কেটে সেলাররা একটু সিলেক্টিভ থাকে বিক্রি করার সময়। ওরা সবসময় চাইবে ফিনান্সিয়ালি সলভেন্ট এবং বাড়িতে অফার দিয়ে বাসাটা সত্যি কেনার ক্ষমতা রাখেন এরকম একজনকে কাছে বিক্রি করতে।
চলুন, এক মুহূর্তের জন্য হলেও সেলারের দৃষ্টিকোণ থেকে ঘুরে আসি। যদি আপনি সেলার হতেন এবং আপনার প্রপার্টির জন্য অনেক অফার পেতেন, অন্য সবকিছু ঠিক থাকলে আপনি কোনটাকে পছন্দ করতেন: যার মর্টগেজ অ্যাপ্রুভাল আছে এমন একজন বায়ার, নাকি যার নেই? উত্তরটা খুব সহজ। মর্টগেজ অ্যাপ্রুভাল আপনার অফারকে অন্য বায়ারদের অফার থেকে এগিয়ে রাখবে। কারণ সেলার সাধারণত মর্টগেজ এপ্রুভাল আছে সেরকম একজন বায়ারের কাছ থেকে পাওয়া অফার তাই সিরিয়াসলি নিবেন ।
চলুন বিষয়টিকে দেখে আসি খরচ বাঁচানোর দৃষ্টিকোণ থেকে।
একজন সম্ভাব্য বাড়ির ক্রেতা হিসেবে, যত দ্রুত সম্ভব মর্টগেজ অ্যাপ্রুভাল নিয়ে কাজ করা শুরু করা উচিত । এতে করে আপনি ইন্টারেস্ট রেট এর উপর নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি আগেভাবেই জেনে যাবেন আপনার ইন্টারেস্ট কত হবে এবং অনেকগুলো ব্যাংক থেকে রেট জেনে আপনার জন্য সবচেয়ে সুবিধা যেটা হয় সেইটা সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে একটা ভালো রেটে আপনার ইন্টারেস্ট লক করতে পারেন। যদি হটাৎ রেট বেড়েও যায় আপনি নতুন বাড়তি রেটের জন্য অতিরিক্তি টাকা দিচ্ছেন না। আপনার এপ্রুভাল টাইমের মধ্যে বাড়ি কিনলে আপনি আপনার সিলেক্ট করা কম রেটই পাবেন।
এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আগেভাগেই প্রি অ্যাপ্রুভাল চান কিনা। বর্তমান মর্টগেজ রেট এবং এপ্রুভাল সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন এই নম্বরে:- 647-882-8529
Real Estate and Mortgage agent (Level 1)
Sami Khan