28/01/2025
রোমানিয়া, বুলগেরিয়া, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ায় বসবাসকারী সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের জানানো যাচ্ছে যে, রোমানিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মিজ শাহনাজ গাজী গত ২৫ জানুয়ারি ২০২৫ ইং তারিখে দূতাবাসের দায়িত্বভার গ্রহণ করেছেন। মান্যবর রাষ্ট্রদূত আগামী ৩১ জানুয়ারি ২০২৫ ইং তারিখ, রোজ শুক্রবার বিকাল ০৫:৩০ মিনিটে দূতাবাস প্রাঙ্গনে রাজধানী বুখারেস্ট এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের (উদ্যোক্তা, শিক্ষার্থী, চাকুরীজীবী, শ্রমিক, পেশাজীবী, গৃহিণী) সাথে একত্রিত হবার জন্য একটি মতবিনিময় ও পরিচয়পর্ব সভা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছেন।
০২। অপরিহার্য কাজ না থাকলে আগামী ৩১ জানুয়ারি ২০২৫ ইং তারিখ, রোজ শুক্রবার বিকাল ০৫:৩০ মিনিটে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে উক্ত মতবিনিময় ও পরিচয়পর্ব সভায় অংশ নিতে মান্যবর রাষ্ট্রদূতের পক্ষ থেকে বুখারেস্ট এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত হতে সবিনয়ে আমন্ত্রণ জানানো হলো।
যোগাযোগের ঠিকানাঃ
Embassy of the People’s Republic of Bangladesh
Strada dr. Burghelea nr. 5
Sector- 02, Bucharest- 024032
Phone for urgent contact: +40742553809