Tax Solution

Tax Solution All Activities Related to Income Tax & VAT

30/12/2025

মাসিক ২৫,০০০ টাকার বেশি ভাড়া পান, এমন বাড়িওয়ালাদের জন্য একটা দরকারি খবর আছে! 🏠 এখন থেকে ভাড়ার টাকা জমা দিতে হবে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে, তা না হলে সমস্যা হতে পারে। 🏦 এই নিয়মটা সব বাড়িওয়ালার জন্য প্রযোজ্য, তাই একটু খেয়াল রাখবেন। 📝 এটা আসলে একটা সরকারি নিয়ম, আমাদের সুবিধার জন্যই করা হয়েছে। 📜 আশা করি সবাই নিয়মটা মেনে চলবেন। 👍

#বাড়িওয়ালাদেরজন্য #ভাড়াটে #নিয়মকানুন #ব্যাংক #আর্থিকব্যবস্থাপনা

10/12/2025

আয়কর নিয়ে চিন্তা না করে ট্যাক্স সলিউশনে যোগাযোগ করুন

মাঝে মাঝে কিছু ব্যবসায়ীর ইনকাম ট্যাক্স ফাইল করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। যেহেতু আমরা এখন  VAT কাজ শুরু করেছি ...
10/12/2025

মাঝে মাঝে কিছু ব্যবসায়ীর ইনকাম ট্যাক্স ফাইল করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। যেহেতু আমরা এখন VAT কাজ শুরু করেছি এবং সেই সাথে ইমপোর্ট এবং এক্সপোর্টের তথ্য আমাদেরকে দিতে হয় তাই এ সকল গরমিল সহজেই চোখে পড়ে। তখন তাদেরকে গরমিল গুলো ঠিক করার জন্য বললে তারা যে সকল এক্সকিউজ দেখায় তা আসলে তাদের ব্যাবসার জন্য ভালো নয়। সরকার যে ভাবে অটোমেশন কাজ হাতে নিয়েছে তার ৫০% করতে পারলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

08/12/2025

আমার অনেক ক্লাইন্ট আছে যাদেরকে এ বিষয়ে বলার পরেও তারা সচেতন হয়নি!!??
এখন এনবিআর যেভাবে পদক্ষেপ গ্রহণ করতেছে, সামনে আপনাদেরকে জরিমানা সম্মুখীন হতে হবে।

যদি আপনি ২৫ হাজার টাকার বেশি বাড়িভাড়া মাসিক পেয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই তা ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে হবে। সামনে অনলাইনে রিটার্ন সাবমিট করতে গেলে ব্যাংকের যাবতীয় তথ্য দিতে হবে।

আমি প্রায় সময় বলি, এ দেশের মানুষ বেশিরভাগ সম্ভবতই দুর্নীতিবাজ। সুযোগ পেলে এরা দুর্নীতি করবে। সিস্টেমের মাধ্যমে এ দেশে দুর্নীতি বন্ধ করতে হবে এবং সিস্টেম ডেভেলপ করতে হবে। যেমন মেট্রোরেলে টিকিট ছাড়া উঠা যায় না, তাই সেখানে টিকেট ছাড়া কেউ ভ্রমণ করে না। তেমনিভাবে পর্যায়ক্রমে আমাদেরকে সিস্টেমগুলো এমন ভাবে ডেভেলপ করতে হবে যেন মানুষ কোন ভাবে ট্যাক্স ফাকি দিতে না পারে!"

অনলাইনে যেভাবে মানুষকে করের জালে জড়ানো হচ্ছে, সামনে তা কাজে দিবে। সিস্টেমের অনেক ডেভেলপমেন্ট করার সুযোগ আছে এবং এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হলে দেশের যেমন রাজস্ব আদায় বাড়বে।

একই সাথে আদায়কৃত রাজস্ব সঠিকভাবে ব্যয় করতে হবে। কেননা জনগণের ট্যাক্সের টাকা যদি অপচয় করা হয়, দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়, তাহলে জনগণ কখনোই স্বতঃস্ফূর্তভাবে কর দিতে চাইবে না।

এনবিআর চেয়ারম্যান Abdur Rahman Khan ভাইকে ধন্যবাদ। অনেকগুলো চ্যালেঞ্জ তিনি ইতিমধ্যেই মোকাবেলা করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। আগামি কয়েক বছর যদি এভাবে সিস্টেমের ডেভেলপমেন্ট গুলো করা যায় তাহলে সরকারের কর আদায় বৃদ্ধির সাথে সাথে কর ফাঁকি অনেকটা কমে আসবে।

জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের ব্যাংক একাউন্টে সরাসরি এক্সেস চাচ্ছে!!! মানে তারা করদাতাদের ব্যাংক একাউন্টের কি লেনদেন হচ্...
23/08/2025

জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের ব্যাংক একাউন্টে সরাসরি এক্সেস চাচ্ছে!!!

মানে তারা করদাতাদের ব্যাংক একাউন্টের কি লেনদেন হচ্ছে তা সরাসরি দেখতে চাচ্ছে। যদিও এনবিআর এর এই প্রস্তাবে বাংলাদেশ ব্যাংক এখনো রাজি হয়নি। তবে মনে হয় না বেশিদিন একটা এটাকে ঠেকানো যাবে।

যদি সরাসরি ব্যাংক একাউন্টে এক্সেস পায়, তাহলে খেলা উল্টে যাবে। অনেকেরই সমস্যা তৈরি হবে। অনেক ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করে দিতে হবে।!!

তাহলে এখন এটা থেকে বাঁচার উপায় কি??

পরামর্শ হলো:
১- স্যালারি একাউন্টে স্যালারি ছাড়া অন্য কোন লেনদেন করবেন না।
২- ব্যবসায়ী একাউন্টে ব্যবসায়িক লেনদেন ছাড়া অন্য লেনদেন করবেন না।
৩- পূর্বের যে সকল একাউন্টের লেনদেনের হিসাব আপনার কাছে নেই বা এনবিআর চাইলে যে সবগুলোর হিসাব আপনি যথাযথভাবে দিতে পারবেন, না সেই সকল ব্যাংক অ্যাকাউন্ট গুলো দ্রুত ঠিক করে নিন।
৪- আয়কর ফাইলে যারা পূর্বে ব্যাংক একাউন্ট গুলো দেখাননি, সেগুলো যথাযথভাবে প্রদর্শন করে আয়কর ফাইল ঠিক করে নিন।

প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ২০০ থেকে ৩০০ আয়কর ফাইল শুধুমাত্র কৃষ্ণচূড়া গাছ লাগানোর বিনিময়ে করে দেওয়ার নিয়ত করেছি। যারা গত বছর ফাইল করে নিয়েছেন তারা এখন গাছ লাগাতে পারেন। এখন গাছ লাগানোর উপযুক্ত সময়। গাছ লাগিয়ে অবশ্যই আমাকে আপডেট জানাবেন।

এক লক্ষ কৃষ্ণচূড়া গাছ লাগানোর আমার ব্যক্তিগত যে মিশন চলমান ছিল তা এখনো অব্যাহত আছে। আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা কাম্য।

অনলাইন এবং অফলাইনে সারা বাংলাদেশে আয়কর ফাইল জমা দেওয়া, আয়কর অডিট সমাধান এবং যেকোন আয়কর সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।

Shamsuzzaman Shohag
MBS,CA, LL.B, ITP (NBR)
Income Tax, VAT & Company Tax Consultant
Member : Dhaka Tax Bar
Page Tax Solution
Website : www.taxesolution.com

10/08/2025

National Board of Revenue NBR Finally Strike!!!

এই বছর অনেকগুলো ট্যাক্স ফাইল আমি ফেরত দিয়েছি। কাজ করিনি!! কেননা করদাতা যদি ফোন দিয়েই আমাকে বলে আমাদের রিটার্ন করে দেন!? তাহলে কি আমি দিয়ে দিবো!?

গত পনেরো বছর কাজ করে বুঝতে পারিনি কখনো জিরো রিটার্ন কি জিনিস? কিন্তু যিনি কর দিবেন তিনি আমাকে উপদেশ দিচ্ছেন ০০ জমা দিয়ে দেওয়ার জন্য।।

পৃথিবীর সব কাজ আমাকে করতে হবে এমন নয়!! আমি যদি দেখি যে ফাইলগুলো অডিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং করদাতা আমার পরামর্শ মত রিটার্ন ফাইল সাবমিট করতেছে না এবং ভবিষ্যতে তার জন্য ভেঝালে পড়তে হবে, কৌশলে আমি সে ফাইলগুলো সাবমিট না করা থেকে বিরত থাকি। কেননা আমি চাইনা আমার কোন ফাইল অডিটে পড়ুক। অডিট মানে প্যারা।

এখন যারা এত বছর ০০ রিটার্ন জমা দিয়েছেন এবং রিটার্ন বিষয়টাকে হালকাভাবে দেখেছেন তারা সামনের দিনে ভেঝালে পড়ার জন্য প্রস্তুতি নিন। সুযোগ থাকলে এখনো প্রিভিয়াস ফাইলগুলো ঠিক করে নিন।

রিটার্ন ফাইল অডিটে গেলে কি ধরনের ঝামেলা পোয়াতে হবে তা আপনার এখনো বুঝতেছেন না।। যারা এ বছর এখন রিটার্ন ফাইল জমা দেননি তারা দ্রুত যোগাযোগ করুন। প্রতিবছর কিছু ফাইল আমি গাছ লাগানোর বিনিময়ে ফ্রিতে করে দেই। যারা আমার সাথে গত বছর ফাইল জমা দিয়েছেন তারা এই বছর ও যোগাযোগ করতে পারেন।

যে কোন সহায়তা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।

Shamsuzzaman Shohag
MBS, CA, LL.B, ITP (NBR)
Income Tax Consultant
Member :Dhaka Tax Bar

National Board of Revenue NBR Finally Strike!!! গত পনেরো বছর কাজ করে বুঝতে পারিনি কখনো জিরো রিটার্ন কি জিনিস?  কিন্তু যি...
10/08/2025

National Board of Revenue NBR Finally Strike!!!

গত পনেরো বছর কাজ করে বুঝতে পারিনি কখনো জিরো রিটার্ন কি জিনিস? কিন্তু যিনি কর দিবেন তিনি আমাকে উপদেশ দিচ্ছেন ০০ জমা দিয়ে দেওয়ার জন্য।।

পৃথিবীর সব কাজ আমাকে করতে হবে এমন নয়!! আমি যদি দেখি যে ফাইলগুলো অডিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং করদাতা আমার পরামর্শ মত রিটার্ন ফাইল সাবমিট করতেছে না এবং ভবিষ্যতে তার জন্য ভেঝালে পড়তে হবে, কৌশলে আমি সে ফাইলগুলো সাবমিট না করা থেকে বিরত থাকি। কেননা আমি চাইনা আমার কোন ফাইল অডিটে পড়ুক। অডিট মানে প্যারা।

এখন যারা এত বছর ০০ রিটার্ন জমা দিয়েছেন এবং রিটার্ন বিষয়টাকে হালকাভাবে দেখেছেন তারা সামনের দিনে ভেঝালে পড়ার জন্য প্রস্তুতি নিন। সুযোগ থাকলে এখনো প্রিভিয়াস ফাইলগুলো ঠিক করে নিন।

রিটার্ন ফাইল অডিটে গেলে কি ধরনের ঝামেলা পোয়াতে হবে তা আপনার এখনো বুঝতেছেন না।। যারা এ বছর এখন রিটার্ন ফাইল জমা দেননি তারা দ্রুত যোগাযোগ করুন। প্রতিবছর কিছু ফাইল আমি গাছ লাগানোর বিনিময়ে ফ্রিতে করে দেই। যারা আমার সাথে গত বছর ফাইল জমা দিয়েছেন তারা এই বছর ও যোগাযোগ করতে পারেন।

যে কোন সহায়তা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।

Shamsuzzaman Shohag
MBS, CA, LL.B

সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইন রিটার্ন (ই-রিটার্ন) বাধ্যতামূলক করা হল।
03/08/2025

সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইন রিটার্ন (ই-রিটার্ন) বাধ্যতামূলক করা হল।

**এনবিআর-এর নতুন আইন, করদাতাদের ভোগান্তি: কবে হবে সমাধান?**  🟥 **এনবিআর** নিত্য নতুন আইন ও নীতিমালা প্রণয়ন করলেও সেগুলো ...
14/05/2025

**এনবিআর-এর নতুন আইন, করদাতাদের ভোগান্তি: কবে হবে সমাধান?**

🟥 **এনবিআর** নিত্য নতুন আইন ও নীতিমালা প্রণয়ন করলেও সেগুলো **বাস্তবায়নে দুর্বলতা** রয়েই যাচ্ছে। ফলাফল? **করদাতাদের অসহনীয় ভোগান্তি!** এমনই কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজকের আলোচনা:

---

# # # **১. রিটার্ন জমার প্রমাণপত্র অনলাইনে ভেরিফাই হয় না**
✅ **এনবিআর** নির্দেশ দিয়েছে যে, করদাতার রিটার্ন জমার প্রমাণপত্র (ইলেকট্রনিক/ম্যানুয়াল) প্রতিষ্ঠানগুলো যাচাই করবে। কিন্তু **চলতি কর বর্ষের ১১ মাস পার** হলেও এখনও অনেক করদাতার রিটার্নের তথ্য **অনলাইনে আপলোড করা হয়নি**। ফলে, ব্যাংক লোন, টেন্ডার, ভিসা বা অন্য কোনো কাজে **করদাতাকে বারবার সার্কেল অফিসে ছুটতে হচ্ছে**।

❌ **প্রশ্ন:** এনবিআর কেন সার্কেল অফিসগুলোর উপর নজরদারি বাড়াচ্ছে না? করদাতাদের এই যন্ত্রণা কবে শেষ হবে?

---

# # # **২. ৪৫টি সেবায় রিটার্ন জমা বাধ্যতামূলক, কিন্তু ভিসা প্রসেসিং তার মধ্যে নেই!**
✅ **ট্যাক্স আইন অনুযায়ী**, ৪৫টি সেবা নিতে রিটার্ন জমার প্রমাণপত্র জমা দিতে হবে। কিন্তু **বাস্তবে** অনেক অফিস (বিশেষ করে **ভিসা প্রসেসিং**) **হালনাগাদ ট্যাক্স সার্টিফিকেট** ছাড়া কাজ করে না!

❌ **মজার বিষয়:** এনবিআরের তালিকায় **ভিসা প্রসেসিং** অন্তর্ভুক্তই **নেই**! তাহলে কেন এই বাড়তি শর্ত? **এনবিআর কি এই স্বেচ্ছাচারিতা বন্ধ করতে পারবে না?**

---

# # # **৩. ম্যানুয়াল রিটার্ন জমাদানকারীদেরও অনলাইনে সার্টিফিকেট পাওয়ার সুযোগ, কিন্তু বাস্তবে?**
✅ এনবিআর **ম্যানুয়াল রিটার্ন** জমাদানকারীদের জন্যও **অনলাইনে ট্যাক্স সার্টিফিকেট হালনাগাদের সুব্যবস্থা** চালু করেছে। কিন্তু **ক’জন করদাতা** এই সুবিধা **বিনা ঝামেলায়** পেয়েছেন?

❌ **বাস্তবতা:** অধিকাংশ ক্ষেত্রেই **সার্কেল অফিসে গিয়েই** সার্টিফিকেট নিতে হচ্ছে। তাহলে এই **অনলাইন সিস্টেমের মূল উদ্দেশ্যই কি ব্যর্থ হচ্ছে?**

---

# # # **✊ আমাদের দাবি:**
✔️ **রিটার্ন ভেরিফিকেশন সিস্টেম** দ্রুত কার্যকর করতে হবে।
✔️ **ভিসা প্রসেসিংসহ** সকল অফিসে **এনবিআর-এর নির্দেশনা মানা** নিশ্চিত করতে হবে।
✔️ **ম্যানুয়াল রিটার্ন জমাদানকারীদের** জন্য অনলাইন সার্ভিস **সহজলভ্য** করতে হবে।

**এনবিআর, শুধু আইন করলেই হবে না—সেগুলো বাস্তবায়নও নিশ্চিত করুন!** করদাতাদের **ভোগান্তি কমাতে** এখনই **কার্যকর পদক্ষেপ** নিন।

📢 **আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!** আপনিও কি এমন সমস্যার মুখোমুখি হয়েছেন? কমেন্টে জানান।

ংস্কার

31/03/2025

প্রিয় গ্রাহকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন মুহূর্তে ট্যাক্স সলিউশন-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। এই আনন্দ ছড়িয়ে পড়ুক আপনার পরিবার ও প্রিয়জনদের মাঝে। আপনাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনা করি।
আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং ঈদের আনন্দ উপভোগ করুন।
ঈদ মোবারক!

09/01/2025

যোগানদার সেবার ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১০%
এবং
স্থানীয় ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট (ট্রেড ভ্যাট) ৫% থেকে বাড়িয়ে ৭.৫% ধার্য করে অধ্যাদেশ জারি করা হয়েছে!

মনে করেছিলাম ইউনুস সরকার আসলে করের বোঝা কিছুটা কমবে!!  কিন্তু করে বোঝা দেখতেছি বাড়তেছে!?  তিনি তার নিজের কর মাফ করে নিল...
02/01/2025

মনে করেছিলাম ইউনুস সরকার আসলে করের বোঝা কিছুটা কমবে!! কিন্তু করে বোঝা দেখতেছি বাড়তেছে!? তিনি তার নিজের কর মাফ করে নিলেও জনগণকে বেশি কর প্রদান করার জন্য মনে হচ্ছে বাধ্য করবেন।

বিষয়টি আপনারা কিভাবে দেখছেন!?

Address

Joynal Market, Sector-06, Uttara Dhaka
Uttarati

Telephone

+8801707001234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tax Solution:

Share

Category