05/07/2024
কোর্ট ম্যারেজ কিভাবে করতে হয় ?
যুবক, যুবতি অথবা নারী ও পুরুষ স্বামী স্ত্রী হিসাবে একত্রে বসবাস করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে যে হলফনামা সম্পাদন করে তাকে, তাই কোর্ট ম্যারেজ নামে পরিচিত।
৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারি পাবলিকের কার্যালয়ে কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের কার্যালয়ে গিয়ে হলফনামা করাকে কোর্ট ম্যারেজ বিয়ে বলে অভিহিত করা হয়।
আইনানুযায়ী কাবিন রেজিষ্ট্রী ও আকদ সম্পন্ন করেই কেবল ঘোষণার জন্য এফিডেভিট করা যাবে।
অনেক তরুণ তরুণীর ভুল ধারণা হয় যে, শুধুমাত্র এফিডেভিট করে বিয়ে করলে বন্ধন শক্ত হয়। কাজী অফিসে বিয়ের জন্য বিরাট অঙ্কের ফিস দিতে হয় বলে কোর্ট ম্যারেজকে অধিকতর ভাল মনে করে তারা। কিন্তু বাস্তবিক পক্ষে কাজীর মাধ্যমে বিবাহ অবশ্যই করাতে হবে সাথে স্ট্যাম্পে দুজনের হলফনামা করতে হবে ।
কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে ?
১. দুজনকেই প্রাপ্ত বয়স্ক হতে হবে
২. দুজনের জন্ম সনদ বা NID লাগবে
৩. দুজনের ছবি লাগবে
৪. ৩ জন সাক্ষী লাগবে
কোর্ট ম্যারেজ করতে ইনবক্সে যোগাযোগ করতে পারেন,
ধন্যবাদ