এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক চেম্বার

  • Home
  • Bangladesh
  • Thakurgaon
  • এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক চেম্বার

এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক চেম্বার Law chamber and portfolio page for Advocate Abdur Razzak - Senior Lawyer Mr. Razzak has more than 33

30/10/2024

THE LAW # ''If the machines of government is of such a nature that it requires you to be the agent of injustice to another,then I say,break the law'.'----Henry David

06/02/2023

Fact :
একজন হিন্দু X ,তার স্ত্রী y ও ছেলে z থাকা অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করে এবং ইসলাম ধর্ম গ্রহণের পরে একজন মুসলিম নারী m কে বিবাহ করেন পরবর্তীতে তিনি হিন্দু স্ত্রী y ও তার গর্ভজাত ছেলে z এবং মুসলিম স্ত্রী m ও তার গর্ভজাত ছেলে s ও মেয়ে d কে রেখে মারা যান
এখানে কে বা কারা তার সম্পত্তির উত্তরাধিকারী হবেন?

উত্তর: মূলত ধর্ম ত্যাগ করার আগের ধর্মের অনুসারীদের সাথে নওমুসলিমের কোন সম্পর্ক থাকে না তাই হিন্দু স্ত্রী y ও তার গর্ভজাত ছেলে z এর সাথে X এর আর কোন সম্পর্ক নেই।
তাই হিন্দু স্ত্রী y ও তার ছেলে z
Xএর সম্পত্তিতে উত্তরাধিকারী হবে না।

04/02/2023

#দাম্পত্যসম্পর্ক টিকিয়ে রাখার জন্য আইনের আশ্রয় চাওয়ার সুযোগ আছে। স্বামী বা স্ত্রী আলাদা থাকলে কিংবা সংসারে ফিরে আসতে না পারলে দাম্পত্য অধিকার পূর্ণ প্রতিষ্ঠা চাওয়ার সুযোগ আইনে রয়েছে ।

বাংলাদেশে প্রচলিত পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ এর ৫ ধারা বলে দাম্পত্য অধিকার পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব।

পারিবারিক আদালতের স্বামী বা স্ত্রী যে কেউ দাম্পত্য অধিকার ফিরে পাওয়ার জন্য আশ্রয় চাইতে পারেন। কোন স্ত্রী বা স্বামী কোন আইনসঙ্গত কারণ ছাড়া একসঙ্গে বসবাস বন্ধ করে দিয়ে থাকলে সে ক্ষেত্রে তাদের দুজনের যে কেউ দাম্পত্য অধিকার চাইতে পারেন।

https://youtu.be/jkTCF0bzf5sএটি আমাদের অফিসিয়াল youtube চ্যানেলSubscribe করে অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবেন ❤️
30/11/2022

https://youtu.be/jkTCF0bzf5s
এটি আমাদের অফিসিয়াল youtube চ্যানেল
Subscribe করে অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবেন ❤️

27/11/2022

#ধর্মান্তরিতহওয়ারপরসম্পত্তি পাবেন কিনা
হিন্দু ধর্মাবলী কোন মানুষ যদি অন্য ধর্মের ধর্মান্তরিত হয় তাকে ব্রাত্য বলে। হিন্দু আইনে ব্রাত্য বা পতিত ব্যক্তি উত্তরাধিকার পায় না। তাছাড়া তিনি এখন মুসলিম পারিবারিক আইনের আওতাধীন। একারণে তিনি হিন্দু পারিবারিক আইনের আওতায় সম্পত্তির, ঐতিহ্যের বা কৃষ্টির ভাগিদার নন। তিনি শুধুমাত্র তার নিজের উপার্জিত সম্পদের মালিক।
ধর্মান্তরিত হলে সম্পত্তি পাওয়ার কোনো আইন নেই। ধর্মান্তরিত হলেও সম্পত্তি পাবে – ইংরেজরা এই বিধান চালু করে ১৮৫০ সালে The Cast Disabilities Removal Act নামে একটি আইন করেছিল।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংবিধানের ১৪৯ অনুচ্ছেদে “প্রচলিত আইনের কার্যকরতা অব্যাহত থাকিবে” মর্মে ঘোষণা দেওয়া হয়।
সংবিধানের সেই ঘোষণার আলোকে ১৯৭৩ সালে

Bangladesh Laws (Revision and Declaration) Act
প্রণয়ন করা হয়–
যে আইনটির আওতায় প্রচলিত বিভিন্ন আইন আত্তীকরণ করা হয়েছিল। তবে ইংরেজদের বানানো The Cast Disabilities Removal Act-1850 গ্রহণ করা হয়নি। ফলে ধর্মান্তরিত হলেও পৈত্রিক সম্পত্তিতে উত্তরাধিকার পাওয়ার কোনো বিধান এখন নেই।

কোন ব্যাংক চেক ডিজাইনারের মামলা করতে পারবে না
24/11/2022

কোন ব্যাংক চেক ডিজাইনারের মামলা করতে পারবে না

এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না .....

10/10/2022

"কখনো ভুল না করে সফলতা আসে না বরং সফলতা আসে একটা ভুল আবার না করে"
জর্জ বার্নার্ড শ✌️

কোন শর্টকাট নাই💙💙🕶️
08/10/2022

কোন শর্টকাট নাই💙💙🕶️

02/10/2022

সকল উকিলের করকমলে পেশকৃত :

এলএলবি ক্লাসে প্রফেসর ছাত্রদের উদ্দেশ্যে বললেনঃ "যদি কাউকে কমলালেবু দিতে হয়, কী বলবে?"

এক ছাত্র জবাব দিলোঃ "এই নিন, কমলালেবু।"

প্রফেসর বললেনঃ "না, হলো না; উকিলের মতো করে বলো।"

তখন ছাত্র বললোঃ "আমি বেচারামের পুত্র কেনারাম, গ্রাম চন্ডিপুর, ভেড়ামারা, কুষ্টিয়া নিবাসী, পূর্ণ সজ্ঞানে, কারো কাছে ভয় অথবা চাপে না পড়িয়া, মারধর না খাইয়া, এই যে ফল, যাহা কমলালেবু নামে পরিচিত আর যেটার ওপর আমার সম্পূর্ণ অধিকার রহিয়াছে, তাহার খোসা, রস, মজ্জা এবং বীজ সহিত আপনাকে প্রদান করিতেছি এবং ইহার সহিত আপনাকে সম্পূর্ণ ও নিঃশর্তে অধিকার দিতেছি যে, আপনি ইহাকে কাটিতে, ছিঁড়িতে, ফ্রিজে রাখিতে বা খাবার জন্যে পূর্ণ ভাবে স্বতন্ত্র রাখিতে পারিবেন।

আপনার এই অধিকারও থাকিবে যে, আপনি যে কোন অন্য ব্যাক্তিকে এই ফল, ইহার খোসা, রস, মজ্জা ও বীজের সহিত বা অন্যথা তাহাকে দিতে, খাওয়াইতে, বিক্রয় করিতে, ডাস্টবিনে ফেলিয়া দিতে পারিবেন।

আমি ঘোষণা করিতেছি যে, আজকের পূর্বে এই কমলালেবু সংক্রান্ত কোন প্রকার বাদ-বিবাদ, ঝগড়া-ঝঞ্ঝাটের সমস্ত দায়িত্ব আমার এবং আজকের পর হইতে এই কমলালেবুর সহিত আমার আর কোন প্রকার সম্পর্ক থাকিবে না।"

অতঃপর, প্রফেসর মূর্ছা গেলেন ...

©️ সংগ্রহ

03/05/2022

ঈদ মোবারক

14/04/2022

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

Address

District Bar Association
Thakurgaon
5100

Telephone

+8801712869787

Website

Alerts

Be the first to know and let us send you an email when এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক চেম্বার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক চেম্বার:

Share