19/08/2026
কোন কোন ক্ষেত্রে বিনা খাজনাতে ভোগ দখলের অধিকার: লঙ্ঘন:
খাজনা প্রদানের পর দাখিলা/রশিদ প্রদান না করা ৷
খাজনা প্রদান করে দাখিলার মাধ্যমে জমির মালিকানা প্রমাণে বাধা দেওয়া ৷
২৫ বিঘার কম জমি থাকা স্বত্বেও খাজনা দাবী করা ৷
খাজনা মওকুফের জন্য দরখাস্ত গ্রহণ না করা ।
রেন্ট সার্টিফিকেট মামলা হওয়ার আগে নোটিশ প্রদান করা ৷
সংশ্লিষ্ট প্রতিকার:
আপিলের মাধ্যমে ৷
প্রতিকারের জন্য কোথায় যেতে হবে?
খাজনা প্রদান সংক্রান্ত কোনো ব্যাপারে সমস্যা সৃষ্টি হলে থানা রাজস্ব কর্মকর্তা তথা সহকারী ভুমি কমিশনারের অফিসে যোগাযোগ করতে হবে ৷ (১৯৭৬ সালের ভুমি উন্নয়ন কর বিধিমালার ৭ বিধি)
আপিলের সুযোগ আছে কি?
আছে ৷
খাজনা বা ভুমি উন্নয়ন কর সংক্রান্ত কোনো প্রাথমিক দাবী সম্পর্কে কোনো ব্যক্তির বা ভুমি মালিকের কোনো আপত্তি থাকলে আপত্তি দাখিল করা যাবে ৷ (১৯৭৬ সালের ভুমি উন্নয়ন কর বিধিমালার ৭ বিধি)
কোথায় আপত্তি দাখিল করতে হবে?
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অথবা জেলা প্রশাসক (ডি.সি.) এর নিকট ৷