Land And Legal

Land And Legal "জায়গা জমির যে কোন সমস্যার সমাধান দিতে

জায়গা জমি সংক্রান্ত যে কোন সমস্যার সমাধান দিতে আপনাদের পাশে রয়েছে "ল্যান্ড এন্ড লিগ্যাল ফাউন্ডেশন"।

আপনার স্থাবর সম্পত্তি বা জায়গা-জমি, ফ্ল্যাট, প্লট এবং কমার্শিয়াল স্পেস সংক্রান্ত আইনগত তথ্য ও মতামত প্রদান, প্রপার্টির কাগজপত্র যাচাই বা ভেটিং করা, চুক্তিনামা বা এগ্রিমেন্ট তৈরী করা, পাওয়ার অব এটর্ণী দলিল, মর্টগেজ দলিল, বন্টননামা দলিল, সাফ কবলা দলিল, বায়নাপত্র দলিল, হেবা ঘোষনার দলিল ও অন্যান্য স

কল প্রকার দলিল ড্রাফটিং ও রেজিষ্ট্রী এবং নামজারী করণসহ সকল আইনী সমাধান ও সহযোগিতার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান "ল্যান্ড এন্ড লিগ্যাল ফাউন্ডেশন"।
ভিজিট করুন-
www.landnlegal.com

আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন-
https://youtube.com/channel/UCEUkkfdJ7tDOm8b2IW7cvAw

আপ টু ডেট তথ্য পেতে আমাদের পেইজটি লাইক দিয়ে সাথেই থাকুন।
ধন্যবাদ

14/11/2022

#হাইব্রিড_গাড়ীর_জন্য_কিছু_টিপ্স

১. ফুল সিন্থেটিক অয়েল ব্যাবহার করুন। কম মাইলেজ হলে 0W-20; একটু বেশি হলে 0W-30 অথবা 5W-30.

2. প্রতি মাসে এয়ার ফিল্টার পাল্টান অথবা সপ্তাহে ২ বার পরিস্কার করুন। (রেগুলার এয়ার ফিল্টার)

৩. প্রতি মাসে কমপক্ষে ২ বার গাড়ী প্রফেশনাল কার ওয়াশে ধোয়ানো উচিত।

৪. এসি ফিল্টার বা কেবিন ফিল্টার প্রতি মাসে ২ বার পরিস্কার করুন, সম্ভব হলে প্রতি মাসে পরিবর্তন করুন। (রেগুলাত এসি ফিল্টার)

৫. প্রতি মাসে কমপক্ষে ১ বার ব্যাটারি কুলিং ফ্যান হাইস্পীড হাওয়া দিয়ে পরিস্কার করান।

৫. প্রতি ২৫,০০০ কিলোমিটারে নুন্যতম ১ টি ইঞ্জেকটর ক্লিনার তেলের ট্যাংকি তে ঢেলে দিন।

৬. প্রতি ৫০,০০০ কিলোমিটার পরে EGR সিস্টেম, Manifold, Throttle Body ক্লিন করান।

৭. প্রতি ৭৫,০০০ কিলোমিটার পরে গিয়ার অয়েল পালটে ফেলুন, অবশ্য ই ক্যালিব্রেশন করে নিবেন।

৮. চাকার হাওয়া সামনে ৩৫ আর পিছনে ৩৬ রাখুন।।

৯. প্রতি ১ লাখ কিলোমিটার পরে ওয়াটার পাম্প চেক করুন, এই পার্টস টির লাইফ সাইকেল ১ লাখ কিলোমিটার। মনে রাখবেন ৬০০০ টাকা খরচ করে গাড়ীর সাথে আসা অরিজিনাল টি রিকন্ডিশন করে নিলে তা যে কোন নতুন পাম্প এর চেয়ে ভালো পার্ফমেন্স দেবে।

১০. প্রতি ১ লাখ কিলোমিটার পর ৪ টি প্লাগ আপনার ইঞ্জিনের জন্য ম্যানুফ্যাকচারার যেটি রিকমেন্ড করেছে, সেটি লাগান। যদি অরিজিনাল না হয়, তাহলে পিক আপ কম নিলে দ্রুত পালটে অরিজিনাল লাগিয়ে ফেলুন।

১১. মাইলেজ খারাপ হয়ে গেলে অবশ্য ই গাড়ীর চাকার রিম গুলির তাপমাত্রা দেখুন। যদি বেশি হিট হয় আর গাড়ী বেশি এক্সালারেশন লাগে তাহলে বুঝবেন চাকা জ্যাম। দ্রুত সার্ভিস করান।

১২. কমদামী হেড লাইট/ ফগ লাইট/ ব্যাক লাইট/ ইন্ডিকেটর লাইট ব্যাবহার করবেন না। অতিরিক্ত ইলেক্ট্রিসিটি ড্রেইন করে এমন লাইট এর গোড়ায় আগুন ধরতে পারে, সেই সাথে ফিউজ বক্স পুড়ে যেতে পারে।

১৩. ইঞ্জিন চেক লাইট বা হাইব্রীড সিস্টেম চেক আসলে অবশ্য ই স্ক্যান করান, তাহলে আসল কারন টি জানতে পারবেন। অনেক সময় শুধুমাত্র রেডয়েটর এর কুলেন্ট কম থাকলে চেক লাইট এমন কি হাইব্রীড সিস্টেম চেক ম্যাসেজ আসতে পারে।

১৪. হাইব্রীড গাড়ি নিয়ে রেগুলার কাজ করে না, প্রফেশনাল স্ক্যানার নেই, এমন গ্যারেজ গুলিতে হাইব্রীড গাড়ির কাজ করাবেন না।

04/11/2022

(১)কৃষি খাসজমি ব্যবস্হাপনা।
(২)অকৃষি খাসজমি ব্যবস্হাপনা।
(৩)অর্পিত সম্পত্তি ব্যবস্হাপনা।
(৪)অর্পিত সম্পত্তির মামলা সংক্রান্ত।
(৫)খতিয়ান সংশোধন ও নামজারী সংক্রান্ত।
(৬)ভুমি উন্নয়ন কর সংক্রান্ত।
(৭)হুকুম দখল সংক্রান্ত।
(৮)জলমহাল,বলুমহাল ও ফেরী ব্যবস্হাপনা।
(৯)উচ্চ ও নিম্ন আদালতের মোকদ্দমা সংক্রান্ত।
(১০)জরিপ সংক্রান্ত আইন।
সবগুলো গেজেট একটা পিডিএফ ফাইলে আছে।
জমি লিজ নেওয়ার বিষয়ে,কিভাবে লিজ নিবেন কার কাছে যাবেন,কোথায় আবেদন করবেন সব বিষয় জানতে পারবেন,এই গেজেট পড়লে।
কারো যদি লাগে,ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিতে পারবেন।
লাগলে ইনবক্সে যোগাযোগ করার জন্য বলা হলো।

আপনি কি প্রপার্টি ডকুমেন্ট নিয়ে হয়রান?আমরা দিচ্ছি সঠিক সমাধান।"ল্যান্ড এন্ড লিগ্যাল" বাংলাদেশের একটি পেশাদারী ও নির্ভরযো...
27/07/2022

আপনি কি প্রপার্টি ডকুমেন্ট নিয়ে হয়রান?
আমরা দিচ্ছি সঠিক সমাধান।

"ল্যান্ড এন্ড লিগ্যাল" বাংলাদেশের একটি পেশাদারী ও নির্ভরযোগ্য রিয়েল এস্টেট সংক্রান্ত আইনগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ২০১৮ সাল থেকে আমরা বিশ্বস্ততা ও সন্তুষ্টির সাথে সেবা প্রদান করে আসছি। আপনার প্রপার্টি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদানে আমরা আন্তরিক ও অঙ্গীকারাবদ্ধ।
আমাদের সেবা সমূহ:
✔️ সেল পারমিশন
✔️ রেজিস্ট্রেশন
✔️ নামজারি
✔️ অকুপেন্সি সার্টিফিকেট
✔️ পাওয়ার অফ অ্যাটর্নি
✔️ রাজউক, গণপূর্ত ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের যাবতীয় ডকুমেন্ট হালনাগাদ
✔️ ভূমি অফিস ও সিটি কর্পোরেশন ডকুমেন্ট হালনাগাদ * গ্যাস, বিদ্যুৎ ও ওয়াসা ডকুমেন্ট হালনাগাদ
✔️ রাজউক নকশা অনুমোদন
✔️ ভূমি ছাড়পত্র
✔️ সয়েল টেস্ট ও পাইলিং
✔️ ডিজিটাল সার্ভে
✔️ প্রপার্টি ক্রয়-বিক্রয়
✔️ প্রপার্টি ম্যানেজমেন্ট
✔️ ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারাল সাপোর্ট
✔️ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট
✔️ যৌথ উদ্যোগে ভবন নির্মাণে সহযোগিতা ইত্যাদি।
বিস্তারিত:
01786-550361
http://www.landnlegal.com

Properties Ready Project For Sell Check out latest properties for sale. View Property 7.5 katha land for sale at Bashundhara R/A This land is conveniently located at Plot-2468, Block-M, Bashundhara R/A, Baridhara, Dhaka. It is a north facing plot beside… Area 7.5 For Sell ৳28,000,000 Featured Vi...

30/03/2022

=== দেওয়ানি মামলা পরিচালনার জন্য দলিলাদির চেক লিস্ট ===

=== বিভিন্ন প্রকার দলিল ===

(০১) সাফ কবলা দলিল (Title Deed by Sale);
(০২) বায়া দলিল (Title Deed of Predecessors);
(০৩) পাট্টা (Patta/Grants);
(০৪) কবুলিয়ত (Kobuliyat/Grants);
(০৫) সরকারি মঞ্জুরি পত্র (Government Grant);
(০৬) অসি পত্র (Deed of Trust);
(০৭) ওয়াকফনামা (Deed of Waqf);
(০৮) দেবোত্তর দলিল (Deed of Debottor);
(০৯) দানের ঘোষণা (Declaration of Gift);
(১০) দান পত্র (Deed of Gift);
(১১) ইচ্ছা পত্র (Deed of Will);
(১২) হিবা-বিল-এওয়াজ (Deed of Exchange);
(১৩) বন্ধকনামা (Deed of Mortgage);
(১৪) রেহেন দলিল (Deed of Pledge);

বিঃদ্রঃ- কি ধরণের দলিল আগে জেনে নিন। নতুবা সিদ্ধান্ত নিতে ঝামেলা পোহাতে হবে। দলিলের ধরণের উপর নির্ভর করে আপনার মোকাদ্দমার আইনগত ভিত্তি কি হতে পারে। কাজেই যে দলিলের ভিতিত্তে মোকাদ্দমা চলবে সেই দলিল বিষয় পূর্ণ তথ্য সংগ্রহ ও যাচাই করা আবশ্যক বটে।

=== খতিয়ান /পর্চা ও অন্যান্য ===

(০১) সি.এস. খতিয়ান/পর্চা (Cadestral Survey);
(০২) এস.এ. খতিয়ান/পর্চা (Settlement Attestation);
(০৩) আর.এস. খতিয়ান/পর্চা (Revisional Survey);
(০৪) বি.আর.এস. বা বি.এস. খতিয়ান/পর্চা (Bangladesh Revisional Survey);
(০৫) নামজারি খতিয়ান (Mutation Khatian);
(০৬) খাজনা রশিদ (Rent Receipts);

বিঃদ্রঃ- খতিয়ান বা পর্চা মিলিয়ে নিতে হবে। দলিলে উল্লেখিত পর্চার বিবরণের সাথে মূল পর্চার বিবরণ মিলিয়ে নেয়া আবশ্যক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দলিলে পর্চার উল্লেখ পূর্বক যে বিবরণ দেয়া হচ্ছে বাস্তবে মূল পর্চার সাথে দালীলিক বিবরণ গরমিল। কাজেই খুব সতর্কতার সাথে দলিল ও পর্চার বা খতিয়ানের বিবরণ মিলাতে হবে।

=== অন্যান্য প্রামানিক দলিল ===

(০১) পৌরসভা বা সিটি কর্পোরেশন হোল্ডিং রেকর্ড;
(০২) পৌরসভা বা সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স রশিদ;
(০৩) উপজিলা বা ইউনিয়ন কর্তৃক হোল্ডিং রেকর্ড;
(০৪) উপজিলা বা ইউনিয়ন কর্তৃক হোল্ডিং ট্যাক্স রশিদ;
(০৫) ওয়াসা সংযোগ রেকর্ড;
(০৬) ওয়াসা বিল পরিশোধ রশিদ;
(০৭) ইলেকট্রিসিটি সংযোগ রেকর্ড;
(০৮) ইলেকট্রিসিটি বিল পরিশোধ রশিদ;
(০৯) গ্যাস সংযোগ রেকর্ড;
(১০) গ্যাস বিল পরিশোধ রশিদ;

বিঃদ্রঃ- এই প্রামানিক দলিল গুলো সরাসরি মালিকানার স্বত্ব প্রমান না করলেও এই সকল রেকর্ডে যেহেতু মূল মালিকের নামেই সংযোগ দেয়া হয়, সেহেতু এগুলোর মাধ্যমে মালিকানার আইনগত অনুমান ভিত্তি আছে।

=== আদালতের রায়-ডিক্রী ও সরকারি আদেশ ===

(০১) বিজ্ঞ নিয়মিত আদালত কর্তৃক প্রচারিত রায় ও ডিক্রী;
(০২) বিজ্ঞ অর্থঋণ আদালত কর্তৃক প্রচারিত রায় ও ডিক্রী;
(০৩) বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল কর্তৃক প্রচারিত রায় ও ডিক্রী;
(০৪) বিজ্ঞ ল্যান্ড সার্ভে আপিলেট ট্রাইবুন্যাল কর্তৃক প্রচারিত রায় ও ডিক্রী;
(০৫) বিজ্ঞ অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইবুন্যাল কর্তৃক প্রচারিত রায় ও ডিক্রী;
(০৬) বিজ্ঞ অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আপিলেট ট্রাইবুন্যাল কর্তৃক প্রচারিত রায় ও ডিক্রী;
(০৭) ওয়াকফ প্রশাসক কর্তৃক প্রচারিত আদেশ; ইত্যাদি।

বিঃদ্রঃ- আদালতের আদেশ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করতে হবে এবং রায় ও ডিক্রিতে প্রচারিত পক্ষদের নাম ও পরিচয় এবং ভূমি তফসিল মিলিয়ে নিতে হবে।

বিনীত,

ব্যারিস্টার খন্দকার মোহাম্মদ মুশফিক হুদা।
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

17/02/2022

আইনী টিপস:
১) ঋণ চুক্তিতে কখনও গ্যারান্টোর হবেন না।

২) বাল্যবিবাহে কখনও স্বাক্ষী হবেন না।

৩) মিথ্যা মামলায় স্বাক্ষী হবেন না।

৪) জাল দলিলে স্বাক্ষী হবেন না।

৫) কোন কোম্পানিতে চাকরির জন্য জাতীয় পরিচয়পত্র মূল কপি / ৩০০ টাকার স্ট্যাম্প চুক্তি করবেন না।

11/02/2022

::: রিট মোকাদ্দমা লিখবার চেকলিস্ট :::

[পর্ব -০১]

(০১) রিট পিটিশনার বিষয়ে:

(ক) রিট পিটিশনার কে হবেন?
(খ) রিট পিটিশনারের কি অধিকার?
(গ) রিট পিটিশনার কিভাবে সংক্ষুব্ধ?

(০২) রিট রেসপন্ডেন্ট বিষয়ে:

(ক) সরকারের কোন মন্ত্রণালয় নিয়ন্ত্রণকারী?
(খ) মন্ত্রণালয়ের কোন বিভাগ নিয়ন্ত্রণকারী?
(গ) মন্ত্রণালয়ের বিভাগের কোন সরকারি সংস্থা দায়ী?
(ঘ) সংশ্লিষ্ট কর্মকর্তারদের পদবি কি?

(০৩) যা চ্যালেঞ্জ করা যাবে:

(ক) আইন (Statute);
(খ) বিধিমালা (Rules);
(ঘ) প্রবিধিমালা (Regulations);
(ঙ) নীতিমালা (Principles);
(চ) কৌশল (Policies);
(ছ) আদেশ (Order);
(জ) নির্দেশনা (Direction);
(ঝ) সিদ্ধান্ত (Decision);
(ঞ) নিষ্ক্রিয়তা (Inaction);
(ট) ছুট বা বাদ দেয়া (Omission);
(ঠ) স্বেচ্ছাধীন ক্ষমতা (Discretionary Power);
......চলবে ....................................

ব্যারিস্টার খন্দকার মোহাম্মদ মুশফিকুল হুদা।
এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

09/02/2022

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প ??

দলিলের বিষয়ের ওপর নির্ভর করে স্ট্যাম্পের মূল্যমান বিভিন্ন রকম হয়ে থাকে। ২০১২-১৩ অর্থবছরের বাজেটে দলিল সম্পাদনের জন্য স্ট্যাম্পের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে পুরনো মূল্যের স্ট্যাম্প দিয়ে দলিল লেখা হলে তা বাতিল বলে গণ্য হবে ও কোনো রকম আইনগত ভিত্তি থাকবে না।
কোন দলিলে কত টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হবে তা তুলে ধরা হলো:

রাজউকের প্লট ও ট্যাক্সের দলিলের জন্য মোট মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প;
ট্রাস্ট ডিড ক্যাপিটাল দলিলের মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প;

অছিয়তনামার কপির জন্য ৩০ টাকার স্ট্যাম্প;
নকলের কবলা, বন্ড, বণ্টননামা, সার্টিফায়েড কপির দলিলের জন্য ৫০ টাকার স্ট্যাম্প;

অনুলিপি, খাস-মোক্তারনামা দলিলের জন্য ১০০ টাকার স্ট্যাম্প;

হলফনামা, বায়নার হলফনামা, হেবার ঘোষণাপত্র, না দাবি পত্র, বাতিলকরণ দলিলের জন্য ২০০ টাকার স্ট্যাম্প;

চুক্তিনামা দলিল, অঙ্গীকারনামা, বায়নানামার দলিল, মেমোরেন্ডাম অব অ্যাগ্রিমেন্ট, রিডেম্পশন, সোলেনামা বা আপসনামার দলিলের জন্য ৩০০ টাকার স্ট্যাম্প;আমমোক্তারনামা দলিল ও সাফকবলা দলিলের জন্য ৪০০ টাকার স্ট্যাম্প;

তালাকের হলফনামার দলিলের জন্য ৫০০ টাকার স্ট্যাম্প;

অংশীদারি দলিলের জন্য ২ হাজার টাকার স্ট্যাম্প;

মর্টগেজ বা বন্ধকের দলিল সম্পাদনের ক্ষেত্রে—
ক. ১ টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ২ হাজার টাকা;
খ. ২০ লাখ ১ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ৫ হাজার টাকা;
গ. ১ কোটি ১ টাকার ওপরের ক্ষেত্রে ৫ হাজার টাকার ও প্রতি লাখের জন্য ২ শতাংশ হারে মোট টাকার মূল্যমানের স্ট্যাম্প লাগবে

Address

Shah Ali Tower, 4th Floor, 33 Karwan Bazar, Dhaka
Tejgaon
1212

Alerts

Be the first to know and let us send you an email when Land And Legal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share