Sheikh & Associates- A Law Firm

Sheikh & Associates- A Law Firm "নিজে আইন জানি, অন্যকে জানাই এবং আইন মেনে চলি"।

বার এনরোলমেন্ট লিখিত পরীক্ষার রেজাল্ট।
25/10/2025

বার এনরোলমেন্ট লিখিত পরীক্ষার রেজাল্ট।

11/10/2025

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৪ ধারা অনুসারে :-

#দহনকারী, ইত্যাদি পদার্থ দ্বারা সংঘটিত অপরাধের শাস্তি

(১) যদি কোন ব্যক্তি দহনকারী, ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থ দ্বারা কোন শিশু বা নারীর মৃত্যু ঘটান বা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অনূর্ধ্ব 1[বিশ লক্ষ টাকা] অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।

(২) যদি কোন ব্যক্তি কোন দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ দ্বারা কোন শিশু বা নারীকে এমনভাবে আহত করেন যাহার ফলে উক্ত শিশু বা নারীর দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তি নষ্ট হয় বা শরীরের কোন অংগ, গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হয় বা তাহার শরীরের অন্য কোন স্থান আহত হয়, তাহা হইলে উক্ত শিশুর বা নারীর-

(ক) দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তি নষ্ট বা মুখমণ্ডল, স্তন বা যৌনাংগ বিকৃত বা নষ্ট হওয়ার ক্ষেত্রে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অনূর্ধ্ব 2[দশ লক্ষ টাকার] অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন;

(খ) শরীরের অন্য কোন অংগ, গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হওয়ার বা শরীরের কোন স্থানে আঘাত পাওয়ার ক্ষেত্রে, উক্ত ব্যক্তি অনধিক চৌদ্দ বৎসর কিন্তু অন্যূন সাত বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অনূর্ধ্ব 3[পাঁচ লক্ষ টাকার] অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।

(৩) যদি কোন ব্যক্তি কোন দহনকারী, ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থ কোন শিশু বা নারীর উপর নিক্ষেপ করেন বা করার চেষ্টা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি, তাহার উক্তরূপ কার্যের দরুণ সংশ্লিষ্ট শিশু বা নারীর শারীরিক, মানসিক বা অন্য কোনভাবে কোন ক্ষতি না হইলেও, অনধিক সাত বৎসর কিন্তু অন্যূন তিন বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অনূর্ধ্ব 4[পাঁচ লক্ষ টাকার] অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।

(৪) এই ধারার অধীন অর্থদণ্ডের অর্থ প্রচলিত আইনের বিধান অনুযায়ী দণ্ডিত ব্যক্তির নিকট হইতে বা তাহার বিদ্যমান সম্পদ, বা তাহার মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর সময় রাখিয়া যাওয়া সম্পদ হইতে আদায় করিয়া অপরাধের দরুণ যে ব্যক্তির মৃত্যু ঘটিয়াছে তাহার উত্তরাধিকারীকে বা, ক্ষেত্রমত, যেই ব্যক্তি শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হইয়াছেন, সেই ব্যক্তিকে বা সেই ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে, তাহার উত্তরাধিকারীকে প্রদান করা হইবে।
#ধন্যবাদ ❤️

10/10/2025

পিতার পূর্বে সন্তান মারা গেলে মৃত সন্তানের ছেলে, মেয়ে সম্পত্তি পাবে কি?

দেশের সকল আদালতের দৈনিক কার্যতালিকা শতভাগ অনলাইনে প্রদানের নির্দেশনা সংক্রান্ত সার্কুলার।
07/10/2025

দেশের সকল আদালতের দৈনিক কার্যতালিকা শতভাগ অনলাইনে প্রদানের নির্দেশনা সংক্রান্ত সার্কুলার।

আসন্ন ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বার কাউন্সিল প্রিলি পরীক্ষার ফরম পূরণ এর বিজ্ঞপ্তি।  👉👉আগামী ১/১০/২০২৫ তারিখ বিকেল ৫...
02/10/2025

আসন্ন ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বার কাউন্সিল প্রিলি পরীক্ষার
ফরম পূরণ এর বিজ্ঞপ্তি।

👉👉আগামী ১/১০/২০২৫ তারিখ বিকেল ৫ টা থেকে ৩১/১০/২০২৫ রাত ১১.৫৯ পর্যন্ত বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ এর ফরম পূরণ করা যাবে।

👉👉উল্লেখ্য রেগুলার এবং নতুন প্রার্থীগন উল্লেখিত সময়সীমার মধ্যে ফর্ম পূরন করতে পারবেন এমন টা ছবিতে দেওয়া নোটিশে দেখা যাচ্ছে

👉👉পরীক্ষা বিধি মোতাবেক রি অ্যাপিয়ার প্রার্থীদের ফর্ম পূরন বর্তমান সেশন এর লিখিত ও তৎপরবর্তী মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর অনলাইনে যথা নিয়মে করা হবে,,,এমন কথাও ছবিতে দেওয়া নোটিশ এ দেখা যাচ্ছে।

👉👉যারা ফর্ম পূরন করবেন তাদেরকে সচল মোবাইল নম্বর দিতে বলা আছে।

👉👉নিয়মিত পরীক্ষার্থীদের অনলাইন ফর্ম পূরন এত শেষ ধাপে পরীক্ষায় অংশগ্রহণ এর ফি ৪০২০/- টাকা।

বিস্তারিত ছবিতে।

হাইকোর্ট পারমিশন এর লিখিত পরীক্ষা আগামী ২৪-১০-২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হবে।
02/10/2025

হাইকোর্ট পারমিশন এর লিখিত পরীক্ষা আগামী ২৪-১০-২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হবে।

02/10/2025

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ২ (ঞ) ধারা অনুসারে, #যৌতুক” অর্থ-


(অ) কোন বিবাহের বর বা বরের পিতা বা মাতা বা প্রত্যক্ষভাবে বিবাহের সহিত জড়িত বর পক্ষের অন্য কোন ব্যক্তি কর্তৃক উক্ত বিবাহের সময় বা তৎপুর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে, বিবাহ স্থির থাকার শর্তে, বিবাহের পণ হিসাবে বিবাহের কনে পক্ষের নিকট দাবীকৃত অর্থ, সামগ্রী বা অন্যবিধ সম্পদ; অথবা

(আ) কোন বিবাহের কনে পক্ষ কর্তৃক বিবাহের বর বা বরের পিতা বা মাতা বা প্রত্যক্ষভাবে বিবাহের সহিত জড়িত বর পক্ষের অন্য কোন ব্যক্তিকে উক্ত বিবাহের সময় বা তৎপুর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে, বিবাহ স্থির থাকার শর্তে, বিবাহের পণ হিসাবে প্রদত্ত বা প্রদানে সম্মত অর্থ, সামগ্রী বা অন্যবিধ সম্পদ;

#ধন্যবাদ ❤️

23/09/2025

যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ৬ ধারা অনুসারে,

#মিথ্যা_মামলা_দায়ের, ইত্যাদির দণ্ড:
যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতিসাধনের অভিপ্রায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীনে মামলা বা অভিযোগ করিবার জন্য ন্যায্য বা আইনানুগ কারণ নাই জানিয়াও মামলা বা অভিযোগ দায়ের করেন বা করান, তাহা হইলে তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

#ধন্যবাদ ❤️

22/09/2025

যৌতুক সংক্রান্ত চুক্তি ফলবিহীন: যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ৫ ধারা অনুসারে,

এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, যৌতুক প্রদান বা গ্রহণ সংক্রান্ত কোনো চুক্তি ফলবিহীন (void) হইবে।

অর্থাৎ, বিবাহের কোন পক্ষ যৌতুক কিভাবে প্রদান করবে বা কিভাবে গ্রহণ করবে, কত টাকা যৌতুক হিসেবে প্রদান করবে, যৌতুক প্রদান বা গ্রহণ সংক্রান্ত কোন শর্ত আরোপ করে বা যৌতুক সম্পর্কিত যেকোন প্রকার চুক্তি সম্পাদন করে, তা বাতিল বলে গণ্য হবে। এর দ্বারা প্রমানিত হয় যে, যৌতুক সংক্রান্ত যে কোন চুক্তি আইনগতভাবে বৈধ নয় বা এমন চুক্তি সম্পাদন বা পালনে কাউকে বাধ্য করা যাবে না।

ধন্যবাদান্তে
মো: জাকির হোসেন
এল.এল.বি (অনার্স), এল.এল.এম (বিইউপি)
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত, সিরাজগঞ্জ।

20/09/2025

যৌতুক প্রদান বা গ্রহণ, ইত্যাদির দণ্ড: যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ৪ ধারা অনুসারে,

যদি বিবাহের কোনো এক পক্ষ যৌতুক প্রদান বা গ্রহণ করেন অথবা যৌতুক প্রদান বা গ্রহণে সহায়তা করেন বা যৌতুক প্রদান বা গ্রহণের উদ্দেশ্যে চুক্তি করেন, তাহা হইলে তাহার এই কাজ হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কিন্তু অন্যূন ১ (এক) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।

ধন্যবাদান্তে
মো: জাকির হোসেন
এল.এল.বি (অনার্স), এল.এল.এম (ফাস্ট ক্লাস), বিইউপি
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত, সিরাজগঞ্জ।

19/09/2025

যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ২ (খ) ধারা অনুসারে,

#যৌতুক’’ অর্থ বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হিসাবে বিবাহের সময় বা তৎপূর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে, বিবাহ অব্যাহত রাখিবার শর্তে, বিবাহের পণ বাবদ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, দাবিকৃত বা বিবাহের এক পক্ষ কর্তৃক অপর পক্ষেকে প্রদত্ত বা প্রদানের জন্য সম্মত কোনো অর্থ-সামগ্রী বা অন্য কোনো সম্পদ।

তবে মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়াহ্) প্রযোজ্য হয় এমন ব্যক্তিগণের ক্ষেত্রে দেনমোহর বা মোহরানা অথবা বিবাহের সময় বিবাহের পক্ষগণের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা শুভাকাঙ্ক্ষী কর্তৃক বিবাহের কোনো পক্ষকে প্রদত্ত উপহার-সামগ্রী ইহার অন্তর্ভুক্ত হইবে না।

অর্থাৎ, বিবাহ বলবৎ রাখার শর্তে মেয়ে পক্ষের নিকট হতে যদি কোন প্রকার পণ দাবি করা হয়, তবে তাই হবে যৌতুক।

কিন্তু কোন প্রকার দেনমোহর বা মোহরানা অথবা কোন পক্ষের শুভাকাঙ্ক্ষী বা আত্মীয় স্বজন কর্তৃক প্রদত্ত কোন প্রকার উপহার সামগ্রী যৌতুক হিসেবে গণ্য হবে না।

#যৌতুক_দাবি_করিবার_দণ্ড: যৌতুক নিরোধ আইনের ৩ ধারা অনুসারে,
"যদি বিবাহের কোনো এক পক্ষ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বিবাহের অন্য কোনো পক্ষের নিকট কোনো যৌতুক দাবি করেন, তাহা হইলে উহা হইবে এই আইনের অধীন একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কিন্তু অন্যূন ১ (এক) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন"।

❤️ #ধন্যবাদান্তে❤️
মো: জাকির হোসেন
এল.এল.বি (অনার্স), এল.এল.এম (ফার্স্ট ক্লাস)
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত, সিরাজগঞ্জ।

Address

Dewra
Tarash Upazila

Telephone

+8801648494194

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh & Associates- A Law Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sheikh & Associates- A Law Firm:

Share