27/04/2026
জাতীয় নেতা ও মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর অমলিন স্মৃতির প্রতি জানাই গভীর বিনম্র শ্রদ্ধা।
শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্য সাধারণ প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি দেশের গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জীবনের শেষ পর্যন্ত সংগ্রাম করে গেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা ছাড়াও স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিকবোধ সৃষ্টিতে তাঁর অসামান্য অবদান রয়েছে।