Sumi - সুমী

Sumi - সুমী তুমি যদি দৃশ্যমান মানুষকেই ভালবাসতে ?

24/12/2025

এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার!
আমার গাউছে মাইজভান্ডার🫶

***** ঈমানী প্রতিবাদ ***** - - - - - - - - - - - - - - - - - - - -যতদিন রবে ছুন্নতে উমাইয়া পিরীতি। বর্ধিত হতে বাধ্য মাও...
05/07/2024

***** ঈমানী প্রতিবাদ *****
- - - - - - - - - - - - - - - - - - - -
যতদিন রবে ছুন্নতে উমাইয়া পিরীতি।
বর্ধিত হতে বাধ্য মাওলার গুণ কীর্তি।

মেঘাচ্ছন্ন উমাইয়া-আব্বাসি ইছলাম, দেখেছেন যাঁরা,
চর্চা করিবেনা কেন তাঁরা মোহাম্মদী (দ.) ঐশী ধারা?

ইছলামের সম্ভ্রম রক্ষার্থে জ্ঞানীদের যুক্তি,
নবীজীকে দেখেছেন তারা, ছাড়ো কটুক্তি।

ছিলাম মোরা, চৌদ্দশত বৎসর হৃদয়ে পাথর রাখি।
একবিংশ শতাব্দীতে আবারও উমাইয়া গং প্রীতি।‌

তোরা কে, কোথায় হে উম্মতে মোহাম্মদী (দ.)।
লও কোরআন ও হৃদয়ে আহলে বাইত নবী (দ.)।

যেথা শুনিবে উমাইয়া গুণগান,
সাথে সাথে লাগাও শ্লোগান।

নারায়ে রেছালাত!
ইয়া রছুলুল্লাহ!

নারায়ে মওলায়্যাত!
ইয়া মওলা, ইয়া মওলা!

নারায়ে কারিমাইন!
ইয়া হাছান ইয়া হুছাইন!

✍️মওলা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মা.)
মহান দীক্ষাগুরু, রাহে ভান্ডার দর্শন

মওলা আলী (আ.) এর বেলায়েত পরিপূর্ণ ধর্ম তথা পরিপূর্ণ দ্বীনে মোহাম্মদী (দ.) এবং মসলক দ্বীনের অংশ বিশেষ। সম্পূর্ণ দ্বীন ছে...
27/06/2024

মওলা আলী (আ.) এর বেলায়েত পরিপূর্ণ ধর্ম তথা পরিপূর্ণ দ্বীনে মোহাম্মদী (দ.) এবং মসলক দ্বীনের অংশ বিশেষ। সম্পূর্ণ দ্বীন ছেড়ে মসলক নিয়ে বাড়াবাড়ি অজ্ঞতা। "আল্লাহর" কসম আলী (আ.) এর বেলায়েত অস্বীকারকারীর 'নামাজ' মাথা আছাড়ানো! 'রোজা' শুধুই উপবাস! 'হজ্ব' মক্কা শরীফে উদ্দেশ্যহীন ঘুরাফিরা করা! 'যাকাত' টাকা ছাড়কার করা ছাড়া আর কিছুই নয়।

✍️ মওলা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মা.)
‌ মহান দীক্ষাগুরু, রাহে ভান্ডার দর্শন

যেজন দয়াল নবীজী (দ.) কে মানে নিজের মতন।ঈমান তার খুবই ক্ষীণ, আলোতে আলেয়া যেমন।।      ✍️মওলা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)  ...
15/05/2024

যেজন দয়াল নবীজী (দ.) কে মানে নিজের মতন।
ঈমান তার খুবই ক্ষীণ, আলোতে আলেয়া যেমন।।

✍️মওলা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)
মহান দীক্ষাগুরু, রাহে ভান্ডার দর্শন

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে (কালাম-এ-মওলা মালেক শাহা)মহান আল্লাহ তা'য়ালার অপার কৃপায় পবিত্র মাহে রামাদ্বানের রোজাগুলো ...
09/04/2024

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে
(কালাম-এ-মওলা মালেক শাহা)

মহান আল্লাহ তা'য়ালার অপার কৃপায় পবিত্র মাহে রামাদ্বানের রোজাগুলো সুস্থতার সাথে অতিবাহিত করার তাওফিক লাভ করছি, আলহামদুলিল্লাহ।

শিক্ষনীয় আমল হলো সকলের উচিত আত্মবিশ্লেষণ করা, আমরা যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজাগুলো পালন করছি আসলেই কি আমরা এ দিনগুলোতে আল্লাহর নির্দেশমত জীবন পরিচালিত করছি?

উপবাস থাকা ব্যতীত আমরা কি মিথ্যাসহ সব পাপ থেকে বিরত থাকছি? আমরা কি আল্লাহর ধ্যানে কিছুটা সময় অতিবাহিত করছি? যদি আমাদের উত্তর 'না' হয়, তাহলে এই রোজা রাখা তথা পানাহার থেকে বিরত থাকা আমাদের কোনো কাজে আসবে না।

রছুলে খোদা (দ.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং এর ওপর আমল করা থেকে বিরত থাকে না আল্লাহ তা'য়ালার জন্য তার উপবাস থাকা এবং পিপাসার্ত থাকার কোনো প্রয়োজন নেই' (বুখারি)।

রণবীর, ফতেহ খায়বার, মওলাল আলামিন ছৈয়দ আলী (কর.) বলেন, "যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রামাদ্বান মাসের একটি রোজা ভঙ্গ করবে, সে আজীবন সেই রোজার (ক্ষতিপূরণ) আদায় করতে পারবে না" (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস-৯৮৭৮)।
হযরত ছৈয়দা খাতুনে জান্নাত, ফাতেমাতুয যাহরা (আ.) বলেছেন,"যে ব্যক্তি নিজের জিহ্বা, চোখ, কানসহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে সংযত করতে পারে না তার রোজা কোনো কাজেই আসবে না" (বিহারুল আনওয়ার)।

মানুষ যখন রোজার প্রকৃত উদ্দেশ্য থেকে গাফেল হয়ে যায় তখন সে শুধু নিজেকে উপবাসই রাখে যা আল্লাহ তা'য়ালার কোনো প্রয়োজন নেই। আল্লাহ মানুষের অন্তর দেখেন, কোন নিয়তে সে রোজা রাখছে এটাই মূল বিষয়।

নবী করিম (দ.) অন্য হাদীসে বলেছেন-‘কত রোজাদার আছে, যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। কত নামাজ আদায়কারী আছে, যাদের রাত (জেগে নামাজ) জাগরণ ছাড়া আর কিছুই জোটে না’ (ইবনে মাজাহ)।

রাহে ভান্ডার দর্শনের মহান দীক্ষাগুরু, মওলা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) বলেন, "আল্লাহকে রাজি না করে, চাহরী হতে ইফতার পর্যন্ত উপোষকারী আর যাই হোক না কেন, ছায়েম বা রোজাদার নয়"।

হাদীসে কুদসী (الحديث القدسي) তে উল্লেখ রয়েছে, রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তা'য়ালা নিজে দেবেন।
★আল্লাহ তা'য়ালা বলেন, "বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে। রোজা আমার জন্যই, আমি নিজেই এর পুরস্কার দেব" (বুখারি, হাদীস-১৮৯৪)
★আল্লাহ তা'য়ালা, "প্রত্যেক ইবাদতই ইবাদতকারী ব্যক্তির জন্য, পক্ষান্তরে রোজা আমার জন্য। আমি নিজেই এর প্রতিদান দিব" (সহিহ বুখারি-১৯০৪)।
★রোজা ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্ত রোজা আমার জন্য। তাই আমি নিজেই এর প্রতিদান দেবো। (বুখারি-১৭৮৩, মুসলিম-২৫৭৭)।

তরিকায়ে রাহে ভান্ডারর আকাবির মওলা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (ক.)'র কালাম (১ম অংশ) "ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে" শিরোনামে সংক্ষিপ্ত পরিসরে ৩০তম পর্বের ইতি টানলাম। মওলা অধমের সকল প্রয়াস নিজগুণে দয়া করে কবুল করুন।
الیوم الثلاثون : اَللّـهُمَّ اجْعَلْ صِیامى فیهِ بِالشُّکْرِ وَالْقَبُولِ عَلى ما تَرْضاهُ وَیَرْضاهُ الرَّسُولُ، مُحْکَمَةً فُرُوعُهُ بِالاُْصُولِ، بِحَقِّ سَیِّدِنا مُحَمَّد وَآلِهِ الطّاهِرینَ، وَالْحَمْدُ للهِ رَبِّ الْعالَمینَ.
হে আল্লাহ ! তুমি ও তোমার রছুল ঠিক যেমনিভাবে খুশি হবে তেমনি করে আমার রোজাকে পুরস্কৃত কর এবং কবুল করে নাও। আমাদের গুরু হযরত মোহাম্মদ (দ.) ও তাঁর পবিত্র বংশধরদের উছিলায় আমার সব ক্ষুদ্র ক্ষুদ্র আমলকে মূল এবাদতের সাথে যোগ করে শক্তিশালী কর। আর সব প্রশংসা ও স্তুতি জগতসমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর (‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’)।

✍️ শাহছাহেব, মালেক মঞ্জিল, চট্টগ্রাম দরবার শরীফ, বোয়ালখালী পৌরসভা।
৩০তম রামদ্বান ১৪৪৫ হিঃ, ১০ এপ্রিল ২০২৪ ইং, বুধবার।

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে (কালাম-এ-মওলা মালেক শাহা)রামাদ্বান এসেছে মুক্তির বার্তা নিয়ে। এ মাসের ২৯তম দিন অতিবাহিত হচ...
08/04/2024

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে
(কালাম-এ-মওলা মালেক শাহা)

রামাদ্বান এসেছে মুক্তির বার্তা নিয়ে। এ মাসের ২৯তম দিন অতিবাহিত হচ্ছে আজ। চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। আজকের দিন ও রাত ইবাদত-বন্দেগির জন্য অনেক গুরুত্ববহ ও ফজিলতপূর্ণ।

হাদীসের আলোকে রামাদ্বানের শেষ দশকের আজকের দিনে আল্লাহর অফুরন্ত রহমত লাভের একটি দোয়া তুলে ধরা হলো-
الیوم التّاسع والعشرون : اَللّـهُمَّ غَشِّنی فیهِ بِالرَّحْمَةِ، وَارْزُقْنی فیهِ التَّوْفیقَ وَالْعِصْمَةَ، وَطَهِّرْ قَلْبی مِنْ غَیاهِبِ التُّهْمَةِ، یا رَحیماً بِعِبادِهِ الْمُؤْمِنینَ .
হে আল্লাহ ! আজ আমাকে তোমার রহমত দিয়ে ঢেকে দাও। গুনাহ থেকে মুক্তিসহ আমাকে সাফল্য দান কর। আমার অন্তরকে মুক্ত কর অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে । হে ঈমানদার বান্দাদের প্রতি দয়াবান।

তরবিয়তে রামাদ্বানের উদ্দেশ্য শুধু নির্দিষ্ট একটি মাসের জন্য নয়। বরং এ শিক্ষাপদ্ধতি সারা বছরের জন্য। রামাদ্বানে যেভাবে নিজেকে সকল প্রকার প্রবৃত্তির তাড়না থেকে বিরত রাখার ব্যবস্থাপনা তৈরি করা হয়, অনুরূপ বছরের বাকি সময়ও তা যেন চলমান থাকে। এটাই সওমের মূল উদ্দেশ্য। পরিশেষে মওলার শাহী দরবারে প্রার্থনা; যেন প্রকৃত ছায়েম হওয়ার সক্ষমতা অর্জন করতে পারি।

✍️ শাহছাহেব, মালেক মঞ্জিল, চট্টগ্রাম দরবার শরীফ, বোয়ালখালী পৌরসভা।
২৯তম রামদ্বান ১৪৪৫ হিঃ, ০৯ এপ্রিল ২০২৪ ইং, মঙ্গলবার।

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে (কালাম-এ-মওলা মালেক শাহা)রামাদ্বানের ২৮তম দিন। নরক জ্বালাতন থেকে নাজাত (মুক্তির) অষ্টম দিন...
08/04/2024

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে
(কালাম-এ-মওলা মালেক শাহা)

রামাদ্বানের ২৮তম দিন। নরক জ্বালাতন থেকে নাজাত (মুক্তির) অষ্টম দিন অতিবাহিত হচ্ছে আজ।
এ দিনের রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে উল্লেখ রয়েছে, "এই দিন যে ব্যক্তি রোজা রাখবেন, তার জন্য স্বর্গে যে পরিমাণ নিয়ামতের ব্যবস্থা করা হয়, তার পরিমাণ দ্বিগুণ করে দেয়া হয়।"

হাদীসে পাকের বর্ণনা অনুসারে রামাদ্বানের শেষ দশকের আজকের দিনে আল্লাহর নৈকট্য লাভের পথ সহজ হওয়ার একটি দোয়া তুলে ধরা হলো-
الیوم الثّامن والعشرون : اَللّـهُمَّ وَفِّرْ حَظّی فیهِ مِنَ النَّوافِلِ، وَاَکْرِمْنی فیهِ بِاِحْضارِ الْمَسائِلِ، وَقَرِّبْ فیهِ وَسیلَتى اِلَیْکَ مِنْ بَیْنِ الْوَسائِلِ، یا مَنْ لا یَشْغَلُهُ اِلْحـاحُ الْمُلِحّینَ .
হে আল্লাহ! এ দিনে আমাকে নফল এবাদতের পর্যাপ্ত সুযোগ দাও। ধর্মীয় শিক্ষার মর্যাদায় আমাকে ভূষিত কর। তোমার নৈকট্য লাভের পথকে আমার জন্যে সহজ করে দাও। হে পবিত্র সত্তা! যাকে, অনুরোধকারীদের কোন আবেদন নিবেদন , ন্যায়বিচার থেকে টলাতে পারে না।

তরিকাবন্দি হয়ে স্বীয় মুর্শিদের দেয়া দীক্ষামতে পর্যাপ্ত পরিমাণে নফল ইবাদতে, ধর্মীয় শিক্ষায় নিজকে মর্যাদাবান করার প্রয়াসে এবং সর্বোপরি আল্লাহ ও তাঁর রছুলের নৈকট্য লাভে ব্রতী হোন।

শাহছাদেক কেবলা আমাদের শিক্ষা দেন কিভাবে আল্লাহ-রছুল প্রাপ্তি ঘটে। ইবাদতে কিভাবে পূর্ণতা আসে। আল্লাহর পক্ষ থেকে যা আসে তা সাদরে গ্রহণ করতে হবে। সত্যকে গোপন করে কোন ইবাদতই গ্রহণ যোগ্য নয়।

হক ভাবে 'যে যতটুকু শিখেছো তা বিতরণ করো। বিনিময়ের আশা করো না। কারণ এটি মওলা আল্লাহর জ্ঞান, মওলা নবীর জ্ঞান, মওলা আলীর জ্ঞান। এটি আমানত'।

✍️ শাহছাহেব, মালেক মঞ্জিল, চট্টগ্রাম দরবার শরীফ, বোয়ালখালী পৌরসভা।
২৮তম রামাদ্বান ১৪৪৫ হিঃ, ০৮ এপ্রিল ২০২৪ ইং, সোমবার।

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে (কালাম-এ-মওলা মালেক শাহা)রামাদ্বান মাস চলছে। আজ ২৭ তম দিন। এ দিনের ফজিলত সম্পর্কে  উল্লেখ ...
06/04/2024

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে
(কালাম-এ-মওলা মালেক শাহা)

রামাদ্বান মাস চলছে। আজ ২৭ তম দিন। এ দিনের ফজিলত সম্পর্কে উল্লেখ রয়েছে, চোখের পলকে পুলসিরাত পার করে দেওয়া হবে।

হাদীসে পাকের বর্ণনা মতে, পবিত্র রামাদ্বান মাস জুড়েই রয়েছে মুমিনের জন্য অফুরন্ত রহমত, ক্ষমা ও নাজাত পাওয়ার সুযোগ। এ কারণে ইবাদত-বন্দেগী এবং দোয়া-দরূদের মাধ্যমে মাসটি অতিবাহিত করে থাকেন মুমিনগণ। "আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে উল্লেখিত ২৭তম দো'য়া-
اَللّـهُمَّ ارْزُقْنی فیهِ فَضْلَ لَیْلَةِ الْقَدْرِ، وَصَیِّرْ اُمُوری فیهِ مِنَ الْعُسْرِ اِلَى الْیُسْرِ، وَاقْبَلْ مَعاذیری، وَحُطَّ عَنّیِ الذَّنْبَ وَالْوِزْرَ، یا رَؤوفاً بِعِبادِهِ الصّالِحینَ।
হে আল্লাহ! আজকের দিনে আমাকে শবে ক্বদরের ফজিলত দান করো। আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে যাও। আমার অক্ষমতা কবুল করো এবং ক্ষমা করে দাও আমার সব অপরাধ। হে যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান।

তওবা- ইস্তেগফার, দান-সদকা, দো'য়া দরূদ-কিয়াম, যিকর-আযকারসহ ইত্যাদি নফল ইবাদতের মাধ্যমে সাতাশ রামাদ্বান পালন করতে সচেষ্ট হোন।

শাহ ছাদেক কেবলাহর শিক্ষা- মওলার প্রতি ইস্তেকামাত থাকতে হয়। যা হয় তার পক্ষ থেকে হয়। মুকাদ্দর মেনে নিতে হয়। সর্বক্ষেত্রে পবিত্র (পরিষ্কার) থাকতে হবে নিজের কাছে। সরল হও। সরলতাই ধর্ম। চালাকি ধর্ম নয়। চালাকির ধর্ম কলুষিত। অতএব, সরল হও সব কিছুই তোমার হয়ে যাবে।

হক কালাম- قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰىهَا সে সফলকাম হবে, যে তাকে পরিশুদ্ধ করবে (সূরা আশ-শামস, আয়াত ০৯)।

✍️শাহছাহেব, মালেক মঞ্জিল, চট্টগ্রাম দরবার শরীফ, বোয়ালখালী পৌরসভা।
২৭তম রামদ্বান ১৪৪৫হিঃ, ০৭ এপ্রিল ২০২৪ইং, রবিবার।

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে (কালাম-এ-মওলা মালেক শাহা)রামাদ্বানের ২৬তম দিন আজ। শ্রেষ্ঠতম এ রাত্রির ইবাদতে রয়েছে সবিশেষ ...
06/04/2024

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে
(কালাম-এ-মওলা মালেক শাহা)

রামাদ্বানের ২৬তম দিন আজ। শ্রেষ্ঠতম এ রাত্রির ইবাদতে রয়েছে সবিশেষ গুরুত্ব। ২৬তম রোজার এ রাত্রি ‘লাইলাতুল ক্বদর’ বা ‘শবেক্বদর’ হিসেবে পরিচিত।

হাজার মাসের চেয়েও উত্তম বলে এ রাতকে ঘোষণা দিয়েছেন আল্লাহ তা'য়ালা পবিত্র কোরআনে। শরিয়তের পরিভাষায় পবিত্র কোরআন, এই মহাত্ম বা মহামাম্বিত বা সন্মানিত বা অতি উচ্চ মর্যাদার রাত্রিতে নাজেল হয়েছে। শরামতে এ সংজ্ঞাটি ঠিক আছে।

তরিকতের পরিভাষায় ক্বদর হলো একাগ্রচিত্তে বা একাগ্র ভাবনায় বা ধ্যান যোগে মত্ত থাকিয়া অদেখা রুপকে দর্শন করা যাকে বলে আত্ম দর্শন।

শাব (شب) ফার্সি ভাষায় ও লাইলাতুল (لیلة) আরবি ভাষায়, অর্থ হলো রাত্রি বা রজনী, অন্যদিকে কদর (قدر) শব্দের অভিধানিক অর্থ হলো মহাত্ম বা মহামাম্বিত বা সন্মানিত বা অতি উচ্চ মর্যাদা রজনী।

শরিয়তের পরিভাষায় পবিত্র কোরআন, এই মহাত্ম বা মহামাম্বিত বা সন্মানিত বা অতি উচ্চ মর্যাদার রাত্রিতে নাজেল হয়েছে। শরামতে এ সংজ্ঞাটি ঠিক আছে।
আর তরিকতের পরিভাষায় ক্বদর হলো একাগ্রচিত্তে বা একাগ্র ভাবনায় বা ধ্যান যোগে মত্ত থাকিয়া অদেখা রুপকে দর্শন করা যাকে বলে আত্ম দর্শন।

হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। মওলা রছুল (দ.) জীবদ্দশায় ২৬তম রোজায় এ দোয়াটি পাঠ করেছেন-
الیوم السّادس والعشرون : اَللّـهُمَّ اجْعَلْ سَعْیی فیهِ مَشْکُوراً، وَذَنْبی فیهِ مَغْفُوراً وَعَمَلی فیهِ مَقْبُولاً، وَعَیْبی فیهِ مَسْتُوراً، یا اَسْمَعَ السّامِعینَ .

হে আল্লাহ! এ দিনে আমার প্রচেষ্টাকে গ্রহণ করে নাও। আমার সব গুনাহ মাফ করে দাও। আমার সব আমল কাজ কবুল করো এবং সব দোষ-ত্রুটি ঢেকে রাখ। হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা (‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’)।

✍️শাহছাহেব, মালেক মঞ্জিল, চট্টগ্রাম দরবার শরীফ, বোয়ালখালী পৌরসভা।
২৬তম রামদ্বান ১৪৪৫হিঃ, ০৬ এপ্রিল ২০২৪ইং, শনিবার।

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে (কালাম-এ-মওলা মালেক শাহা)রামাদ্বানের আজ ২৫তম দিন। শেষ দশকের মাঝামাঝি সময়। আজকের রোজার ফজিল...
05/04/2024

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে
(কালাম-এ-মওলা মালেক শাহা)

রামাদ্বানের আজ ২৫তম দিন। শেষ দশকের মাঝামাঝি সময়। আজকের রোজার ফজিলত সম্পর্কে স্বতন্ত্রভাবে বলা হয়, “কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়।”

হাবীবে খোদা (দ.)'র বর্ণনানুসারে এ মাস আল্লাহ তা'য়ালার এক বিশেষ নিয়ামাত। কারণ এ মাসেই শেষ দশকের বিজোড় (কদর) রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ যেন এ কোরআনের ছদকায় আমাদের অন্তরের পবিত্রতা রক্ষা করে এবং মওলা নবীর দেখানো পথে চলার তাওফিক দান করেন।
الیوم الخامس والعشرون : اَللّـهُمَّ اجْعَلْنی فیهِ مُحِبَّاً لاَِوْلِیائِکَ، وَمُعادِیاً لاَِعْدائِکَ، مُسْتَنّاً بِسُنَّةِ خاتَمِ اَنْبِیائِکَ، یا عاصِمَ قُلُوبِ النَّبِیّینَ.
হে আল্লাহ! এ দিনে আমাকে তোমার বন্ধুদের বন্ধু এবং তোমার শত্রুদের শত্রু করে দাও। তোমার আখেরী নবীর সুন্নত ও পথ অনুযায়ী চলার তৌফিক আমাকে দান কর। হে নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী।

তরিকায়ে রাহে ভান্ডার এর আকাবির, মওলা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (ক.) বলেন, রোজা: একদিনের ভোগ ত্যাগ শরীয়ত। তাওহীদ জ্ঞানে জীবনের রাতদিনের ভোগ ত্যাগ তরিকত। কামনা ত্যাগের মাধ্যম নিরূপন হকিকত। আল্লাহর পরিচয় মাধ্যম, আল্লাহকে ফেরত দেওয়া মারেফাত।

শাহারুর রামাদ্বানের পবিত্রতায় সদগুরুর সহচার্যে নিজেকে পবিত্র করে আল্লাহময় জ্ঞান লাভে সচেষ্ট হই।

হক তালাশি সকলের প্রতি শাহছাদেক কেবলা (মা.)'র নছিয়ত-
”নিজেকে সংযত করুন, চরিত্র কে সুন্দর করুন। এই জিসিমের পবিত্রতা অত্যন্ত দরকারী জিনিস। নফস আম্মারা যদি আপনাকে গ্রাস করে, তাহলে আপনার জিসিমের পবিত্রতা নষ্ট হবে। এ অজুদে পাকের, অজুদুল কোরআনের অবমাননা হবে।
কোরআন শরীফ যেমন সুন্দর করে, ইজ্জত করে রাখতে হয়, অজুদুল কোরআনকেও সুন্দর ভাবে ইজ্জত করে রাখতে হবে যেখানে বে-ইজ্জতের নিশানা যাতে না আসে। নিজেকে সংশোধন করুন, পবিত্র রাখুন। জিসমানী পবিত্রতা অত্যন্ত জরুরি, না হলে সকল এবাদত নষ্ট হয়ে যায় যদি জিসিম অপবিত্র হয়।"

✍️ শাহছাহেব, মালেক মঞ্জিল, চট্টগ্রাম দরবার শরীফ, বোয়ালখালী পৌরসভা।
২৫তম রামদ্বান ১৪৪৫হিঃ, ০৫ এপ্রিল ২০২৪ইং, শুক্রবার।

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে (কালাম-এ-মওলা মালেক শাহা)রামাদ্বান মাস হল দোয়া কবুলের উত্তম সময়। এই মাসে আল্লাহর কাছে আপ...
04/04/2024

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে
(কালাম-এ-মওলা মালেক শাহা)

রামাদ্বান মাস হল দোয়া কবুলের উত্তম সময়। এই মাসে আল্লাহর কাছে আপনার ছোট বড় সমস্ত আরজিগুলো পেশ করুন। 'আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থ থেকে রামাদ্বানের ২৪ তম দো'য়া নিন্মরূপ-
الیوم الرّابع والعشرون : اَللّـهُمَّ اِنّی اَسْأَلُکَ فیهِ ما یُرْضیکَ، وَاَعُوذُبِکَ مِمّا یُؤْذیکَ، وَاَسْأَلُکَ التَّوْفیقَ فیهِ لاَِنْ اُطیعَکَ وَلا اَعْصیْکَ، یا جَوادَ السّائِلینَ .
হে আল্লাহ! আজ তোমার কাছে ঐসব আবেদন করছি যার মধ্যে তোমার সন্তুষ্টি রয়েছে। যা কিছু তোমার কাছে অপছন্দনীয় তা থেকে তোমার আশ্রয় চাই। তোমারই আনুগত্য করার এবং তোমার নাফরমানী থেকে বিরত থাকার তৌফিক দাও। হে প্রার্থীদের প্রতি দানশীল।

হাদীসে পাকে ২৪তম রামাদ্বানের রোজার ফজিলত সর্ম্পকে এসছে, 'রোজাদারের যে কোন ২৪টি দোয়া কবুল করা হয়।

তওবা সহকারে আবেদন করছি, হে আল্লাহ! একমাত্র আপনিই আমাদের প্রতিপালক। আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের ওপর সাধ্যানুযায়ী অটল ও অবিচল আছি। আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট হতে আপানার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর আপনার দানকৃত সব নেয়ামত স্বীকার করছি। আমি আমার সব গুনাহ স্বীকার করছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন। কেননা, আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করার উপযুক্ত নয়।

✍️শাহছাহেব, মালেক মঞ্জিল, চট্টগ্রাম দরবার শরীফ, বোয়ালখালী পৌরসভা।
২৪তম রামদ্বান ১৪৪৫হিঃ, ০৪ এপ্রিল ২০২৪ইং, বৃহঃবার।

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে (কালাম-এ-মওলা মালেক শাহা)রামাদ্বানের আজ ২৩তম দিবস। মাস জুড়েই রয়েছে মুমিনের জন্য অফুরন্ত ...
03/04/2024

ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে
(কালাম-এ-মওলা মালেক শাহা)

রামাদ্বানের আজ ২৩তম দিবস। মাস জুড়েই রয়েছে মুমিনের জন্য অফুরন্ত রহমত, ক্ষমা ও নাজাত পাওয়ার সুযোগ। এ কারণে সকলের উচিৎ ইবাদত-বন্দেগী এবং দোয়া-দরূদের মাধ্যমে মাসটি অতিবাহিত করা।
الیوم الثّالث والعشرون : اَللّـهُمَّ اغْسِلْنی فیهِ مِنَ الذُّنُوبِ، وَطَهِّرْنی فیهِ مِنَ الْعُیُوبِ، وَامْتَحِنْ قَلْبی فیهِ بِتَقْوَى الْقُلُوبِ، یا مُقیلَ عَثَراتِ الْمُذْنِبینَ.
হে আল্লাহ! আমার সকল গুনাহ ধুয়ে মুছে পরিস্কার করে দাও। আমাকে সব দোষ-ত্রুটি থেকে পবিত্র কর। তাকওয়া ও খোদাভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরিক্ষায় উত্তীর্ণ কর। হে অপরাধীদের ভুল-ত্রুটি মার্জনাকারী (‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’)।

হাদীসে পাকে ২৩ তম রোজার ফজিলত সর্ম্পকে বলা হয়েছে, যে ব্যক্তি এদিন রোজা রাখেন, মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটি শহর নির্মান করে দেবেন। সুতরাং, এটা সহজেই অনুমেয় যে, এ দিনে রোজার ফজিলত ও গুরুত্ব অনেক।

তবে এক্ষেত্রে নিজেকে সকল প্রকার দোষ-ত্রুটি থেকে পবিত্র রেখে তাকওয়া ও খোদাভীতির মাধ্যমে অন্তরকে সকল পরিক্ষায় উত্তীর্ণ করতে হবে।

শাহারুর রামাদ্বানে শেষ দশদিনের বিজোড় রাতে 'কদর' এতে কোন সন্দেহ নেই। রছুলে করিম (দ.) বলেছেন,
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ"‏ تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ" ‏
তোমরা রামাদ্বানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরের সন্ধান কর (ইসলামিক ফাউন্ডেশন হাদীস নং ১৮৯০)। মনে রাখতে হবে, আরবিতে দিনের আগে রাত গণনা করা হয়।

হযরত উবাদা (রা.) থেকে এ প্রসঙ্গে আরো একটি রেওয়ায়াত রয়েছে,
أَنَّ رِجَالاً، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي الْمَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيَهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ ‏"‏‏.‏
নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম এর কতিপয় সাহাবীকে স্বপ্নযোগে রমযানের শেষের সাত রাতে লাইলাতুল কদর দেখানো হয়। (এ কথা শুনে) রছুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম বললেন, আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে। (তোমাদের দেখা ও আমার দেখা) শেষ সাত দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যাক্তি এর সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ সাত রাতে সন্ধান করে।
(সহীহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন হাদীস নং ১৮৮৮)।

✍️শাহছাহেব, মালেক মঞ্জিল, চট্টগ্রাম দরবার শরীফ, বোয়ালখালী পৌরসভা।
২৩তম রামদ্বান ১৪৪৫হিঃ, ৩ এপ্রিল ২০২৪ইং, বুধবার।

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumi - সুমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sumi - সুমী:

Share

Category