Taher & Hasan's Law Chamber

Taher & Hasan's Law Chamber Taher & Hasan's Law Chember is one of the best legal solution. Our mission is to provide a skilled legal advice in a timely and efficient manner. Court. Md.

We are always trying to ensure a smart remedy for our clients towards the LD. Authorities of Taher & Hasan's Law Chamber..........

1. Abu Taher
FOUNDER OF THE CHAMBER
Advocate, Judge Court-Dhaka. Mobail: 0171-2234377

2. M M Hasan Tushar
HEAD OF THE CHAMBER
Advocate
Supreme Court of Bangladesh
District & Sessions Judge Court-Tangail
Master of Laws (LL.M)-NUB
QLD, Bachelor of Laws (Horn's)(LL.B),Diploma-in-Law
(UNIVERSITY OF LONDON). Mobail: 018-51189596

13/07/2025

নতুন ধারায় যা আছে.....

17/06/2025

দৈনিক সকালের বার্তায় প্রকাশিত সুবর্ণা হত্যা মামলার প্রতিবেদন।

17/06/2025

সুবর্ণা হত্যা মামলায় বিজ্ঞ আইনজীবী এম.এম হাসান তুষার স্যারের প্রেস ব্রিফিং।

17/06/2025

সুবর্ণা হত্যা মামলা

09/05/2025

নতুন সিভিল মামলায় কী কী পরিবর্তন আসলো?

Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025 পাস করে দেওয়ানি কার্যবিধিতে যুগান্তকারী সংশোধন নিয়ে আসা হয়েছে। এর ফলে দেওয়ানি/সিভিল মামলাসমূহ অত্যন্ত কম সময়ে নিষ্পত্তি করা সম্ভব হবে।
সিভিল মামলার ক্ষেত্রে যুগান্তকারী যেসব পরিবর্তন কার্যকর হচ্ছে, তার সার-সংক্ষেপ নিচে তুলে ধরা হলো:

(১) বাদীর আরজির বর্ণনা এফিডেভিটের মাধ্যমে প্রমাণ করতে হবে [ধারা ২৬(২)]।

(২) হয়রানিমূলক দরখাস্ত/পিটিশন দায়ের করে মামলা ইচ্ছা করে প্রলম্বিত করতে চাইলে, আদালত সর্বোচ্চ ৫০,০০০/- টাকা পর্যন্ত ক্ষতিপূরণমূলক কস্টের আদেশ দিতে পারবে। যা পূর্বে ২০,০০০/-টাকা ছিল (ধারা-৩৫ক)।

(৩) আদেশ বাস্তবায়নে নির্দেশনা — কোন ডিক্রি বা আদেশ বাস্তবায়নের উদ্দেশ্যে, আদালত নির্বাহী কর্তৃপক্ষসহ আইন প্রয়োগকারী সংস্থা যেমন পুলিশ ইত্যাদিকে নির্দেশ দিতে পারবে (ধারা-৯৪ক)।

(৪) এখন থেকে মামলার পর বিবাদীকে ফোনে কল দিয়ে, মেসেজ দিয়ে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও মামলার খবর জানানো যাবে এবং নথিতে এর প্রমাণ সংযুক্ত করতে হবে [আদেশ ৫, বিধি ৯(৩)]

(৫) বাদী ও বিবাদীর নাম, পরিচয় এবং ঠিকানা (যথা ফোন বা মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) এবং ই-মেইল ঠিকানা, যদি থাকে) ইত্যাদি আরজিতে সংযুক্ত করতে হবে (আদেশ ৭, বিধি-০১)

(৬) একই বিবাদীর আবেদনে কোনো ডিক্রি একাধিকবার বাতিল করা যাবে না (আদেশ ৯, বিধি-১৩)।

(৭) চূড়ান্ত শুনানীর পর্যায়ে ৪ বারের বেশি সময় মঞ্জুর করা যাবে না (আদেশ ১৭, বিধি-১)।

(৮) সাক্ষ্য আইনে যাই থাকুক না কেন, বাদীর আরজি বা বিবাদীর লিখিত জবাবের বর্ণনা তোতা পাখির মতো সাক্ষীর মুখে শুনে শুনে নতুন করে লেখার প্রয়োজন নেই। তবে জেরা ও পুনরায় জেরা করা যাবে। এফিডেভিটের সাথে কাগজাদি দাখিল করতে হবে (আদেশ ১৮, বিধি-৪ক)।

(৯) অর্থ পরিশোধ সংক্রান্ত ডিক্রি বাস্তবায়নের জন্য বিশেষ বিধান
*ডিক্রিকৃত অর্থ আদায়ের জন্য জারি মামলার প্রয়োজন নেই। আদালত আবেদনের ভিত্তিতে ডিক্রি বাস্তবায়ন করতে পারবে। টাকা অনাদায়ে ৬ মাসের আটকাদেশ পর্যন্ত দিতে পারে। তবে অপ্রাপ্তবয়স্ক, বিকারগ্রস্ত (মানসিকভাবে অসুস্থ) বা দেউলিয়া ঘোষিত ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না।

*দেওয়ানি কারাগারে আটককৃত দণ্ডিত পক্ষের ভরণ-পোষণের খরচ সরকার বহন করবে। যা এতোদিন বাদীকে বহন করতে হতো।

*দেওয়ানি আটকাদেশের ক্ষেত্রে জামিনঃ যদি দণ্ডিত পক্ষ কারাগারে থাকা অবস্থায় মোট ডিক্রিকৃত অর্থের ন্যূনতম ২৫% পরিশোধ করে এবং বাকি অর্থ ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য একটি বন্ড প্রদান করে, তবে আদালত তাকে মুক্তি দেবে। শর্ত পালনে ব্যর্থতায় সর্বোচ্চ ছয় মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে।
*দণ্ডিত ব্যক্তি পূর্ণ মেয়াদ কারাগারে আটক থাকলে, একই ডিক্রিতে পূনরায় গ্রেপ্তার বা আটক করা যাবে না।
*যদি দণ্ডিত পক্ষ দেওয়ানি কারাগারে সম্পূর্ণ বা আংশিক মেয়াদে আটক থাকে, তবুও সে ডিক্রির অপরিশোধিত অর্থ পরিশোধ থেকে অব্যাহতি পাবে না”।
*ডিক্রি বা আদেশ কার্যকর করতে আদালত যেকোনো ব্যক্তিকে, কিংবা law enforcement agencyকে আদেশ দিতে পারবে (আদেশ ২১ বিধি- ৩০ক; বিধি- ১০৪)

(১০) আপিল একাধিকবার বা পুনঃশুনানি করা যাবে না [আদেশ ৪১, বিধি ২১]।

@ copied

25/02/2025
17/09/2024

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে যা করতে পারবে -

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।

ধারা ৬৪ : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা;

ধারা ৬৫ : গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য, তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন;

ধারা ৮৩/৮৪/৮৬ : ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা;

ধারা ৯৫(২) : নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা;

ধারা ১০০ : ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা;

ধারা ১০৫ : ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সরাসরি তল্লাশি করার ক্ষমতা, অথবা যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন;

ধারা ১০৭ : শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা;

ধারা ১০৯ : ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীর ক্ষমতা;

ধারা ১১০ : ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা;

ধারা ১২৬ : জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা;

ধারা ১২৭ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশদানের ক্ষমতা;

ধারা ১২৮ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা;

ধারা ১৩০ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা;

ধারা ১৩৩ : স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা;

ধারা ১৪২ : জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা;

উল্লিখিত ক্ষমতা ছাড়াও, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে।অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে দুই বছরের বেশি নয়।

Asad Nur  এই কুলাঙ্গার , অসুস্থ মস্তিষ্কের নাস্তিক  আমাদের কলিজার টুকরা,আমাদের আদর্শ রাসূল (সাঃ) কে ব্যঙ্গ করে এবং কুরুচ...
06/08/2023

Asad Nur এই কুলাঙ্গার , অসুস্থ মস্তিষ্কের নাস্তিক
আমাদের কলিজার টুকরা,আমাদের আদর্শ রাসূল (সাঃ) কে ব্যঙ্গ করে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করে।
এছাড়া নাস্তিক ব্লগার আমাদের ইসলাম ধর্ম নিয়েও বাজে বাজে কথা বলে আসছে সব সময়।
আমার কলিজা টুকরা নবীকে নিয়ে বাজে মন্তব্যর করার কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

❝বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন-
মুসলিম নয়, মুনাফিক তুমি নবীজির দুশমন❞

Address

Tangail
109

Telephone

+8801851189596

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taher & Hasan's Law Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Taher & Hasan's Law Chamber:

Share