Legal Step

Legal Step It is a legal firm

30/09/2025

ভাবনার খন্ড চিত্র

১.
প্রতিটি ব্যর্থতা ভুল অগ্রাধিকারের বীজে জন্মানো নীরব প্রতিশোধ; ব্যক্তিজীবন থেকে কর্মজীবন কোথাও এর ব্যতিক্রম নেই।

২.
ন্যায়বিচার মানে কেবল সাজা-খালাস নয়, বরং তা হলো অপরাধীকে সত্যের মুখোমুখি দাঁড় করানো।

৩.
একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকেও রায় ঘোষণার পর থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিরাপদ রাখা রাষ্ট্রের দায়িত্ব।

৪.
আধুনিক যুগে অধিকাংশ সম্পর্ক সংঘর্ষে শেষ হয় না। অনেক সম্পর্ক নিঃশব্দ অভিমানেই ভেঙে পড়ে। অবহেলা জন্ম দেয় ক্ষোভ, ক্ষোভ বুনে দূরত্ব। আর দূরত্বই চিরতরে ভেঙে দেয় সেই সেতু যা একদিন হৃদয় দিয়ে গড়া হয়েছিল।

৫.
বিপদের কথা শুনেও যারা নীরব থাকে,
তারা আপনার জীবনপথে সহযাত্রী নয়,
পথচারু মাত্র। তারা মুহূর্তে আসে, আবার মুহূর্তেই হারিয়ে যায়।

৬.
মানুষকে মূল্যায়ন করুন তার কর্ম দিয়ে, কানভর্তি কথার প্রতিধ্বনি দিয়ে নয়।

৭.
শত্রুর আঘাত নয়, আপনজনের বিশ্বাসঘাতকতাই সবচেয়ে বড় ছুরি।

৮.
পুরস্কারের অধিকারীকে যদি তিরস্কার দেওয়া হয়, তবে বুঝতে হবে সেই সমাজ নিজেই নিজের গর্ত খুঁড়ছে।

৯.
কৃতজ্ঞতাবোধ মানুষের একটি অত্যন্ত উঁচু মানের গুণ। যার তার কাছে এটা প্রত্যাশা করো না।

১০.
একটি মিথ্যা যতই পুনরাবৃত্ত হোক, তা সত্যের মুখোশ পরতে পারে মাত্র। আর সেই মুখোশে ভুল দেখে কেবল সন্দেহে আচ্ছন্ন মন। যে হৃদয়ে প্রজ্ঞার আলো জ্বলে, সে চোখ বন্ধ করেও সত্য চিনে নিতে পারে।

১১.
বৃহস্পতির তরে তুমি উচ্চে,
শনি ফিরলেই আমার কাছে,
আর আমি বেহায়া, শুধু পাশে।।

[বি.দ্র. - লেখাগুলো গত ৩ মাসের প্রকাশিত-অপ্রকাশিত লেখা থেকে নেওয়া]

সাইফুল ইসলাম পলাশ
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট
রাজশাহী
২৯ সেপ্টেম্বর ২০২৫

17/11/2024

ইনকাম ট্যাক্স রিটার্ন ২০২৪-২৫ দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর'২৪ পর্যন্ত বর্ধিত করা হয়েছে (কোম্পানি ব্যতীত)।

আমাদের দক্ষ টীম আপনার সেবায় নিয়োজিত...
05/11/2024

আমাদের দক্ষ টীম আপনার সেবায় নিয়োজিত...

04/11/2024

ইনকামট্যাক্স রিটার্ন দাখিলের শেষ
তারিখ: ৩০ নভেম্বর
****
পরামর্শ ও সহযোগিতার জন্য যোগাযোগ করুন 01715-356174

10/04/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর।

লিগ্যাল স্টেপ 'ল চেম্বারের পক্ষ থেকে দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা - ঈদ মুবারক।

আইনের শাসন, মানবাধিকার ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আপনাদের পাশে ছিলাম পাশে আছি- ইনশাআল্লাহ।

আল্লাহ হাফিজ।

Legal Step

সময়মতো আয়কর রিটার্ন দাখিল করুন।প্রাপ্য সুযোগ ভোগ করুন।
31/10/2023

সময়মতো আয়কর রিটার্ন দাখিল করুন।
প্রাপ্য সুযোগ ভোগ করুন।

সাইবার আইন ও সাইবার ট্রাইব্যুনালহতে বাঁচতে সতর্ক হোন""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""ডিজিটাল নিরাপত্তা ...
29/09/2023

সাইবার আইন ও সাইবার ট্রাইব্যুনাল
হতে বাঁচতে সতর্ক হোন
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ জাতীয় সংসদে পাস হয় ০৮ অক্টোবর,২০১৮ তারিখে। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর কিছু ধারা বিলুপ্ত ও হেফাজত করা হয়। আবার গত ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ বাতিল, রহিত ও হেফাজতক্রমে 'সাইবার নিরাপত্তা আইন, ২০২৩'‌ জাতীয় সংসদে পাস করা হয়।

আইনটি যে নামেই থাকুকনা কেন, এটিকে বিজ্ঞজনেরা বিরোধী দল ও মত দমনের হাতিয়ার বলে অবিহিত করেছেন। অন্যদিকে সাইবার বুলিং কিংবা সাইবার ক্রাইমের শিকার প্রকৃত ভিকটিমগণও কিন্তু উপকার পাচ্ছেন, এ কথা উড়িয়ে দেয়া যায় না।

আইনটি শুরু থেকেই ব্যাপক সমালোচিত। অনেকেই এ আইনকে কালো আইনও বলছেন। কেউ বলছেন, এটি বিরোধী দল ও মতের লোকদের দমন এবং মত প্রকাশের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপের সামিল। ইতোমধ্যে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতা-কর্মী, লেখকসহ অনেকেই এই আইনের অপপ্রয়োগের নির্মম বলি হয়ে গ্রেফতার, হাজতবাস, দন্ডিত হয়ে কারাবাস ও হেনস্তার শিকারে পরিনত হয়েছেন। অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গত কয়েক বছর ধরে সাইবার ট্রাইব্যুনালে কাজ করতে গিয়ে অনেক প্রিয়জনদের আহাজারি শুনেছি। পেশাগত কারনে কখনো ডিফেন্সে আবার কখনো প্রসিকিউশনে কাজ করেছি। আইনগত সহায়তা দেয়ার চেষ্টা করছি। দেখা যায়, অনেকেই আবেগ তাড়িত হয়ে, না বুঝে বৈরী বিষয় পোষ্ট কিংবা শেয়ার করে নিজে বিপদে পড়েছেন, পরিবারকেও বিপদে ফেলেছেন।

কোন বিষয় পোষ্ট কিংবা শেয়ার ডিলেট করার পরও নিস্তার নাই। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্থাপিত হয়েছে ডিজিটাল ফরেনসিক ল্যাব। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ফরেনসিক ল্যাব টেস্টে ডিলিটেড পোস্ট ডিটেক্ট করা যায়। তাছাড়া আইনটিতে অতিরাষ্ট্রিক প্রয়োগের বিধান রয়েছে। মানে, বিদেশে অবস্থান করেও এ আইনের অধীন কোন অপরাধ করে থাকলে তা বাংলাদেশেই সংঘটন করেছেন মর্মে ধরে নেয়া হবে।

বর্তমান বৈরী সময়ে রাজনৈতিক বিষয়গুলো স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত। এমতাবস্থায় ফেইস বুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি কিংবা ছবি আপলোড কিংবা শেয়ার, লাইক, কমেন্ট এবং ট্যাগিং এপ্রোব করাকালে সতর্ক হওয়া জরুরি।।

19/09/2023

বন্দীর সাথে সন্তানের সাক্ষাৎ একটি অধিকার

- সাইফুল ইসলাম পলাশ

লোহার শিকে ঘেরা কাঠগড়ার সামনে একটু পর পর একটা শিশু ঘোরাঘুরি করছিল। বয়স আড়াই তিন বছর হবে। লক্ষ্য করলাম, বাবুটা একজন বন্দীকে ছুঁয়ে দিয়ে পালিয়ে যাচ্ছিল। বন্দী সুযোগ পেলে বাবুটার হাত ধরছে, হাতে চুমু খাচ্ছে। তার পিছনে মাঝে মাঝে তাড়া দিচ্ছে এক বয়স্ক কনস্টেবল।

টানা দু’ঘন্টা এজলাস চলার পর একটা সাময়িক ব্রেকের প্রস্তুতি নিচ্ছিলাম। নামার আগে ডকের বন্দীদের জিজ্ঞেস করলাম, কার কাছে বাচ্চাটা বার বার আসছিল? ভয় পেয়ে বন্দী রফিক উঠে দাঁড়াল। বলল, এটা তার ছেলে। নিরাপত্তা প্রহরী সেই কনস্টেবলকে কাছে ডেকে বললাম, ব্রেকের সময়টুকু বাবা-ছেলে একান্তে সময় কাটাবে।

বন্দী রফিকের নথিটা হাতে নিয়ে দেখি, সে তো আসামী নয়। সে আজকের মামলায় ফরিয়াদি। এক মাস আগে তার নথিটা প্রথম আমার হাতে এসেছিল। সেদিন দেখি, ফরিয়াদি রফিক টানা এক বছর ধরে বিনা তদবিরে গরহাজির। দীর্ঘদিন আদালতে বিচারক না থাকায় টানা স্বাক্ষরে নথির বয়স বেড়েছে। সেদিন আইনানুসারে মামলা খারিজ করার পূর্ব মুহূর্তে আমার নজরে আসলো ফরিয়াদি অন্য একটি মামলায় জেল হাজতে রয়েছে।

জেল সুপারের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হলো। তিনি জানালেন, বন্দী রফিক প্রায় এক বছর যাবৎ একটি মামলায় হাজতে আছে। কোনো রকম বিলম্ব না তাকে পি. ডব্লিউ মূলে আদালতে হাজির করা হলো। জানতে চাইলাম, তিনি তার মামলা চালাবেন কি না? তিনি জানালেন, একই দিনের ঘটনায় তিনিও মামলা করেছেন। কিন্তু হাজতে থাকার কারণে মামলা চালাতে পারছেন না। তার কোনো আইনজীবী নেই। বললাম, আদালতে যার কেউ নেই, তার জন্য জেলা লিগ্যাল এইড অফিস আছে। তাকে লিগ্যাল এইডে আবেদন করতে বললাম।

আজ বাবুটা যখন বন্দীর হাতটা স্পর্শ করলো তখন মনে হলো আমার সন্তান যেন আমার হাত স্পর্শ করেছে। কিন্তু আমি বন্দী হয়ে আছি, আমার সন্তানকে আদর করতে পারছি না। আমার নির্দেশ শুনে সেই কনস্টেবল পিতা-পুত্রকে এক করে দিলেন। বাবুটা দৌড়ে ছুটে গেল তার বাবার কাছে। বাবা কোলে তুলে নিল তার অবুঝ শিশুকে। গালের সাথে গাল লাগিয়ে স্পর্শ অনুভব করছে। আর বুকে জড়িয়ে নিয়ে এলোপাথারি চুমু দিচ্ছে গালে, মুখে ও মাথায়।

ব্রেকের পর এজলাসে উঠে দেখি বাবা-ছেলে একসাথে পা ছড়িয়ে খেলছে। তাদের খুনসুটি দেখে মনে হলো এর চেয়ে উত্তম দৃশ্য আর নেই। আদালতের যে কাঠগড়াটা সবচেয়ে আতংক, উদ্বেগ আর শংকার; সেটি বাবা-ছেলের কাছে সবচেয়ে আনন্দের জায়গা। রফিক জানালেন, মামলা হাওয়ার পর থেকে অর্থাৎ এক বছর পর এই প্রথম তিনি তার বাবুকে কোলে নিলেন। কারাগারে স্বল্প সময়ে সাক্ষাৎ হলেও কখনো ছেলের সাথে একান্তে সময় কাটানো হয়নি।

বন্দী মানেই ঘৃণার পাত্র নন। তাদেরও কিছু অধিকার রয়েছে। এই অধিকারগুলো আইন ও মানবাধিকার দ্বারা স্বীকৃত। আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে কারাগারে দাম্পত্য ভিজিটের ব্যবস্থা রয়েছে। সময় এসেছে একটু ভিন্ন ভাবে ভাবার, সময় এসেছে কারাগারে পিতা/মাতার সাথে নাবালক সন্তানদের একান্তে সময় কাটানোর সুযোগ দেওয়ার।

বি.দ্র. ঘটনা সত্য। বন্দীর নাম পরিবর্তন করা হয়েছে।

লেখক: মো: সাইফুল ইসলাম পলাশ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রাজশাহী।

© LawyersClubBangladesh.Com

আপনার সহযোগিতায়,,,,,,,,লিগ্যাল স্টেপ।
12/09/2023

আপনার সহযোগিতায়,,,,,,,,লিগ্যাল স্টেপ।

06/08/2023

আপনার ইনকামটেক্স রিটার্ন দাখিলের এখনই সময়।
সার্বিক সহযোগিতার জন্য আমরা আছি আপনার পাশে।
01715-356174

ইনকাম ট্যাক্স রিটার্ন """""""""""""""""""""""""""""""অর্থ আইন 2022 অনুযায়ী যেসব ক্ষেত্রে আয়কর রিটার্ন দেয়া বাধ্যতামূলক.....
08/10/2022

ইনকাম ট্যাক্স রিটার্ন
"""""""""""""""""""""""""""""""
অর্থ আইন 2022 অনুযায়ী যেসব ক্ষেত্রে আয়কর রিটার্ন দেয়া বাধ্যতামূলক..
১ . কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকার বেশি টাকা ঋণ নিতে।
২. কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হতে হলে।
৩. আমদানি নিবন্ধন সনদ (ওজঈ) ও রপ্তানি নিবন্ধন সনদ (ঊজঈ) প্রাপ্তি ও বহাল রাখতে।
৪. সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়নে।
৫. সমবায় সমিতির নিবন্ধন পেতে।
৬. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার হতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে।
৭. সিটি করপোরেশন, জেলা সদরের পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ লাখের বেশি টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে।
৮. ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল রাখতে।
৯. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে।
১০. নিকাহ্ রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে।
১১. ট্রেড বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে।
১২. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে।
১৩. যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি করপোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখতে।
১৪. লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, কার্গো ও ডাম্ব বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখতে।
১৫. পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে।
১৬. সিটি করপোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে।
১৭. সিটি করপোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখতে।
১৮. ২০ কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখতে।
১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে।
২০. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র (খঈ) খোলায়।
২১. পাঁচ লাখের বেশি টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়।
২২. দশ লাখের বেশি টাকার ক্রেডিট ব্যালেন্স সম্পন্ন ব্যাংক হিসাব খোলা ও বহাল রাখতে।
২৩. পাঁচ লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র কিনতে।
২৪. পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে।
২৫. মোটরযান, স্পেস/স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক অ্যাক্টিভিটিজে অংশ নিতে।
২৬. উৎপাদন কার্যক্রমের ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা তত্ত¡াবধানকারী অবস্থানে কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে।
২৭. সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, করপোরেশন, সত্তা বা ইউনিটের বা প্রচলিত কোনো আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, করপোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারীর ১৬ হাজার টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন প্রাপ্তিতে।
২৮. মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে।
২৯. অ্যাডভাইজরি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ ও নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি থেকে অর্থ প্রাপ্তিতে।
৩০. মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিওভুক্তির মাধ্যমে সরকারের নিকট থেকে মাসিক ১৬ হাজার টাকার বেশি কোনো অর্থ প্রাপ্তিতে।
৩১. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে।
৩২. দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতিত অন্যান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে।
৩৩. এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে নিবন্ধিত এনজিওতে বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি থেকে লাইসেন্স প্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থায় বিদেশি অনুদান ছাড়ে।
৩৪. বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয়ে।
৩৫. কোম্পানি আইন ও সোসাইটিজ রেজিস্ট্রেশনের অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ লাভের আবেদনের ক্ষেত্রে।
৩৬. পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস দাখিলকালে।
৩৭. পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অব এন্ট্রি দাখিলকালে।
৩৮. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চিটাগং উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) বা সিটি করপোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনে ভবন নির্মাণের নকশা দাখিলকালে।
রিটার্ন দিন, জরিমানা এড়িয়ে চলুন! সরকারি সুবিধা নিন! নিজের সম্পদ সুরক্ষিত রাখুন।

20/09/2022

#ইনকামট্যাক্স রিটার্ন দাখিলের শেষ তারিখ:
৩০ নভেম্বর
****
পরামর্শ ও সহযোগিতার জন্য যোগাযোগ করুন 01715356174

Address

Munshipara Road
Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 10:00
Tuesday 10:00 - 10:00
Wednesday 10:00 - 10:00
Thursday 10:00 - 10:00
Saturday 10:00 - 10:00
Sunday 10:00 - 10:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Step posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Legal Step:

Share