Osmaninagar Terror List

Osmaninagar Terror List Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Osmaninagar Terror List, Lawyer & Law Firm, Osmaninagar, Sylhet.

গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে জেগে উঠলে ভয়ঙ্কর দুঃস্বপ্নের ছায়ারা তাড়া করে ফেরে। কখনো মন থেকে মুছে ফেলা যায় না, হাজার বাতির আলোক রশ্মিও ঢেকে দিতে পারেনা বুক চাপরানো মানুষের কান্না। মানুষ নামক হায়েনারা ডাকাত-সন্ত্রাসী হয়ে ধন সম্পদ লোট করে মানুষকে খুন করছে।

ওসমানীনগর থানার সকল কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ও চোরদের এই ডাটাবেস। পুলিশের অপরাধ তালিকা ও বিভিন্ন গণমাধ্যম থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে সাজানো হয়েছে

এই ডটাবেস।

সরকার, প্রশাসন এবং জনগণকে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য।

Osmaninagar, Dist : Sylhet
Bangladesh.

ওসমানীনগরে ভূয়া সাংবাদিক গ্রেফতার ওসমানীনগরে কাওছর আহমদ(৩০) নামের এক ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত...
16/04/2023

ওসমানীনগরে ভূয়া সাংবাদিক গ্রেফতার

ওসমানীনগরে কাওছর আহমদ(৩০) নামের এক ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার গোয়ালাবাজারে একটি ভাঙ্গারী দোকানে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ধারণ করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওসমানীনগর থানায় কাওছারকে আসামী করে একটি (মামলা নং-২২) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত কাওছার উপজেলার উমরপুর ইউপির খাদিমপুর গ্রামের হাসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার গোয়ালাবাজারে এম রইছ রুবেলের মালিকানাধীন ভাঙ্গারীর দোকান রুবেল এন্টারপ্রাইজে যায় কথিত সাংবাদিক কাওছার। দোকানের ভেতর একটি ক্যামেরা নিয়ে প্রবেশ করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ধারণ করতে থাকে কাওছার। দোকানের মালিক সহ উপস্থিত লোকজন তাকে কোন পত্রিকার সাংবাদিক সেই পরিচয় সহ সাংবাদিকতার পরিচয়পত্র দেখাতে বলেন। সে ইনফো টিভি চ্যানেল নামের একটি টিভির সাংবাদিক পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শাহ আলমগীর হোসেনকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ভাঙ্গারী দোকানে গিয়ে কথিত সাংবাদিক কওছারকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় অসংলগ্নতা সহ মিথ্যে পরিচয়দানকারী প্রতারক সন্দেহ মনে হলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভূয়া সাংবাদিক কাওছারের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকে গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।

16-04-2023

 #ওসমানীনগরে_গরুসহ_চোর_আটকওসমানীনগরে খালিছ মিয়া (৩৫) নামের এক গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রবি...
04/04/2023

#ওসমানীনগরে_গরুসহ_চোর_আটক
ওসমানীনগরে খালিছ মিয়া (৩৫) নামের এক গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রবিবার উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামে তাকে আটক করা হয়। সে উপজেলার গোয়ালাবাজার বাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের সফিক উল্লার ছেলে।
জানা গেছে, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের রানী চক্রবর্তীর ২টি গরু গত শনিবার সকাল ১১টার দিকে গ্রামের পশ্চিম দিকের বন্দে ঘাস খাওয়ার জন্য বাধিয়া রাখেন। বিকাল ৪টার দিকে গরুগুলো বাড়ীতে আনার জন্য গেলে দেখতে পান একটি গরু নেই। অনেক খোঁজাখোঁজির পর গত রবিবার খবর পান বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামে স্থানীয় জনতা এক ব্যক্তিসহ ১টি গরু আটকের খবর পেয়ে রানী চক্রবর্তী সেখানে তার গরুটি সনাক্ত করেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আটককৃত গরুটি জব্দ করে চুরির সাথে জড়িত খালিছ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রিনা রানী চক্রবর্তী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওসমানীনগর থারার ওসি এসএম মাঈন উদ্দিন, বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 #ওসমানীনগরে_ডাকাতি_প্রস্তুতিকালে #অস্ত্রসহ_৪ডাকাত_আটকওসমানীনগরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে থানা ...
03/04/2023

#ওসমানীনগরে_ডাকাতি_প্রস্তুতিকালে
#অস্ত্রসহ_৪ডাকাত_আটক
ওসমানীনগরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ডাকাতরা হলো, কিশোরগঞ্জ জেলার নিকলী থানার রসুলপুর গ্রামের ছেনু মিয়া ওরফে মেরাজের ছেলে মোখলেছুর রহমান(৩৯) বর্তমানে ডাকাত মোখলেছ সিলেট শহরের মেন্দিবাগ এলাকার আলরআমিনের কলোনীরর ভাড়াটিয়া, সিলেট জেলার বালাগঞ্জ থানার নশিওরপুর গ্রামের তৈয়ব উল্লার ছেলে আবাুল হোসেন রিপন(৩৪), ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলাপাড়া গ্রামের মহিব উল্লাহ প্রকাশ মুহিবুল্লার ছেলে নজরুল ইসলাম (৪৫) ও মৌলভীবাজার জেলার রাজনগর থানার রশিদপুর প্রকাশ আব্দুল্লাহপুর গ্রামের জমির আলীর ছেলে সুজাত আলী(২৭)।

ডাকাত মোখলেছুুর রহমানের বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ ১২টি, ডাকাত আবুল হোসেনের বিরুদ্ধে ৮টি, ডাকাত নজরুল ইসলামের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানাগেছে।
গতকাল সোমবার রাত ৩টার দিকে উপজেলা গোয়ালাবাজার ইউনিয়নের কাগজপুর ভাগলপুর রাস্তায় পুলিশ ডাকাতদের ধাওয়া অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় ওসমানীনগর থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের হয়েছে।
জানাগেছে, ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কাগজপুর-ভাগলপুর-হলিমপুর রাস্তার একটি খালি বাড়ীর ভিটায় গতকাল সোমবার রাত ৩টার দিকে ১২-১৩ জনের একটি ডাকাত দল পিক ও মোটরসাইকেল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ডাকাতদের আটক ধাওয়া করলে করে মোখলেছুর রহমান(৩৯), আবুল হোসেন রিপন(৩৪) সুজাত আলী(২৭) নামের ৩ ডাকাতকে আটক করে। অন্য ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপযোগে পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত ডাকাতদের তথ্যমতে বুরুঙ্গা পশ্চিম তিলাপাড়া থেকে ডাকাত নজরুল ইসলাম (৪৫) কে আটক করে পুলিশ। এসময় ডাকাতদে কাছ থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে, সম্প্রতি কাগজপুর-ভাগলপুর-হলিমপুর রাস্তায় তিন দফা বিভিন্ন গাড়ি আটক করে ডাকাতির চেষ্টা ও ডাকাতি করছিল ডাকাত দল। এ ঘটনায় পুলিশ ডাকাতদের ধরতে রাতের বিভিন্ন সময়ে নিয়মিত টহল দেয়া শুরু করলে গতকাল সোমবার রাতে ডাকাতদের ধরতে সক্ষম হয়।
ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অক্লান্ত চেষ্টায় ৪ ডাকাতকে ধরতে সক্ষম হয়েছি। অন্যান্যরা পালিয়ে গেলেও ডাকাতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 #ওসমানীনগরে_২০০পিচ_ইয়াবাসহ #দুই_মাদক_ব্যবসায়ী_আটকওসমানীনগরে ২০০পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আট...
19/02/2023

#ওসমানীনগরে_২০০পিচ_ইয়াবাসহ
#দুই_মাদক_ব্যবসায়ী_আটক

ওসমানীনগরে ২০০পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলো, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের মোতিয়ারগাও প্রকাশ ভাগলপুর গ্রামের লেবু মিয়ার ছেলে জাকির আলী(২৮) ও তাজপুর ইউনিয়নের উদরকোনা (পালপাড়া) গ্রামের হারিছ আলী ছেলে আব্দুর রহিম (৫২)। গত শনিবার সন্ধ্যা ও রাত সাড়ে ৯টার দিকে পৃথক পৃথক অভিযান চালিয়ে আব্দুর রহিমকে উপজেলার ইলাশপুর গ্রাম এলাকা ও জাকির আলীকে কলারাই বাজার (১৯ মাইল) থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আব্দুর রহিমের দেহ তল্লাশী করে ১৫০ পিস ইয়াবা ও জাকির হোসেনের দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে তাদেরকে ওসমানীনগর থানায় সোপর্দ করেন।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই রফিকুল ইসলাম ও এসআই নোটন কুমার চৌধুরী বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করেছেন। গতকাল রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
ডিবি পুলিশের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন, বলেন এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা দায়ের হয়েছে। আসামীদের গতকাল রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
18-02-2023

 #কুখ্যাত_ডাকাত_আতিক_গ্রেফতারসিলেটের ওসমানীনগরে পুলিশের সাথে গোলাগুলির ঘটনায় অভিযুক্ত আতিক মিয়া (৫০) নামের এক ডাকাতকে গ্...
24/03/2019

#কুখ্যাত_ডাকাত_আতিক_গ্রেফতার
সিলেটের ওসমানীনগরে পুলিশের সাথে গোলাগুলির ঘটনায় অভিযুক্ত আতিক মিয়া (৫০) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আতিক মিয়া উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের মৃত জোয়াদ উল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ উপজেলার তাজপুর ইউনিয়নের চরইসব গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে ডাকাত আতিকসহ অন্যান্য ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করলে অন্তত ৫জন পুলিশ সদস্য আহত হন।

তাৎক্ষনিক পুলিশও আত্মরক্ষার্থে ডাকাতদের প্রতিরোধ করতে কয়েক রাউন্ড গুলি করলে ডাকাতরা পালিয়ে গেলেও অপর ডাকাত সুহেল গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ কয়েক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে থানায় পৃথক পৃথক মামলা দায়ের করলে ডাকাতরা আত্মগোপনে চলে যায়। মামলা নং ০৫। এরই প্রেক্ষিতে রোববার সকালে গোপন সংবাদে গোয়ালাবাজার এলাকা থেকে মামলার আসামী ডাকাত আতিককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এসআই সুপ্রাংশু দে দিলু জানান, ডাকাত আতিক এ ঘটনা ছাড়াও আরো কয়েকটি ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত আতিককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

ওসমানীনগরে বিয়ের প্রলোভনে ধর্ষণ।। মামলা দায়ের ।। ধর্ষক গ্রেফতার  ।।দৈনিক সবুজ সিলেট 12-4-2018
12/04/2018

ওসমানীনগরে বিয়ের প্রলোভনে ধর্ষণ।। মামলা দায়ের ।। ধর্ষক গ্রেফতার ।।
দৈনিক সবুজ সিলেট 12-4-2018

সাজাপ্রাপ্ত আসামি
08/08/2016

সাজাপ্রাপ্ত আসামি

 #ওসমানীনগরে_ডাকাতির_প্রস্তুতিকালে #দুই_ডাকাত_আটকসিলেটের ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক...
08/08/2016

#ওসমানীনগরে_ডাকাতির_প্রস্তুতিকালে
#দুই_ডাকাত_আটক

সিলেটের ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার উসমানপুর ইউপির ইছামতি গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ (২৭) ও একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল ছমির (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিন গত রাত আড়াই টার দিকে উপজেলার দয়ামীর-গহড়পুর সড়কের রাইকদাড়া নামক স্থানে ১০/১২ জনের এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা কালে ডাকাত আব্দুল্লাহ ও ছমির কে আটক করে পুলিশ। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। আটক দুই ডাকাতদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টা রামদা, ১টা ছোড়া ও ২টি লোহার পাঞ্জা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ওসমানীনগর থানার

এএসআই মারুফ আল মুকিত বাদী হয়ে (মামল নং-১২) দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
১৯-০৭-২০১৬

 #ওসমানীনগরে_১কেজি_গাজাসহ_বিক্রেতা_গ্রেফতারসিলেটের ওসমানীনগরে বাস গািড় তল্লাশী করে এক কেজি গাজাসহ পুতুল রবিদাশ নােমর এক ...
08/08/2016

#ওসমানীনগরে_১কেজি_গাজাসহ_বিক্রেতা_গ্রেফতার

সিলেটের ওসমানীনগরে বাস গািড় তল্লাশী করে এক কেজি গাজাসহ পুতুল রবিদাশ নােমর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। সে কোম্পানীগঞ্জ থানার কামাল বস্তি গ্রামের মতিলাল রবিদাশের পুত্র। বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর থানার এসআই মহিবুর রহমান গোপন সংবাদে খবর পেয়ে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর বাজারে শেরপুর-সিলেট বিরতিহীন গাড়ী তল্লাশী করে পুতুল রবিদাশের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে এক কেজি গাজা উদ্ধার করা হয়। পুতুল রবিদাশ হবিগঞ্জের বাহুবল থানার পুটিজুরী এলাকা থেকে গাজা নিয়ে আসছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়। এ ঘটনায় ওসমানীনগর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী গাজা উদ্ধার এবং ব্যবসায়ী গ্রেফতার নিশ্চত করে বলেন মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

২১-০৭-১৬

 #ওসমানীনগরে_ডাকাত_গ্রেফতারসিলেটের ওসমানীনগরে ফয়ছল আহমদ (৩২) নামের এক পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।...
08/08/2016

#ওসমানীনগরে_ডাকাত_গ্রেফতার
সিলেটের ওসমানীনগরে ফয়ছল আহমদ (৩২) নামের এক পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। সে উপজেলার পিয়ারাপুর গ্রামের লাল মিয়ার পুত্র। ওসমাীনগর ও বালাগঞ্জ থানায় ডাকাতি মামলার সে পলাতক আসামী। ওসমানীনগর থানা পুলিশ শনিবার রাতে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে গতকাল রোববার সকালে আদালতে প্রেরণ করে পুলিশ। এদিকে ঐ রাতে সুজন মিয়া(৩৫) নামের এক চোরকে তাজপুর বাজার থেকে আটক করে আদালতে প্রেরণ করে। সে উপজেলার হিজলশাহ গ্রামের ডুমন মিয়া পুত্র।

ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

০৭-০৮-১৬

 #সরকার বিরোধী লিফলেটসহ জিহাদী বই উদ্ধার #ওসমানীনগরে ধর্ষণ মামলায় শিবির নেতা গ্রেফতারসিলেটের ওসমানীনগরে স্কুল ছাত্রীকে ধ...
08/08/2016

#সরকার বিরোধী লিফলেটসহ জিহাদী বই উদ্ধার

#ওসমানীনগরে ধর্ষণ মামলায় শিবির নেতা গ্রেফতার

সিলেটের ওসমানীনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুয়েব আহমদ জাবেদ(২০) নামের এক শিবির নেতাকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত জাবেদ উপজেলার দয়ামীর ইউপির খাইয়াখাইড় গ্রামের শহীদ আলীর ছেলে ও ইসলামী ছাত্র শিবিরের সাথী এবং দয়ামীর ইউপির শাখার সভাপতি। শনিবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশ জাবেদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

পুলিশ ও স্কুল ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, শিবির নেতা জাবেদের পাশের বাড়ির চাচাতো ভাইয়ের মেয়ে স্থানীয় জমির আহমদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী গত কয়েক মাস ধরে জাবেদের বাড়িতে গিয়ে তার কাছে প্রাইভেট পড়তো। এর সুযোগে জাবেদ ঐ স্কুল ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি স্কুল ছাত্রী তার পরিবারের সদস্যদের জানালে গত শনিবার রাতে স্কুল ছাত্রীর পিতা জাবেদ কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওসমানীনগর থানায় মামলা দায়ের করলে পুলিশ জাবেদ কে গ্রেফতার করে। মামলা নং ০৪,০৬/০৮/১৬। ধর্ষণের শিকার ছাত্রীকে শনিবার রাতে ডাক্তারি পরিক্ষার শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি) থেকে তার পরিবারের নিকট দেয়া হয়েছে।
এ দিকে শিবির নেতা জাবেদ কে গ্রেফতার পর থানা নিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে রাষ্ট্র বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে বলে স্বীকার করেছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী। তার স্বীকারের ভিত্তিতে পুলিশ জাবেদকে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান জিহাদী বই, সরকার বিরোধী লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে আকা ছবিসহ নানা ধরনের রাষ্ট্র বিরোধী আলামত উদ্ধার করে পুলিশ। সন্ত্রাস এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাবেদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাস দমন আইনের মামলায় জাবেদ সহ অজ্ঞাতনামা আরো ১১জনকে আসামী করা হয়েছে। গ্রেফতারকৃত শিবিরি নেতা জাবেদ কে গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস আইনে মামলা নং০৫, ০৬/০৮/১৬।

ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জাবেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা রুজু করা হয়েছে।

 #ওসমানীনগরে রিভলবারসহ যুবক আটকসিলেটের ওসমানীনগরে একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ পারভেজ মিয়া নামের এক অটোরিকশা চালককে আট...
25/05/2016

#ওসমানীনগরে রিভলবারসহ যুবক আটক

সিলেটের ওসমানীনগরে একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ পারভেজ মিয়া নামের এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির মুতিয়ারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। পারভেজ উপজেলার গোয়ালাবাজার ইউপির কচবুরাই গ্রামের শেখ আফছর মিয়া ওরফে আছর মিয়ার ছেলে। এঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

মঙ্গলবার গভীর রাতে মুতিয়ারগাঁও গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী পীর মজনু মিয়ার সমর্থনকারী ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক সমর্থনকারীদের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় এলাকাবাসী কর্তৃক আটক করা একটি অটোরিকশা (মৌলভীবাজার-ট-০৫৯২) তল্লাশী করে ১২ বোর বিশিষ্ট একটি রিভলবার ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। একই সাথে অটোরিকশার চালক পারভেজকে অটোরিকশাসহ আটক করে। এঘটনায় বুধবার সকালে পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে( মামলা নং-৯) আসামী পারভেজকে আদালতে প্রেরণ করে।

আটক পারভেজের ভাই শেখ রুয়েল বলেন, আমার ছোট ভাই নির্দোষ। তা অটোরিকশায় এক প্রার্থীর পোষ্টার লাগানো ছিল। আউশকান্দি এলাকা থেকে গ্যাস নিয়ে ফেরার পথে জোর পূর্বক তার অটোরিকশা আটকিয়ে অস্ত্র ও গুলি রেখে তাকে ফাঁসানো হয়েছে।

ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত পারভেজকে আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Address

Osmaninagar
Sylhet
3124

Website

Alerts

Be the first to know and let us send you an email when Osmaninagar Terror List posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share