24/07/2026
মুক্ত বাতাস প্রতিবেদন:
বিয়ানীবাজারে নারী-পুরুষকে আটক করে পুলিশের কাছে সোপর্দ, এলাকায় চাঞ্চল্য।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার গুলাটিকর এলাকায় এক নারী ও এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, বারইগ্রাম এলাকার শাহীন নামের এক যুবককে গুলাটিকর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা তাদের আটক করে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়দের দাবি, ওই নারীর দুটি সন্তান রয়েছে এবং তার স্বামী বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।