Jago hindu

Jago hindu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jago hindu, Legal, Dhaka-Sylhet Highway, Sylhet.

21/05/2024

দিনকৃষ্ণ ঠাকুর

সত্য সবখানে সুন্দর না.... বাস্তবতা ..........................................বাস্তবতা বড়ই বিচিত্র নির্মম কঠিন,, তেমনি সত...
27/07/2020

সত্য সবখানে সুন্দর না.... বাস্তবতা ..........................................

বাস্তবতা বড়ই বিচিত্র নির্মম কঠিন,, তেমনি সত্য সবখানে সব সময় সত্যের দেখা পায় না এবং সত্যের মুখ দেখে না। তেমনি আজ এক নির্মম সত্যের মুখোমুখি বাংলার বৌদ্ধ সম্প্রদায়।

কি সেই কারণ? আমি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ফলাহারিয়া গ্রামের কথা বলছি। বাংলার শান্তিকামী মানুষের নিশ্চই মনে থাকার কথা রামু, উখিয়া পটিয়ায় বৌদ্ধ বিহার পোড়ানোর সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। বৌদ্ধদের উপর এমন ধ্বংসযজ্ঞ পাক-হানাদার বাহিনী চালিয়েছিলো কিনা আমার সন্দেহ । যেই কলঙ্ক বাংলার বুকে লেপন করে দিয়েছে কিছু মৌলবাদী সন্ত্রাসী। যা আজও বাংলার বৌদ্ধদের দহন করে । তেমনি আর একটা রামু কান্ড ঘটাতে মরিয়া রাঙ্গুনিয়ার ভূমি দস্যু খ্যাত এরশাদ মাহমুদ!!!

কে এই এরশাদ মাহমুদ? সোজাসাপটা বললে তিনি বর্তমান তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ভাই,, সোজ বাংলায় বললে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহম্মদ শফির ভাগিনা। প্রশ্ন আসে নিরীহ বৌদ্ধদের এবং বৌদ্ধ ভিক্ষুদের কেন আক্রমণের শিকার বানালেন এই এরশাদ মাহমুদ ?

কিভাবে এরশাদ মাহমুদে রোষানলে পড়লেন এই বৌদ্ধ ভিক্ষু? তাহার বিস্তারিত ঃ---
১) বৌদ্ধদের বাড়ি দখল নেতৃত্বে এরশাদ মাহমুদ।
২) বৌদ্ধদের চাষের জমি দখল নেতৃত্বে এরশাদ মাহমুদ। ৩) বৌদ্ধদের দোকানঘর দখল নেতৃত্বে এরশাদ মাহমুদ। ৪) বৌদ্ধদের শত বছরের ভোগ কৃত পাহাড়ি জমি দখল নেতৃত্বে এরশাদ মাহমুদ। এই সব অপকর্মের বিরুদ্ধে সামনে থেকে কথা বলেছিলেন বৌদ্ধ সন্যাসী শরনংকর ভিক্ষু, এসব নিয়ে কথা বলায় এরশাদ মাহমুদ গংদের তীব্র রোষের শিকার হন এই বৌদ্ধ ভিক্ষু।

এরশাদ মাহমুদের খুঁটির জোর কোথায়??
এই এরশাদ মাহমুদ হচ্ছেন মন্ত্রী হাসান মাহমুদের ভাই, তাহলে ভাবতেই পারছেন এরশাদ মাহমুদের খুঁটির জোর কোথায়? এই ভূমি দস্যু এরশাদ মাহমুদ শুধু বনভূমি নয় খাল থেকে বালি উত্তোলন সহ করছে না এমন কোন কাজ নেই। হাজার একর বনভূমি কেটে ধ্বংস করেছে, শুধু ধ্বংস করে ক্ষান্ত হয়নি পাহাড় কেটে বিরান ভূমিতে পরিনত করেছে বিস্তৃত এলাকা। তবুও প্রশাসন নীরব!!! কারণ সে তথ্য মন্ত্রী হাসান মাহমুদের ভাই। এবার আসি কেন জ্ঞান শরণ মহারণ্য বিহারে হামলা! যেই জায়গায় বিহারটি প্রতিষ্টিত সেখানে কিয়দাংশ দূরে একটি বুদ্ধ মূর্তি প্রতিষ্টা করার জন্য কাজ চলছিল, সেই জায়গায় উপর লোলুপ দৃষ্টি পড়ে এই ভূমি দস্যু এরশাদ মাহমুদ গংদের। তারপর এই এরশাদ মাহমুদ বন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্থাপনার উপর নির্লজ্জ হামলা চালিয়ে ভাংচুর করে।
এই এরশাদ মাহমুদ গংদের আরও কু-কর্ম ------
এরশাদ মাহমুদ শুধু ভাংচুর চালিয়ে ক্ষান্ত হয়নি, সন্ত্রাসী রাসেল রাসুর মাধ্যমে রোমান হিমু নামে ফেইক আইডি বানিয়ে ইসলাম, আল্লাহ, নবী কে নিয়ে বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করে, আর তাদের করা সেই কমেন্টস নিয়ে শরনংকর ভিক্ষুর বিরুদ্ধে ইসলাম অবমাননার মামলা দায়ের করে। আশ্চর্য হলেও সত্য যে সেই মামলার বাদী সেই সন্ত্রাসী রাসেল রাসু,যে কথোপকথনে ব্লগার আসাদ নূরের কাছে স্বীকার করেছে আইডি দুটো তাদের। তাহলে একবার ভাবুন আজ বৌদ্ধদের অবস্থান কোথায় গিয়ে দাড়িয়েছে। আর এই অসহায় সংখ্যালঘু বৌদ্ধদের পাশে দাড়িয়ে প্রতিবাদ করার কারনে ব্লগার আসাদ নূরের বিরুদ্ধে আইটি সিকিউরিটি এ্যাক্টে মামলা করা হলো। আর সেই মামলায় আসাদ নূরের মা বাবা সহ পাঁচ জনকে তুলে নিয়ে টর্চার করা হলো,, এর দুই দিন পর তাদের রাতে ছেড়ে দেয়া হয় (তীব্র নিন্দা ও প্রতিবা জানাচ্ছি)।

এরপর কি হলো আপনারা সবাই জানেন,, এই এরশাদ মাহমুদ গং- কতৃক ধর্মপ্রান মুসলিমদের টাকা পয়সা দিয়ে, এবং কিছু কুলাঙ্গার বাবুর সহযোগিতায় শরনংকর ভিক্ষুর বিরুদ্ধে মানববন্ধন করে। এবং মানববন্ধনে এরশাদ মাহমুদ কতৃক উসকে দিতে দেখা যায়,, এরশাদ মাহমুদ বলেন যত টাকা লাগে আমি দেব তবুও শরনংকর ভিক্ষুকে রাঙ্গুনিয়া থেকে তাড়াতে হবে।

আমি অবাক হয়ে যাই একজন মন্ত্রী হয়ে একজন সাধারণ মানুষের প্রতিবাদের মুখে কাবু,, সেই প্রতিবাদী বীর পুরুষ Asad Noor এর বিরুদ্ধে মামলা করান মন্ত্রী হাসান মাহমুদ নিজে। তাহলে বুঝুন মন্ত্রীর দূর্বলতা কোথায়?
আমরা বাঙালি আমরা সবাই একসাথে বাঁচতে চাই,, এবং যাহাকে কেন্দ্র করে এই সমস্যার সৃষ্টি করেছে এরশাদ মাহমুদ গং তাদের উপযুক্ত শান্তি দাবি করছি। এবং ভিক্ষু শরনংকর মহোদয়কে স্ব-সম্মানে ফলাহারিয়া জ্ঞানশরন বৌদ্ধ বিহারে অবস্থানের এবং নিরাপত্তার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।।

লিখেছেন Sameron Barua

 #নারীদেহের_প্রত্যেকটি_অঙ্গ_একেকটি_তীর্থক্ষেত্র।🤔 #কি_অবাক_হলেন? 👉তবে আসুন এর ব্যাখ্যা জেনে নিই... স্বামী স্বরূপানন্দ পর...
27/07/2020

#নারীদেহের_প্রত্যেকটি_অঙ্গ_একেকটি_তীর্থক্ষেত্র।
🤔 #কি_অবাক_হলেন?
👉তবে আসুন এর ব্যাখ্যা জেনে নিই...
স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের "স্ত্রীজাতিতে মাতৃভাব" গ্রন্থটি পড়তে গিয়ে বিস্মিত হলাম, অনেকটা বাকরুদ্ধ!
কি লিখেছেন উনি ঐ গ্রন্থে? আসুন জানা যাক...
দেবী সতীর দেহ ৫১ ভাগ হয়ে যে ৫১ স্থানে পতিত হয়েছিল সেই ৫১ স্থানে ৫১ টি তীর্থক্ষেত্র গড়ে উঠেছে। ঠোঁট, কান, নাক, হাত, পা, নিতম্ব, যোনী, চক্ষু, স্তন, ঊরু, গ্রীবা ইত্যাদি প্রত্যেকটি অঙ্গই একেকটি তীর্থক্ষেত্র। এই অংশগুলো যে যে স্থানে পতিত হয়েছে সেই প্রত্যেকটি স্থানেই একজন দেবী প্রতিষ্ঠিত। যেমনঃ চক্ষু যেখানে পতিত হয়েছে সেখানে দেবী "মহিষ-মর্দিনী", নাক যেখানে পতিত হয়েছে সেখানে দেবী "সুনন্দা", কর্ণ যেখানে পতিত হয়েছে সেখানে দেবী "জয়দুর্গা", ঠোঁট যেখানে পতিত হয়েছে সেখানে দেবী "ফুল্লরা" জিহবা যেখানে পতিত হয়েছে সেখানে দেবী "সিদ্ধিদা", যোনী যেখানে পতিত হয়েছে সেখানে দেবী "কামাখ্যা", কেশ যেখানে পতিত হয়েছে সেখানে দেবী "উমা", বামবাহু যেখানে পতিত হয়েছে সেখানে দেবী "বহুলা", ডানবাহু যেখানে পতিত হয়েছে সেখানে দেবী "ভবানী", বাম স্তন যেখানে পতিত হয়েছে সেখানে দেবী "শিবানী", ডান স্তন যেখানে পতিত হয়েছে সেখানে দেবী "ত্রিপুর মালিনী", উদর যেখানে পতিত হয়েছে সেখানে দেবী "চন্দ্রভাগা", নাভী যেখানে পতিত হয়েছে সেখানে দেবী "বিমলা"... এমন করে ৫১ দেহাংশ যেখানে পতিত হয়েছে সেখানে ৫১ জন দেবী প্রতিষ্ঠিত। সেখানে ৫১ টি সতীপীঠ তথা তীর্থক্ষেত্র প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ, দেবী সতীর প্রত্যেকটি দেহাংশ একজন পূর্ণ দেবীর সমান। শুধু তাই নয়, প্রত্যেকটি দেহাংশ একটি তীর্থক্ষেত্রে।
আচ্ছা এবার ভাবুন, দেবী সতী আর আপনার জননীর মাঝে কোনো পার্থক্য আছে কি? দেবী সতী আর আপনার ভগিনীর মাঝে কোনো পার্থক্য আছে কি? দেবী সতী আর আপনার আশেপাশে যত নারী আছে তাদের মাঝে কোনো পার্থক্য আছে কি? আজ যত নারী দেখছেন তাদের আর দেবী সতীর মাঝে কোনো পার্থক্য আছে কি? না, কোনো পার্থক্য নেই। দেবী সতীর দেহ যেভাবে তৈরি, যে পদার্থ দিয়ে তৈরি ; জগতের সকল নারীর দেহও সেভাবে সেই পদার্থ দিয়েই তৈরি। তাহলে যদি দেবীর সতীর একেকটি দেহাংশ একেকটি তীর্থক্ষেত্র হতে পারে তাহলে অন্য সকল নারীদের দেহাংশ কেন তীর্থক্ষেত্র হবে না?
হ্যাঁ, বিশ্বাস করুন। জগতে যত নারী আছে তাদের প্রত্যেকের দেহে এই ৫১ টি সতীপীঠ আছে৷ ৫১ টি সতীপীঠের সমান পবিত্রতা ১ জন নারীদেহে আছে। সেই নারী হোক আপনার মা, বোন, স্ত্রী, মামী, কাকি, জেঠিমা, দিদা, ঠাকুরমা, পাশে বাড়ির কেউ, কোনো সেবিকা, মেথরনী, দাসী বা অন্য কেউ। জগতে হয়ত জীবিকার তাগিদে নানা জন নানা কাজ করছেন কিন্তু তাদের সত্ত্বা যে মহাপবিত্র সেটা বিশ্বাস করুন। এটা সত্য। দেবী সতীর এক অঙ্গ তীর্থক্ষেত্র হয়ে লক্ষ-লক্ষ লোকের পাপমোচন করছে, সাধনার উন্নতি করছে, লক্ষ-লক্ষ লোককে শান্তি, সিদ্ধি, তৃপ্তি ও মুক্তি দিচ্ছে। জগতের সকল নারীর সেই একটি অঙ্গে ঠিক একই ক্ষমতা আছে। বিশ্বাস করুন নারীর পবিত্রতায়, বিশ্বাস করুন নারীর শুদ্ধতায়।
নারীকে আদ্যাশক্তি মহামায়া বলা হয়। শুধু বলাই হয় কিন্তু আজ সবাই সব ভুলেছে। পুরুষ যেমন নিজেদের ভাবনা অধোগামী করে নিজেদের ভোগ করার যন্ত্র ও নারীদের ভোগ্য বস্তু ভাবা শুরু করেছে, নারীরাও নিজেদের চিন্তা নিম্মগামী করে নিজেদের ভোগ করার যন্ত্র ও পুরুষদের ভোগ্য বস্তু ভাবা শুরু করেছে। তাই আজ সমাজে এত নোংরামি, এত বিশৃঙ্খলা, এত অশ্লীলতা!
বয়ঃসন্ধি শুরুর সাথে সাথে ছেলেরা নারীকে ভোগ্যবস্তু ভাবা শুরু করে। নিজেদের মায়ের সমবয়সী নারীকে নিয়ে অশ্লীল ভাবনা ও মন্তব্য করতেও দ্বিধা বোধ করে না। মেয়েরাও ঠিক এমনি ভাবে বয়ঃসন্ধি শুরুর সাথে সাথে যেন এক অবাস্তব কল্পনায় হারিয়ে গিয়ে নিজের মানসিক ও দৈহিক পবিত্রতাকে বিসর্জন দেয়! কিন্তু এসব ভ্রান্ত ও অপবিত্র ধারণা থেকে সবাইকে বের হতে হবে। সত্যকে উপলব্ধি করতে হবে। প্রত্যেক নারীকে যেমন নিজেদের পবিত্রতায় বিশ্বাস করতে হবে। তেমনি প্রত্যেক পুরুষকে নিজেদের ও নারীর পবিত্রতায় বিশ্বাস করতে হবে।
ভোগ, কাম এসব জীবনে আসবে সাময়িক সময়ের জন্য। কিন্তু এসব গৌণ ব্যাপার। এগুলো জীবনের সাথে একেবারে মিশিয়ে দেওয়া যাবে না। জীবনের সত্যকে উপলব্ধি করতে হলে সংযম, পবিত্রতা, শুদ্ধতা আবশ্যক।
গৃহস্থ জীবনে প্রবেশের পূর্বে ব্রহ্মচর্য আশ্রমে অবস্থিত কিশোর-যুবকদের উদ্দেশ্যে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলেছেন — "জগতের যত রমনী সকলই তোমার মা। একজনেও তোমার মাতা ব্যতীত অপর কিছু নহেন। একজনের প্রতিও তুমি সন্তানের অযোগ্য চক্ষে তাকাইতে পার না।"
তাই আসুন, আমরা পুরুষ-নারী সকলে নিজেদের পবিত্রতা ও পরমসত্ত্বায় বিশ্বাস করি। আত্মার পবিত্রতায় বিশ্বাস করি। মন ও দেহকে সর্বদা সৎকাজে লাগিয়ে রাখি এবং পবিত্র রাখার চেষ্টা করি। এবং জগতের সকল নারীই যে মা সতী এবং নারীর প্রত্যেকটি দেহাংশ যে একেকটি মহাপবিত্র তীর্থক্ষেত্র সেই সত্যকে বিশ্বাস করি।
অবশেষে বলতে চাই, স্ত্রীজাতিতে মাতৃভাব গ্রন্থটি পড়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম এই দেখে যে এমন করে কোনোদিন নারীকে কেউ ব্যাখ্যা করে নি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব যেমন করে করেছেন ❤ বইটি পড়ে নিজের মত করে পোস্টটি লিখেছি। জানি এই বই সম্পর্কে লেখার কোনো যোগ্যতা আমার মত অধমের নেই। তবুও এই ধৃষ্টতা করার জন্য স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের নিকট আমি ক্ষমাপ্রার্থী 🙏।🕉 জয় শ্রীগুরু 🕉 ।।
_*🔱 ।। জয় শ্রী হরগৌরীর জয় ।। ।। জয় শ্রী ত্র্যম্বকেশ্বর ।। ।। জয় মা রাজরাজেশ্বরী ।। ।। জয় মা কামাখ‍্যা ।।*_🔱
🙏🏼"অসতো মা সত্ গময়া
তমসো মা জ্যোতির্গময়া
মৃত্যুর্ মা অমৃতং গময়া।"🙏🏼 . _*আপনার মঙ্গল ও চৈতন্য প্রার্থনা করি*__ . 🌷(সংগৃহীত, সংযোজিত ও পরিমার্জিত )🌷* _* 🕉🙏 আমি পড়ি ও আপনাদের পড়তে সাহায্য করার চেষ্টা করি মাত্র । *_🙏🕉 🌺🌻।।

04/07/2020

সুরমার ডাক : দীর্ঘদিন পর দুয়ার খুলছে পাইপ লাইনের মাধ্যমে আবাসিকে (বাসাবাড়ি) গ্যাস সংযোগের। ইতোমধ্যে মৌখিকভাবে এ ব....

01/07/2020

দেশ একসঙ্গে ৩০০ লক্ষ্য বস্তুতে আঘাত, রাশিয়া থেকে মিসাইল কিনছে ভারত By kolkatanewstoday - June 28, 2020 নিউজ ডেস্ক : একসঙ্গে ৩০০-রও বেশি ল....

01/07/2020

গিলানির প্রভাব শেষ, মোদী সরকারের আর্টিকেল ৩৭০ তুলে নেওয়ার সিদ্ধান্তের জের

01/07/2020

বিশ্ব মহামারি তৈরি হওয়ার পর, লাদাখে চিনের যে দখলদারির উচ্চাকাঙ্খা সামনে এসেছে৷ তখন রাশিয়া এবং আমেরিকার মতো বড় শ.....

19/06/2020

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব লাদাখে (Ladakh) চীনের (China) সাথে চলা উত্তেজনার মধ্যে ভারতীয় বায়ু সেনা (Indian Air Force) সরাকারের কাছে ৩৩ ট.....

Address

Dhaka-Sylhet Highway
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jago hindu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category