Legal Exhort

Legal Exhort আইনি পরামর্শ ও সহায়তা প্রদানকারী প্র?

১৫ তম বিবাহ কার্যক্রম সম্পাদন করে দিলাম গতকাল।
11/11/2021

১৫ তম বিবাহ কার্যক্রম সম্পাদন করে দিলাম গতকাল।

09/11/2021

আলহামদুলিল্লাহ্‌ আমাদের ক্লাইন্ট ইউ. কে. প্রবাসী মি. জসিম.... এর এসাইলামের কাজ সম্পন্ন হয়েছে । গত ২৮/১০/২১ ইং তারিখে উনার ফাইল রেডি করে উনার হাতে দেয়া হয়েছে। সম্পুর্ণ ফাইল এক সাথে হাতে পেয়ে বেশ খুশি মনে হলো ভাইকে। সবাই দোয়া করবেন উনার কাজটা যেন সুন্দর ভাবে শেষ হয়।

 #জন্ম_নিবন্ধনজন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।এখন আর ওনাদের পেছনে ঘুর...
25/09/2021

#জন্ম_নিবন্ধন
জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না✅, ভাবনা নয় সত্যি,দেশে এখন ডিজিটাল, ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।

দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার
নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনিয় সেবা নিন,

★নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application,

★জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction,

★জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search](http://bdris.gov.bd/br/search...

★জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status,

★জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print,

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint/add,

29/07/2021

ট্রাফিক আইনে কোন অপরাধে কত জরিমানা
===============================

‘ট্রাফিক আইন মেনে চলুন’- এ কথা কয়টি আমাদের দেশে বিভিন্ন জায়গায় বহুল ব্যবহৃত। সারাদেশে যেভাবে মোটরগাড়ির সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দূর্ঘটনা। মোটরগাড়ি চালানোর আইন-কানুন না জানা কিংবা আইন-কানুনকে তোয়াক্কা না করার প্রবণতাই এসব দূর্ঘটনার মূল কারণ।

তবে বাংলাদেশে মোটরগাড়ির জন্য আছে বিশেষ আইন যা অমান্য করলে জরিমানা কিংবা মামলা হতে পারে। অতএব রাস্তায় গাড়ি নিয়ে নামার আগে জানতে হবে এর সাথে সংশ্লিষ্ট আইন ও বিধি সমূহ। সেটি জানাতে ১৯৮৩ সালের ‘মোটরযান আইন’ অনুযায়ী কোন অপরাধে কি শাস্তির বিধান আছে তা সংক্ষেপে তুলে ধরা হলঃ-

১) নিষিদ্ধ হর্ণ/হাইড্রোলিক হর্ণ ব্যবহারঃ জরিমানা ১০০ টাকা (ধারাঃ ১৩৯)

২) আদেশ অমান্য বাধা সৃষ্টি ও তথ্য প্রদানে অস্বীকৃতিঃ জরিমানা ৪০০ টাকা {ধারা ১৪০(১)}

৩) ওয়ানওয়ে সড়কে বিপরীত দিকে গাড়ি চালানোঃ জরিমানা ২০০ টাকা {ধারাঃ ১৪০(২)}

৪) অতিরিক্ত গতি বা নির্ধারিত গতির চেয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোঃ জরিমানা ৩০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলেঃ জরিমানা ৫০০ টাকা (ধারাঃ ১৪২)

৫) দূর্ঘটনা সংক্রান্ত যে সকল অপরাধ থানায় ব্যবস্থা নেওয়া হয় নাইঃ জরিমানা ৫০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলেঃ জরিমানা ১০০০ টাকা (ধারাঃ ১৪৬)

৬) নিরাপত্তা বিহীন অবস্থায় গাড়ি চালানোঃ জরিমানা ২৫০ থেকে ১০০০ টাকা (ধারাঃ ১৪৯)

৭) কালো বা অতিরিক্ত ধোঁয়া বের হওয়া মোটরযান ব্যবহারঃ জরিমানা ২০০ টাকা (ধারাঃ ১৫০)

৮) মোটরযান আইনের সাথে সঙ্গতিবিহীন অবস্থায় গাড়ি বিক্রয় বা ব্যবহার, গাড়ির পরিবর্তন সাধনঃ জরিমানা ২০০০ টাকা (ধারাঃ ১৫১)

৯) রেজিষ্ট্রেশন সার্টিফিকেট বা ফিটনেস সার্টিফিকেট অথবা রুট পারমিট ব্যতীত মোটরযান ব্যবহারঃ জরিমানা ১৫০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলেঃ জরিমানা ২৫০০ (ধারাঃ ১৫২)

১০) অনুমোদন বিহীন এজেন্ট বা ক্যানভাসার নিয়োগঃ জরিমানা ৫০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলেঃ জরিমানা ১০০০ টাকা (ধারাঃ ১৫৩)

১১) অতিরিক্ত মাল বা অনুমোদিত ওজন অতিক্রম পূর্বক গাড়ি চালনাঃ জরিমানা
১০০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলেঃ জরিমানা ২০০০ টাকা (ধারাঃ ১৫৪)

১২) বীমা ব্যতীত গাড়ি চালানোঃ জরিমানা ৭৫০ টাকা (ধারাঃ ১৫৫)

১৩) অনুমতি ব্যতীত গাড়ি চালানোঃ জরিমানা ৭৫০ টাকা (ধারাঃ ১৫৬)

১৪) প্রকাশ্য সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিঃ জরিমানা ৫০০ টাকা (ধারাঃ ১৫৭)

১৫) গাড়ীর ব্রেক কিংবা কোন যন্ত্র অথবা গাড়ির বডি কিংবা স্পিড গর্ভণর সীল বা ট্যাক্সি মিটারের উপর অন্যায় হস্তক্ষেপ করাঃ জরিমানা ৫০০ টাকা (ধারাঃ ১৫৮)

১৬) যদি কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ী চালায়,গাড়ীতে মেটালিক নাম্বার প্লেট ব্যবহার করে,ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হয়, নাম্বার প্লেট অস্পষ্ট, বাম্পার দ্বারা নাম্বার প্লেট আবৃত থাকে এবং রং পার্কিং করে; তাহলে উক্ত দ্বারা মোতাবেক ড্রাইভার বা মালিকের ২০০/-টাকা জরিমানা হবে।
যে সকল অপরাধের জন্য মোটরযান আইনে সুনির্দিষ্ট কোন শাস্তির ব্যবস্থা নেইঃ জরিমানা ২০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলেঃ জরিমানা ৪০০ টাকা (ধারাঃ ১৩৭)।

ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন।

21/07/2021

পশু কুরবানির সাথে সাথে সবার মনের পশুকেও যেনো কুরবানি দিতে পারি।
ঈদ মোবারক

02/06/2021

২২-০৪-২১ইং
মূল ঘটনাঃ- মানষিক নির্যাতন থেকে বাচতে মুসলিম প্রেমিকের বাসায় হিন্দু মে পরবর্তীতে মেয়ের পরিবার কর্তৃক ছেলে ও আর পরিবারকে হুমকি, ভাডা করা মাস্তান কর্তৃক বাসায় গিয়ে হেনস্তা করা ইত্যাদি।

স্থানঃ- থানা - হযরত শাহ পরান (রঃ), উপজেলা- সদর, জেলা-সিলেট।

সংক্ষেপে ঘটনার বিবরনঃ-
একজন মুসলিম ছেলের সাথে একজন হিন্দু মেয়ের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। একি প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে তাদের পরিচয়। সেখান থেকে ভালো বন্ধুত্ব পরবর্তীতে প্রেম। এক সময় ছেলে অন্যত্র চাকরিতে গেলেও চলমান ছিলো তাদের রিলেশনশ। কিন্তু সবকিছুর আড়ালে নিজ পরিবার দ্বারা অমানবিক মানষিক চাপ ও নির্জাতন সজ্জ করে আসছিলো মেয়েটি। সে বাহিরে চাকরি করলেও ছিলোনা স্বাধিনতা। বারন ছিলো বন্ধু-বান্ধবী বানানো, এমনকি মোবাইল ফোন পর্যন্ত ব্যাবহার করা নিষিদ্ধ। উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংসগ্রহন করতে পারেনি এই একি কারনে। এই ভাবে যখন চলছিলো কাউকে কিছু না জানিয়ে হঠাৎ ২২-০৪-২১ইং তারিখে মেয়েটি চলে আসে ছেলেটির বাসায়। আসার কারণ সে এসব নির্যাতন আর সজ্জ করতে পারছেনা এবং অইদিনি তার সাথে ঘটে যায় বড় একটি ঘটনা। আসার সময় সে তার পরিবারে কিছু বলে আসেনি এমনকি সাথে করে কিছু নিয়েও আসেনি। এক কথায় দেহ আর প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। ছেলে এবং তার পরিবার মেয়েকে গ্রহণ করেছে। কিন্ত মেয়ের পরিবার থেকে তখন ছেলে এবং তার পরিবারের উপর আসে প্রচন্ড চাপ, হুমকি, ভাড়া করা মাস্তান দিয়ে হামলা। এমনকি থানায় মিসিং জিডি করা হয় এবং মামলার প্রস্থুতি নেয়া হয়।

আমাদের পদক্ষেপঃ-
ঘটনাটি আমাদের হাতে আসার পরে উভয় পক্ষের সাথে যোগাযোগ করি। ভাড়া করা মাস্তানদের স্থানীয় এবং প্রাশাসনিক ভাবে রুখা হয়। থানায় কথা বলা হয় এবং থানা কর্তৃপক্ষেকে আস্বস্ত করা হয় আমরা বিষয়টা টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমাধান করে দিচ্ছি। সেই মতে নির্ধারিত সময়ে উভয় পক্ষকে আনা হয়। তাদের বক্তব্য শুনা হয়, ছেলে - মেয়ে দুজনের জবানবন্দি নেয় হয়।
ফলাফলঃ যেহেতু উভয়েই প্রাপ্তবয়স্ক এবং নিজেই নিজের সিদ্ধান্ত নেয়ার যুগ্য, এবং দুজনেই চায় এক সাথে থাকতে তাই তারা এক সাথেই থাকবে। কিন্তু এধরণের সিদ্ধান্ত আবেগের জায়গাথেকে চলে আসতে পারে তাই তাদের তিন দিনের সময় দেয়া হয় বুঝার জন্য। এই সময় তাদের নিরাপদে আলাদা আলাদা স্থানে রাখা হয়। তিন দিন পর তারা তাদের স্বিদ্ধানে অটুট, তাই ২৫-০৪-২১ইং তারিখে তাদের ইসলামি বিধান এবং আইন অনুযায়ী বিয়ে দেয়া হয়। কিন্তু তার আগে মেয়েকে মুসলিক করা হয়।

20/05/2021

১০-০৫-২০২১ ইং

ঘটনাস্থল :- থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জ।
বিষয়বস্তু :- একজন মহিলাকে ইভটিজিং, ইমোশনাল ব্লাকমেইল, তার পরিবারকে থ্রেট ও বিয়ে করার জন্য চাপ।

সংক্ষেপে বিস্তারিত :- অভিযোগকারী বাংলাদেশের একজন প্রাপ্তবয়স্ক নাগরিক। লিঙ্গ- মহিলা এবং পেষা- শিক্ষার্থী। তার অভিযোগ, তাদের পাশ্ববর্তী গ্রামের একটি ছেলে বছর ছয়এক আগে তাকে রাস্থায় বিরক্ত করতো এবং বিভিন্ন কুপ্রস্তাব দিত। এক সময় ছলেটা দেশের বাইরে চলেযায়। যাওয়ার পর বিভিন্ন সময় বিভিন্ন ফেইসবুক আইডি, ওয়াটসেপ ও ইমো থেকে মহিলার সাথে যোগাযোগের চেষ্টা করত। যোগাযোগ না করলে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাতো। অভিযোগকারীর জন্য অনেক যায়গা থেকে বিয়ের প্রস্তাব আসত, সেই প্রস্তাবগুলো অভিযোক্ত এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন কৌশলে ভেঙ্গে দিত। এইরূপ পরিস্থিতিতে অভিযোগকারী ও অভিযোক্তের মধ্যে একটা পেমের সম্পর্ক হয়। কিন্ত কিছুদিন পরে অভিযোগকারী বুঝতে পারেন অভিযোক্তের স্বভাবচরিত্র ভালোনা এবং সে বিকৃত মস্তিষ্কের অধিকারি। তাই তিনি উক্ত সম্পর্ক ছিন্ন করে দেন। কিন্তু পরবর্তীতে অভিযোক্ত ব্যাক্তি শুরু করেন এক নাটকিয় খেলা, তিনি মহিলা এবং তার পরিবারকে ভয়ভিতি দেখান, নিজে আত্বহত্তা করবেন বলে হুমকি দেন, তাদের পরিচিতদের কাছে তাদের সম্পর্কে নানা মিথ্যা কিচ্ছা রটাতে থাকেন, সে অন্য যায়গায় বিয়ে করলে সংসার করতে দিবেনা ইত্যাদি। এক সময় তার পাশাপাশি তার পরিবারের সদস্যরাও এরুপ কার্যকলাপ শুরু করেন।

ফলাফল:- আমরা উভয় পক্ষের সাথে যোগাযোগ করি তাদের বক্তব্য শুনি। একটা ভার্চুয়াল কাউন্সিলিং এ-র আয়োজন করি। যার মাদ্যমে তাদের বুঝাতে সক্ষম হই প্রেমের কোনো সামাজিক, ধর্মিয় বা আইনি মর্জাদা নাই। আপনি এটার জন্য আদালতে কোনো প্রকার রেমেডি চাইতে পারবেননা। কিন্তু অভিযোক্তরা যে কার্যক্রম পরিচালনা করছেন তা সম্পুর্ন বে - আইনী ও দণ্ডনীয় অপরাধ এবং তার জন্য আপনাদের বিরুদ্ধে মামলা করা যাবে। অবশেষে উক্ত কাউন্সিলিন্নন্নং-এর মাধ্যমেই ঘটনার মিমাংসা হয় এবং ১০-০৫-২০২ইং তারিকে উক্ত মহিলার পারিবারিক ভাবে অন্যত্র বিয়ে হয়।

15/05/2021

আইনে একটা কথা আছে " যদি আপনি আইনের মধ্যে থাকেন, তবে আপনি সব জায়গাতেই নিরাপদ"।

Address

Sadar
Sylhet
3100

Telephone

+8801915842933

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Exhort posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Legal Exhort:

Share