15/08/2026
🔴সাক্ষ্য আইন ১৮৭২ এর কিছু গুরুত্বপূর্ণ টপিক
🥀🥀🥀🥀🥀🥀🥀🌻🥀🥀🥀🥀
✅সাক্ষ্য আইনের লেখক/প্রবক্তা
------ Sir James Stephen.
✅সাক্ষ্য আইনের মোট ধারা,অধ্যায়, খন্ড কয়টি?
------১৬৭টি ধারা,অধ্যায় ১১টি,৩টি খন্ড আছে।
✅কোন খন্ডে কোন কোন ধারা?
👉১ম খন্ডে ১-৫৫ধারা, ১ম-২য় অধ্যায়, কি প্রমাণ করতে হবে,
👉২য় খন্ড, ধারা ৫৬-১০০ ধারা, ৩য় -৬ষ্ঠ, কিভাবে প্রমাণ করতে হবে।
👉৩য় খন্ড ১০১-১৬৭ ধারা,৭ম-১১শ অধ্যায়, কে/কারা প্রমাণ করবে।
✅ সাক্ষ্য আইনে কোন আইনের ক্ষেত্রে প্রযোজ্য?
-----দেওয়ানি ও ফৌজদারির ক্ষেত্রে।
✅ফোরামের আইন/Lex Flurry আইন বলা হয় কাকে?
------ সাক্ষ্য আইনকে।
✅ সাক্ষ্য কত প্রকার?
-----২ প্রকার,যথা মৌখিক (৬১-৬৩) ও দালিলিক (৫৯-৬০)
✅সাক্ষ্য আইনের সাক্ষ্য এর মাধ্যম কয়টি?
-------৩টি
👉স্বাক্ষী
👉কোন বস্তু
👉দলিলপত্র সমুহ।
✅দায় কোন আইনের মূলভিত্তি?
----সাক্ষ্য আইনের।
✅Hearsy Evidence কি?
------৩২ ধারা মতে,অন্যের কথা শুনে যা বলা হয় তা। এই সাক্ষ্য কখনো আদালতে গ্রহণ যোগ্য নহে
✅মূল দলিল কোথায় প্রদর্শন করিতে হয়?
-----আদালতে। (ধারা ৬২)
✅ জাবেদা নকল মানে কি?
-----মাধ্যমিক সাক্ষ্য (ধারা ৬৩)
✅জন্ম সনদ/জাতীয় সনদ কি রকম দলিল?
-------জাবেদা নকল/ মাধ্যমিক দলিল। (ধারা -৭৬)
✅দলিল কত প্রকা?
----দুই প্রকার,সরকারী,/বেসরকারি (ধারা ৭৪,৭৫)
✅বিক্রয় চুক্তিপত্র/ ইজারা কি রকম দলিল?
-----বেসরকারী দলিল।
✅ কোন তথ্য সংবাদ প্রত্রিকায় প্রকাশ করলে, এটি কি রকম দলিল?
-----বেসরকারী দলিল।
✅সাক্ষীর সংখ্যা কত?
-----সুনির্দিষ্ট কোন সংখ্যা নেই। (ধারা ১৩৪)
✅ বোবা সাক্ষী কত প্রকার?
---- দুই প্রকার, যথা আকার ইন্ঙিত ও লিখিত ভাবে। (ধারা ১১৯)
✅সাক্ষ্য আইনে অনুমান কত প্রকার?
---- তিন প্রকার, May presume, Shall presume ও Conclusive (ধারা ৪)
✅ কত বছবের পুরানো দলিল মিথ্যা প্রমাণিত না হওয়া পযর্ন্ত উহা প্রমাণিত বলে ধরে নিতে পারবেন?
----- ৩০ বছরের। (ধারা ৯০)
✅ আমমোক্তারনামা( power Attorne) কত ধারা?
----- (ধারা -৮৫)
✅ স্বীকৃতি কত প্রকার?
----- দুই প্রকার মৌখিক ও লিখিত। (ধারা -১৭)
✅স্বীকৃত কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য?
----- দেওয়ানি ও ফৌজদারী মামলার ক্ষেত্রে।
✅দোষ স্বীকার / confession কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য?
----- ফৌজদারী মামলার ক্ষেত্রে।
✅নিজের দোষ স্বীকারমূলক বক্তব্যই ------
----- দোষ স্বীকার ।
✅ দোষ স্বীকার কতটা প্রকার?
------ দুই প্রকার, বিচারিক দোষস্বীকার ও বিচার বহিঃভূর্ত দোষস্বীকার।
✅ দোষ স্বীকার কার নিকট দিতে হয়?
----- ম্যাজিস্ট্রেট এর নিকট।
✅ম্যাজিস্ট্রেট কত ধারা অনুযায়ী দোষ স্বীকার লিপিবদ্ধ করে?
----- ফৌজদারী কার্যবিধির ১৬৪ ও ৩৬৪ ধারায়।
✅ কি কি দিয়ে দোষ স্বীকার করলে তা গ্রহণযোগ্য হবে না?
---- প্রলোভন, ভীতি প্রদর্শন ও প্রতিশ্রুতি দিয়া।
(ধারা- ২৪)
✅ পুলিশের নিকট দোষ স্বীকার করলে আদালতে তাহা গ্রহণযোগ্য আছে কি?
---- না। (ধারা -২৫)
✅ম্যাজিস্ট্রেট এর প্রত্যক্ষ উপস্থিতি সাথে পুলিশ থাকলে দোষ স্বীকার ------
----- অপ্রাসঙ্গিক। (ধারা -২৬)
✅নেশাগ্রস্থ অবস্থায় দোষস্বীকার আদালতে প্রাসঙ্গিক?
----হ্যাঁ। প্রাসঙ্গিক। (ধারা -২৯)
✅দোষ স্বীকার বা স্বীকৃত গ্রহণ আদালতের কি রকম ক্ষমতা?
----- ইচ্ছাধীন,স্বেচ্ছাধীন ক্ষমতা।
✅ দোষস্বীকার করার পর তা বিচারিক আদালত অস্বীকার করা হলে তাকে কি বলে?
----- প্রত্যাহারিত স্বীকারোক্তি বলে। (ধারা -৩১)
✅estoppel কি?
---- যাহা একবার স্বীকার করলে তা কোনভাবে অস্বীকার করা যাবে না এরই নাম estoppel।
(ধারা -১১৫)
✅estoppel বা প্রতিবন্ধকতা কত প্রকার?
----- ৫ প্রকার।
✅Estoppel/ প্রতিবন্ধকতা নীতি কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য?
----- দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারীর মামলার ক্ষেত্রে প্রযোজ্য নহে।
✅সাক্ষ্য আইনের ১১৬ ধারা কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য?
-------- শুধুমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রে।
✅১১৬ ধারা কোন ধারার বিপরীত/বিপক্ষে প্রয়োগ হতে পারে না?
------ ১১৫ ধারা সাক্ষ্য আইনের বিপক্ষে বা Estoppel বিপরীত।
✅ওয়েভার কোন আইনের ক্ষেত্রে প্রযোজ্য?
------ দেওয়ানী মোকদ্দমায় প্রযোজ্য, কিন্তু ফৌজদারী মামলার ক্ষেত্রে প্রযোজ্য নহে।
✅Bill of Exchange কত ধারায়?
----- ১১৭ ধারা সাক্ষ্য আইনের।
✅ স্বামী স্ত্রীর মধ্যে পত্রালাপ কত ধারায়?
-----১২২ ধারা সাক্ষ্য আইনের।
✅Burden of proff মানে-----
------ প্রমাণের দায়।ধারা-১০১-১০৪।
✅ প্রমাণ এর দায় কত প্রকার?
----দুই প্রকার। আইনগত দায়,তথ্যগত দায়।
✅কিসের ভিত্তিতে মামলার দায় সৃষ্টি হয়?
----- সাক্ষী প্রমাণের ভিত্তিতে।(ধারা-১১১)
✅ ক বাসের টিকিট কাটার দায়ে অভিযুক্ত, টিকেট কেটেছিল,তা প্রমাণের দায়িত্ব কার?
---- ক এর। (ধারা -১০৬)
✅৩০ বছর ধরে জীবিত ব্যক্তির মৃত প্রমাণের দায়িত্ব কার?
-----ঘোষণাকারীর।তবে ঘোষণাকারীকে প্রমাণ করতে হবে জীবিত ব্যক্তি ৭ বছর ধবে নিখোঁজ। (ধারা-১০৭)
✅ ৭ বছর ধরে নিখোঁজ ব্যক্তিকে জীবিত প্রমাণের দায়িত্ব কার?
------ ঘোষণাকারীর।ঘোষণাকারীকে প্রমাণ করতে
হবে যে নিখোঁজ ব্যক্তি ৩০ বছর জীবিত।(ধারা-১০৮)
✅অংশীদার/জমিদার-প্রজার মধ্যে মালিকানা ও প্রতিনিধিত্ব মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব কার?
----- যে কোন কিছুর মালিকানা দাবি করে।
(ধারা ১০৯)
✅সাক্ষীর সাক্ষ্য প্রমাণ কত ধারা?
-১৩৫।
✅সাক্ষীকে হাজির করা ও পরীক্ষা করা হয় কত ধারায় ?
-১৩৫।
✅ আদালতের সুবিবেচনা ক্ষমতা কত ধারায়?
-১৩৫।
✅ বিচারক সাক্ষ্য গ্রহণযোগ্যতা নির্ধারিত করেন কত ধারার অনুবলে?
-১৩৬।
✅ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কত ধারায়?
---১৩৭।
✅ জবানবন্দি কি?
- যে পক্ষ সাক্ষীকে হাজির করে উক্ত সাক্ষীকে সেই পক্ষ প্রশ্ন করাকে।
✅ জেরা কি?
-বিপক্ষ যখন সাক্ষী প্রশ্ন করাকে।
✅সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য কয়টি?
👉২টি
👉জেরাকারীর দাবী স্থাপন করা
👉সত্য ঘটনা উদঘাটন করা।
✅পুনঃ জেরা কি?
-জেরা করার সাক্ষীকে পুনরায় প্রশ্ন করাই।
✅সাক্ষ্যের ক্রম বিন্যাস কেমন ?
-জবানবন্দি গ্রহণ -জেরা-পুনঃজবানবন্দি-পুনঃজেরা।(ধারা-১৩৮)
✅পুনঃ জবানবন্দির উদ্দেশ্য কি?
-সাক্ষী জেরায় যে বক্তব্য দেন তার ব্যাখ্যা
✅কোন দলিল পেশের জন্য কোন ব্যক্তিকে বলে হলে তাকে কি করা যাবে না?
-জেরা করা যাবে না বা সাক্ষী হিসেবে তলব করা যাবে না।(ধারা-১৩৯)
✅ সাক্ষীকে কি সম্পর্কে জেরা-পুনঃজবানবন্দি করা যেতে পারে?
-সাক্ষীর চরিত্র বিষয়ে।(ধারা-১৪০।)
✅Leading Question কি?
-জেরা করার সময় যে প্রশ্ন হ্যাঁ-না উত্তর পাওয়া যায়।(ধারা-১৪১।)
✅কোন ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না?
-জবানবন্দি ও পুনঃজবানবন্দি। (ধারা-১৪২।)
✅কোন ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়?
-জেরা ও পুনঃজেরা। (ধারা-১৪৩।)
✅লিখিত বিষয় সম্পর্কে সাক্ষ্য কত ধারায়?
-১৪৪।
✅পূর্বের সাক্ষ্য বা বিবৃতি সম্পর্কে জেরা করা যায় কোন ধারার অনুবলে?
-১৪৫।
✅জেরায় কয় ধরনের বাহিক্য প্রশ্ন করা যায়?
👉৩ ধরনের।
১)সাক্ষীর সত্যবাদীতা
২)পরিচয় ও মযার্দা
৩)চরিত্রের প্রতি আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা।
✅অশালীন বা কুৎসামূলক কোন প্রশ্ন করতে আদালত Advocate কে নিষেধ করতে পারেন কোন ধারায়?
- ধারা-১৫১।
✅অপমান বিরক্তর প্রশ্ন করা হলে আদালত Advocate কে নিষেধ করবেন এটি কি?একে বলে?
-অপ্রাসঙ্গিক। (ধারা-১৫২)আক্রমণত্মক বলে।
✅ কার স্বাক্ষীকে কোন প্রশ্ন করতে পারে না?
-সাধারণত কোন পক্ষ তার নিজেকে স্বাক্ষীকে।
✅আদালতের অনুমতি সাপেক্ষে কোন পক্ষ নিজের স্বাক্ষীকে কি হিসেবে প্রশ্ন করতে পারে?
-পারে বৈরী স্বাক্ষী হিসেবে। (ধারা-১৫৪)
✅ স্বাক্ষী উপস্থাপনকারির বিপক্ষে যখন স্বাক্ষী দেওয়া হয়, তখন তাকে কি স্বাক্ষী বলে?
-বৈরী স্বাক্ষী।
✅স্বাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন করা হয়ে সাক্ষ্য আইনের কোন ধারায়?
-১৫৫।
✅একই ঘটনা স্বাক্ষী পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য কি করা যেতে পারে?
-পূবর্বতী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। (ধারা-১৫৭)
✅আদালত কোন দলিল প্রদর্শনের জন্য নির্দেশ দিলে তা প্রদর্শন না করলে বা অস্বীকার করলে পরে ঐ মামলায় উক্ত দলিল দাখিল করা যায়?
- যায়না (ধারা-১৬৪)
✅কে যেকোনো বিষয়কে প্রাসঙ্গিক বিষয় হিসেবে নিতে পারে?
- বিচারক তার ইচ্ছাধীন ক্ষমতা বলে।
✅স্মৃতি পুনঃজ্জীবিত করা কত ধারার ক্ষমতা বলে?
-১৫৭ ধারা।
✅আদালত সাক্ষী গ্রহণের সময় বিচারক সাক্ষীকে বিভিন্ন প্রশ্ন করে থাকে যা শুধু স্মৃতি পুনঃজ্জীবত করা?এটি ধারার ক্ষমতা বলে?
-১৫৯ ধারা।
✅অন্যায়ভাবে কোন বিষয় আদালতে অগ্রাহ্য হলে এই বিষয় নিয়ে পরে পুনঃরায় কি করা যাবে না?
-মামলা। (ধারা-১৬৭)
✅বিক্রয় চুক্তিপত্র কি ধরনের দলিল?
-বেসরকারি দলিল।(ধারা-৭৫)
✅আসামীর স্বীকারোক্তি কোন ধরনের দলিল?
-সরকারী।(ধারা-৭৪)
✅ কোন ক্ষেত্রে মৃত্যুকালিন ঘোষণা প্রযোজ্য নয়?
-সম্পত্তি দানের ক্ষেত্রে।
✅মৃত্যুকালিন ঘোষণার পর ঘোষণাকারী মৃত্যুবরণ না করলে তা কি হিসেবে গ্রহণ হবে?
-দায়েরকৃত জিডি ২৮ ধারায় গ্রহনীয় হবে।
🥀🥀🥀🥀🥀🥀🌻🥀🥀🥀🥀🥀
সংগৃহীত