Tax, Vat & Business Consultant Firm

Tax, Vat & Business Consultant Firm "We are a trusted Tax, VAT & Business Consultancy Firm helping individuals and businesses stay compliant, reduce risks, and grow with confidence.

From tax planning and VAT services to business advisory, we provide expert solutions tailored to your needs." Welcome to Tax & VAT Consultant! I’m a qualified tax advisor with years of experience helping individuals and businesses navigate the complexities of Tax, VAT, and compliance. I specialize in providing accurate, timely, and professional support for tax planning, VAT registration, return fi

ling, and business advisory services. Whether you're a small business owner, a freelancer, or managing a growing company, I’m here to make tax and VAT simple and stress-free. My goal is to help you stay compliant, save money, and focus on growing your business. Feel free to message me for personalized support or a free consultation!

14/06/2026

বাজেট আপডেট-2
অনলাইনে মূসক নিবন্ধনের আবেদনের সাথে সাথে অটো নিবন্ধন হয়ে যাবে, কর্মকর্তাদের এপ্রুভাল প্রয়োজন নেই। তবে মূসক কর্মকর্তাগণ পরবর্তীতে যাচাই বাছাই করে কোনো ভুল পেলে নিবন্ধন বাতিল করতে পারবেন। মূসক বিধিমালা, ২০১৬ এর বিধি-৪ সংশোধন করে এ বিধান করা হয়েছে।

09/03/2026

📢 আমদানিকারকদের জন্য বড় স্বস্তি:
"আমদানির সময় পরিশোধিত ৭.৫% অগ্রিম ভ্যাট এখন কীভাবে হবে চূড়ান্ত নিষ্পত্তি – বাস্তব প্রয়োগ ও মূসক রিটার্নে প্রদর্শনের পূর্ণ নির্দেশনা"
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত এক গুরুত্বপূর্ণ গেজেট আদেশে আমদানিকারকদের জন্য আমদানির সময় প্রদত্ত ৭.৫% অগ্রিম ভ্যাট (Advance VAT) এর হিসাব ও নিষ্পত্তি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ স্পষ্টতা দেওয়া হয়েছে। এই আদেশ অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আমদানির সময় প্রদত্ত ভ্যাটই Final Settlement (চূড়ান্ত ভ্যাট) হিসেবে গণ্য হবে।
এই নির্দেশনার ফলে আমদানিকারক, হিসাবরক্ষক, কর আইনজীবী এবং কর প্রশাসনের জন্য ভ্যাট হিসাব ও পরিপালন অনেক সহজ হবে।
নিচে বিষয়টি বাস্তব প্রয়োগ ও মূসক রিটার্নে প্রদর্শনের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হলো।
১️⃣ বাস্তবে ব্যবসায়ীরা কীভাবে এই সুবিধা ব্যবহার করবেন (Practical VAT Treatment):
আমদানিকারক যখন বিদেশ থেকে পণ্য আমদানি করেন তখন কাস্টমস পর্যায়ে তিনি পণ্যের ঘোষিত মূল্যের উপর ৭.৫% হারে অগ্রিম ভ্যাট পরিশোধ করেন।
নতুন আদেশ অনুযায়ী যদি—
আমদানিকৃত পণ্যের স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন ৫০% এর বেশি না হয়, এবং
আমদানিকারক নিজেই পণ্যটির প্রথম সরবরাহকারী হন
তাহলে আমদানির সময় প্রদত্ত ৭.৫% অগ্রিম ভ্যাটই চূড়ান্ত ভ্যাট (Final Settlement) হিসেবে গণ্য হবে।
অর্থাৎ—
✔ স্থানীয় পর্যায়ে আবার ভ্যাট গণনা করার প্রয়োজন হবে না
✔ আলাদা করে ভ্যাট পরিশোধ করতে হবে না
✔ ভ্যাট হিসাব অনেক সহজ হবে
তবে এই সুবিধা গ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে।
প্রথম সরবরাহের সময় ইস্যুকৃত মূসক চালানে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে—
“ধারা ৩১(৩ক) অনুযায়ী আমদানিকালে অগ্রিম ভ্যাট পরিশোধিত।”
এছাড়া চালানে উল্লেখ করতে হবে—
আমদানি ঘোষণার নম্বর
কাস্টমস স্টেশনের নাম
পণ্যের বিবরণ
HS Code
এর মাধ্যমে কর প্রশাসন সহজেই যাচাই করতে পারবে যে পণ্যের উপর আমদানির সময় অগ্রিম ভ্যাট ইতোমধ্যে পরিশোধিত হয়েছে।
২️⃣ মূসক রিটার্ন (Mushak-9.1) এ কীভাবে দেখাতে হবে:
অনেক ব্যবসায়ীর মনে প্রশ্ন থাকে—
যদি আমদানির সময় দেওয়া ভ্যাটই Final Settlement হয়, তাহলে মূসক রিটার্নে কীভাবে দেখাতে হবে?
এক্ষেত্রে নিয়মটি হবে নিম্নরূপ—
প্রথম সরবরাহের সময় যে মূসক চালান (Mushak-6.3) ইস্যু করা হবে, সেখানে স্বাভাবিকভাবে পণ্যের বিক্রয় মূল্য উল্লেখ থাকবে। তবে ভ্যাট কলামে আলাদাভাবে নতুন করে ভ্যাট গণনা করা হবে না।
মূসক রিটার্নে—
✔ বিক্রয় তথ্য স্বাভাবিকভাবে প্রদর্শিত হবে
✔ তবে আমদানিকালে পরিশোধিত ৭.৫% অগ্রিম ভ্যাটের তথ্য উল্লেখ থাকবে
✔ সেটি স্থানীয় পর্যায়ে আর সমন্বয় বা অতিরিক্ত ভ্যাট দায় সৃষ্টি করবে না
অর্থাৎ, এই ক্ষেত্রে আমদানির সময় দেওয়া ভ্যাটই কার্যত চূড়ান্ত কর পরিশোধ হিসেবে গণ্য হবে।
৩️⃣ একটি সহজ উদাহরণ
ধরা যাক একজন আমদানিকারক বিদেশ থেকে একটি পণ্য আমদানি করলেন।
আমদানির সময় ভ্যাটযোগ্য মূল্য = ২০০ টাকা
৭.৫% হারে অগ্রিম ভ্যাট = ১৫ টাকা
পরবর্তীতে তিনি স্থানীয় বাজারে পণ্যটি বিক্রি করলেন।
যদি স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন ৫০% এর বেশি না হয়, তাহলে—
➡ আমদানির সময় দেওয়া ১৫ টাকাই Final VAT
➡ স্থানীয় বিক্রয়ের সময় নতুন করে ভ্যাট দিতে হবে না।
৪️⃣ এই আদেশের ইতিবাচক প্রভাব
এই নির্দেশনার ফলে—
✔ আমদানিকারকদের ভ্যাট হিসাব সহজ হবে
✔ ছোট ও মাঝারি ব্যবসায়ীদের Compliance burden কমবে
✔ কর প্রশাসনের জন্য যাচাই প্রক্রিয়া সহজ হবে
✔ ব্যবসা পরিবেশ আরও স্বচ্ছ ও সহজ হবে
✅ উপসংহার
আমদানিকারকদের জন্য এটি একটি বাস্তবমুখী ও সময়োপযোগী সিদ্ধান্ত। সঠিকভাবে প্রয়োগ করা গেলে এটি ব্যবসার গতি বাড়াবে এবং একই সাথে ভ্যাট প্রশাসনকে আরও কার্যকর করবে।
✍️ কর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
Tax Awareness Bangladesh
পক্ষে,
কর আইনজীবী

এনবিআরকে ধন্যবাদ 🙏ইউটিলাইজেশন পারমিশন অফলাইনে বন্ধ করে সম্পূর্ণ অনলাইনে (CBMS) কার্যক্রম চালু করায় স্বচ্ছতা, জবাবদিহিতা...
02/01/2026

এনবিআরকে ধন্যবাদ 🙏
ইউটিলাইজেশন পারমিশন অফলাইনে বন্ধ করে সম্পূর্ণ অনলাইনে (CBMS) কার্যক্রম চালু করায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময় সাশ্রয় নিশ্চিত হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ গঠনে এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ।

ই-রিটার্ন সহজ হয়েছে—কিন্তু ভুল করার জায়গা কমেনি।ই-রিটার্ন (অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট)শুনতে বিষয়টা সহজ মনে হয়—কারণ এর ব...
29/12/2025

ই-রিটার্ন সহজ হয়েছে—কিন্তু ভুল করার জায়গা কমেনি।
ই-রিটার্ন (অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট)
শুনতে বিষয়টা সহজ মনে হয়—
কারণ এর বেশ কিছু সুবিধা আছে।
কিন্তু একই সঙ্গে এর দায়িত্ব ও গুরুত্বও অনেক, ফলে একটা রিটার্ন সাবমিট করতে গেলে ৪ বার ভাবতে হয়🤔🤔🤔

চলুন, বাস্তব দিকটা দেখি 👇

🔹 সহজ ও সুবিধা-
✔ ঘরে বসেই রিটার্ন সাবমিট করা যায়
✔ সময় ও যাতায়াতের ঝামেলা কমে
✔ সাবমিট করলেই সাথে সাথে Acknowledgement পাওয়া যায়
✔ আগের বছরের তথ্য পরের বছরে সহজে রেফারেন্স নেওয়া যায়
✔ যাদের ফাইল ছোট ও সাধারণ, তাদের জন্য এন্ট্রি তুলনামূলক সহজ

🔹 বাস্তবতা (এটা জানা জরুরি)-
⚠ আয়ের তথ্য সঠিক খাতে ও সঠিকভাবে না দিলে—
কখনো অপ্রয়োজনীয় ট্যাক্স আসতে পারে,
আবার কখনো ট্যাক্স আসার কথা থাকলেও আসবে না
⚠ ট্যাক্স পরিশোধ করা থাকলেও আয় সঠিক খাতে না দেখালে সেই ট্যাক্স ক্লেইম করা যায় না
⚠ এন্ট্রি দেওয়ার সময় কোন তথ্য কোন জায়গায় দিতে হবে—এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভুল জায়গায় সঠিক অঙ্ক দিলেও ফলাফল ভুল হয়ে যেতে পারে
⚠ এসেটস দেখানো ও হিসাব মিলানো খুব গুরুত্বপূর্ণ—
হিসাব না মিললে রিটার্নের পূর্ণতা থাকে না
⚠ সব তথ্য এন্ট্রি করতে হয় বলে সময় লাগে
ফাইল যত বড়, সময়ও তত বেশি
⚠ একবার রিটার্ন সাবমিট মানেই একটি ঘোষণা (Declaration)
ভুল হোক বা সঠিক—তার ফল অনুযায়ী ফিডব্যাক আসবেই
তাই সাবমিটের আগে বারবার যাচাই জরুরি
⚠ এর সঙ্গে সিস্টেম-সংক্রান্ত সমস্যাও প্রায়ই থাকে

🔸 শেষ কথা
রিটার্নে অঙ্ক কম–বেশি নয়,
ভুল জায়গায় এন্ট্রি করাই সবচেয়ে বড় ঝুঁকি।
একবার সাবমিট মানেই ঘোষণা—সাবধানতা ছাড়া রিটার্ন নয়।

ই-রিটার্ন যেহেতু এখন বাধ্যতামূলক—
👉 বুঝে করুন
👉 হিসাব মিলিয়ে করুন
👉 দায়িত্ব নিয়ে করুন

ধন্যবাদ

✍️ কর আইনজীবী
০১৭৩৮১১৮৪৯১

We are deeply concerned.
25/12/2025

We are deeply concerned.

iVAS system নাম পরিবর্তন হয়ে eVAT system হচ্ছে।  #রাজস্ববোর্ড
25/12/2025

iVAS system নাম পরিবর্তন হয়ে eVAT system হচ্ছে।
#রাজস্ববোর্ড

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে 'খেজুর' আমদানিতে সরকার কাস্টমস ডিউটি ৪০% হ্রাস করেছে।
24/12/2025

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে 'খেজুর' আমদানিতে সরকার কাস্টমস ডিউটি ৪০% হ্রাস করেছে।

16/12/2025

☎️📞আয়কর আইন-২০২৩ অনুযায়ী, টিন সার্টিফিকেট থাকলেই রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
✅ ৩১শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কোন প্রকার জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে পারবেন।

🖥️আমাদের সেবাসমূহ:
✅ চাকুরীজীবীদের আয়কর রিটার্ন।
✅ ব্যবসায়ীদের আয়কর রিটার্ন।
✅ পেশাজীবীদের (ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী) আয়কর রিটার্ন।
✅ প্রবাসীদের আয়কর রিটার্ন।
✅ সঞ্চয়পত্রের আয়কর রিটার্ন।
✅ ফ্রিল্যান্সারদের আয়কর রি'টার্ন।
✅ Revise (সংশোধিত) আয়কর রিটার্ন।
✅ বিগত বছরের আয়কর রিটার্ন।
✅ নতুন টিন সার্টিফিকেট নিবন্ধন।
✅ টিন সার্টিফিকেট সংশোধন প্রক্রিয়ায় সহায়তা।
✅ হারানো টিন সার্টিফিকেট উত্তোলনে সহায়তা।
✅ বিন সার্টিফিকেট নিবন্ধন
✅ ভ্যাট রিটার্ন জমা
✅ লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন
✅ কোম্পানি আয়কর রি'টার্ন জমা

➡️ রিটার্ন প্ল্যানিং সংক্রান্ত পরামর্শ।
➡️ রিটার্ন অনলাইন ভেরিফিকেশন।
➡️ আয়'কর সংক্রান্ত আপডেট তথ্য প্রদান।
➡️ ব্যক্তিগত তথ্যের গোপ'নীয়তা।
➡️দ্রুততম সেবা এবং
➡️ডকুমেন্টস সংরক্ষণ।
📣বাংলাদেশের যেকোনো জেলা থেকে ই-রিটার্ন প্রস্তুত, রিটার্ন জমা এবং রিটার্ন-সম্পর্কিত তথ্য ও পরা'মর্শ পেতে যোগাযোগ করুনঃ-

01738-118491

14/12/2025

বিষয়: মূসক পরামর্শক (ভ্যাট কনসালট্যান্ট) লাইসেন্স পরীক্ষার জন্য আবেদন পদ্ধতি।
মূসক পরামর্শক (ভ্যাট কনসালট্যান্ট) লাইসেন্স পরীক্ষা ২০২৬
১ হাজার টাকা পে অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে, মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম এর অনুকূলে।
www.vat.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ অবশ্যই নিজের তথ্য দিয়ে করবেন ( নিজের মোবাইল নম্বর, ই-মেইল অ্যাড্রেস ও জাতীয় পরিচয়পত্রের নম্বর। নাম অটো আসবে )। সাইন আপ করার পর যে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে তা দিয়ে লগইন করে মূসক ১৮.১ পূরন করতে হবে।
BIN ( Business Identification Number) : যদি থাকে দিবেন ( বাধ্যতামূলক নয়)
TIN ( বাধ্যতামূলক)
যারা নতুন আবেদন করবেন বা যাদের পূর্বে, পূরন করা মূসক- ১৮.১ ফরম Under Review অবস্থায় আছে, তারা সবাই একই ভাবে অনলাইনে আবেদন করবেন। লগইন করার পর ফর্মে গিয়ে, উপরের ডানদিকের অ্যাড ফর্ম থেকে মূসক - ১৮.১ ওপেন করে, পূরন করবেন। মূসক- ১৮.১ পূরন করার সময় ডকুমেন্টস হিসেবে, ১ হাজার টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফট; এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্স এর সার্টিফিকেটের সত্যায়িত কপি; জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ও ছবি স্ক্যান করে সংযুক্ত করতে হবে। এরপর চেক এ ক্লিক করে দেখতে হবে কোন ভুল আছে কি না। যদি ভুল না থাকে, তাহলে সাবমিট করে দিতে হবে।
মূসক - ১৮.১ ফরম সাবমিট করার কিছুক্ষণের মধ্যছ মেইল পেয়ে যাবেন, সেখান থেকে মূসক - ১৮.১ ডাউনলোড করে ( অথবা মূসক ১৮.১ আলাদা ওয়ার্ড ফাইল পূরণ করে) / ( Home My Documents গেলে পুরনকৃত ফরমের পিডিএফ কপি পাবেন এবং ডাউনলোড করনেন, তার সাথে এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্স এর সার্টিফিকেটের সত্যায়িত কপি; জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি; ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও ১ হাজার টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করে, মহাপরিচালক,কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম - এই ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে যা ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে অফিস টাইমের মধ্যে অবশ্যই সেখানে পৌছাতে হবে।
সতর্কতা : ছবিসহ সকল ডকুমেন্ট প্রথম
শ্রেণি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
মহাপরিচালক,কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, সাগরিকা রোড, পাহাড়তলী, চট্টগ্রাম ৪২১৯ ( আবেদনপত্র পাঠানোর খামের উপর লিখবেন : মূসক পরামর্শক লাইসেন্স পরীক্ষা ২০২৬ এর আবেদনপত্র)

কর আইনজীবী
01738-118491

Address

Rangpur Taxes Bar
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Tax, Vat & Business Consultant Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category