15/10/2024
বিগত সরকারগুলো ভিন্ন দমনের জন্য মিথ্যা মামলা দিয়ে মানুষের উপর অনেক জুলুম, নির্যাতন করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর অনেকেই মিথ্যা মামলা, জঙ্গি নাটক সাজিয়ে সরকারের বিশেষ আনুকূল্য নিয়েছে। আগামীর কল্যাণমূলক রাষ্ট্রে যেন কারো নামে মিথ্যা মামলা না হয়, মিথ্যা নাটক সাজিয়ে দেশ ও দশের সামনে আর কাউকে যেন অপরাধী হিসেবে উপস্থাপন করা না হয়। কেউ আইন ভঙ্গ করলে আইন অনুযায়ী অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু দলের নেতাকর্মী দ্বারা কেউ যেন বিশ্বজিৎ, আবরার এর মতো পরিস্থিতির শিকার না হয়, কেউ যেন র্যাব-পুলিশের সাজানো নাটকে গুম-খুন, ক্রসফায়ার না হয়। আগামীর রাষ্ট্র ব্যবস্থা হোক কল্যাণমূলক, সংশোধনমূলক। রাষ্ট্র পরিচালিত হোক সত্য -ন্যায় ও ইনসাফ এর ভিত্তিতে।