Jannat is My Dream

Jannat is My Dream এপারের জীবন থেকে �



পরকালের জীবন বেশি সুন্দর ��

21/02/2023

যারা নিজের প্রয়োজনে প্রিয়জন হয়
তারা বিষের চেয়েও বিষাক্ত।

31/01/2023

কোথাও কেউ নেই আল্লাহ ছাড়া!💔
কেউ নেই নিরবতার ভাষা বুঝবার,কেউ নেই কান্নার অশ্রুফোটার শব্দ শুনে মন বোঝার!💔
শুধু সেই রবই ছিলেন,আছেন আর থাকবেনও ইনশাআল্লাহ🌼🖤

31/01/2023

আপনার আল্লাহ আপনার জন্য যথেষ্ট.. ❤️
এই কথাটা যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আপনি সফল...🤟

30/01/2023

একদিন খুব শীঘ্রই, আপনার হৃদয় যার জন্য আকাঙ্ক্ষিত তার সাথে আপনার বিয়ে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আপনার বিবাহকে আপনার ইচ্ছা এবং আরও অনেক কিছু দিয়ে নেয়ামত দান করবেন। তিনি আপনাকে একজন অর্ধেক দ্বীন দিয়ে আশীর্বাদ করবেন যিনি আপনাকে একজন ভালো মানুষ, একজন ভালো মুসলিম, একজন ভালো প্রেমিক হতে সাহায্য করবে।আপনি এমন একজনের সাথে বিবাহিত হবেন যিনি আপনার সেরা বন্ধু এবং শেষ পর্যন্ত আপনার জান্নাতের সাথী হবে। আমিন🤍

29/01/2023

তারা বলেছিল, "সৌন্দর্য কোন ব্যাপার না" কিন্তু বাস্তবে, সুন্দর মুখ সবসময় জয়ী হয়।

26/01/2023

মানুষের চোখে নিজেকে মাপতে নেই। নিজেকে মাপতে হয় আসমানের আয়নায়।

-আরিফ আজাদ!

20/11/2022

মাঝেমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে জন্মাই নি বলে আফসোস হয়
আবার মনে হয় মুসলিম , ঈমানদার দাবি করার পরও গুনাহের যে পাহাড় সেটা নিয়ে তার মজলিসে হাজিরই বা হতাম কি করে

[যেদিন মুখোমুখি হতেই হবে সেদিনই বা কি করে দাবি করব ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মাত ]

19/11/2022

নোংরা ফতেহি বাংলাদেশে ৪০ মিনিটের জন্য এসে ১৫ লাখ টাকা নিয়েছে কারন সে সেলিব্রিটি প তি তা।
আর আলেমরা ৪ ঘন্টার ওয়াজে দ্বীনের শিক্ষা দিয়ে ১০ হাজার টাকা চাইলেই তারা ধর্মব্যবসায়ী, ভ*ন্ড, ধা*ন্দা*বাজ।

এ থেকেই বোঝা যায় মানুষের চিন্তাভাবনা কতোটা নিম্নমুখী!

18/11/2022

বিয়েটা এমন হওয়া দরকার :🥰💞💓🌿

১. বিয়ের সময়ও মেয়েকে পর্দা করতেই হবে।

২. বিয়েটি সামাজিক ভাবে না হয়ে শারী‘য়াহ্ অনুযায়ী হবে।
কথা থাকবে :—

• কোনো ছবি দেওয়া - নেওয়া হবেনা।

• মেয়ে দেখতে ছেলে, মা ও বোন ছাড়া আর কেউ যাবে না।

• ছেলের বাবাও বিয়ের আগে মেয়ে (পাত্রী) দেখতে পারবেন না।

• কোনো রেষ্টুরেন্টে মেয়ে দেখার আয়োজন হবে না।

• গায়ে ‘মরিচ’ হবে না।

• বাড়ি লাইটিং হবে না।

• গান, নাচ হবেনা।

• আক্বদ অনুষ্ঠান হবে না।

• বিয়ে হবে শুক্রবার আসরের পরে।

• বিয়ে হবে মসজিদে।

• কোনো গেট ধরা/শালা শালীর মজা করা হবেনা।

• কেউ ছবি তুলতে পারবেন না।

• বিশাল অংকের মোহর হবে না। ছেলের সামর্থ্য মত হবে। ছেলের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে।

• কাবিনের টাকা ছেলের ইনকামের হালাল টাকা হবে।

• কাবিনের টাকা বিয়ের দিন মেয়ের হাতে তুলে দেওয়া হবে।

• বর যাত্রীর নামে একজনেরও ভুঁড়িভোজ হবে না।

• আক্বদের পর বউ নিয়ে যাওয়া হবে।

• ছেলের বাড়ি নিয়ে ছেলে চাইলে বউ সাজবে বিয়ের সাজে। তবে সেটা ছেলের মা বাবা বোন আর ছেলে দেখবেন।

• বউকে মূর্তির মত স্টেজে বসানো যাবে না।

• বউভাত চাইলে ছেলে করতে পারবেন।

• যৌতুকের অভিশাপ হিসাবে একটি সুতা ও যাবে না। ইং-শা-আল্লাহ।

• সেই রাতেই ওয়ালীমাহ্ হবে।

• বিয়ে উপলক্ষে মেয়ের বাবা-মার একটি টাকাও খরচ হবেনা। ছেলেদের মত থাকলে হালকা আয়োজন করা হবে শুধু কাছের আত্মীয়রা থাকবে।

• বর বউকে কি দিচ্ছেন এবং কয় ভরি স্বর্ণ দেয়া হবে তা জানতে চাওয়া হবেনা। তাদের ছেলের বউ কীভাবে সাজাবেন সেটি তাদের বিষয়।

এখানে উল্লেখ্য যে, বিয়ের আলোচনায় কোনো পক্ষের তৃতীয় কোনো ব্যক্তি থাকবেনা। সব মেয়ের বাবা এবং ছেলের বাবা কথা বলে ঠিক করবেন।

আমরা যারা আল্লাহ্’র সন্তুষ্টির জন্য বিবাহ করতে চাই, আমাদেরও এমন দৃঢ় প্রত্যয় রাখা উচিত। আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন। আমিন। —🌺❤️🥀

16/11/2022

❝যাদের কাছে সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পর তারা পিছনে ফিরে যায়, শয়তান তাদের কাজকে সুন্দর করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দিয়ে থাকে।❞ - ( সূরা মুহাম্মদ : ২৫)

16/11/2022

‘তুমি দুনিয়া নিয়ে যতটুকু পেরেশান হবে, তোমার হৃদয় থেকে ততটুকু আখেরাতের চিন্তা উধাও হয়ে যাবে। অনুরূপভাবে আখেরাতের ব্যাপারে তুমি যতটুকু চিন্তা-ভাবনা করবে, সেই পরিমাণ পার্থিব দুশ্চিন্তা তোমার হৃদয় থেকে বের হয়ে যাবে’

Mokter Ahmed 🥰

15/11/2022

হাতে দুই লাখ টাকা আছে।
হুজুরের কাছে পরামর্শ চাইতে এল বিশ বছর বয়েসি এক যুবক।
কী ব্যবসা করতে পারি?

হুজুর মুচকি হেসে বললেন,
- শুধু দুনিয়াবি ব্যবসার পরামর্শ দিবো নাকি এক লাখ টাকায় দুনিয়া আখেরাত উভয় জাহানে লাভজনক ব্যবসার পরামর্শ দিবো?

- মাত্র এক লাখ টাকায় উভয় জাহানে ব্যবসা করতে পারব?

- অবশ্যই পারবে। তাহলে শোনো, পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে দেখেশুনে একটা বিয়ে করে ফেলো। বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে, ছোটখাটো ব্যবসা শুরু করো।

- এত অল্প টাকায় কী ব্যবসা করা যায়?

- আমি যে ব্যবসার কথা বলব, তাতে এত টাকা লাগবে না। আগে মসজিদের সামনে আতর বিক্রি করতে না?

- জ্বি। তাহলে ওটা চালু রাখো। স্কুলের সময় ঘরে বানানো আচার বিক্রি করতে পারো। ঝালমুড়ি বিক্রি করতে পারো।

- আর হুজুর, আখেরাতের ব্যবসা কীভাবে করব?

- আরে বিয়ে করাটাই আখেরাতের ব্যবসা।
তোমার বয়েস এখন ২০। আল্লাহর রহমত থাকলে বয়েস ৪০ হতে হতে তোমার প্রায় পাঁচ-ছয়জন বা আরো বেশি সন্তান হয়ে যাবে।
দ্বীনদার বউ ঘরে তুলতে পারলে, তোমার সন্তানরাও ইন শা আল্লাহ দ্বীনদার হবে।
৪০ বছর বয়েসেই তুমি দুনিয়া ও আখেরাত উভয় জাহানে ব্যবসায় বিরাট শিল্পপতি বনে যাবে।

আর হাঁ, তোমার আপত্তি না থাকলে, বিয়েটা অজকেই হতে পারে।
- আমাকে কে পাত্রী দেবে?

- পাত্রী প্রস্তুত আছে। রিকশা চালায় যে আবদুর রশিদ ভাইকে চেনো?
- চিনি।

- তার মেজো মেয়ে। আমি জানি। বাবার মতো মেয়েরাও ভালো। মেয়েটা মাদরাসায় কয়েক জামাত পড়েছে।

আসরের মতো বিয়ের আলোচনা। পাত্র-পাত্রীর সাক্ষাত। এশার পর মসজিদে বিয়ে সম্পন্ন।
অল্প দিনেই আতরওয়ালার দুই জাহানের ব্যবসা বেশ জমে উঠেছে।

বিশে বিয়ে।
চল্লিশে শিল্পপতি।
উভয় জাহানে।
ইন শা আল্লাহ।

- শাইখ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ

Address

Gangachara, Rangpur
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat is My Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category