AhsaÑ

AhsaÑ ...!

28/02/2026

ইয়া আল্লাহ ইসলামের বিজয় দান করুন। মুসলিম উম্মাহকে হেফাজত করুন। বেদ্বীন, মুনাফেক, কাফের, মুসরিক, জালিমদের ধ্বংস করে দিন। আমীন 🤲🥺

15/02/2026

Allahumma Ballighna Ramadan.
Ramadan Mubarak 🌙

14/02/2026

Ramadan Kareem �

11/01/2026

তুমি জীবন গোছাতে গোছাতে জীবনটাই শেষ করে দাও।

চাকরি হলে খুশি হব।
বিয়ে হলে আনন্দ করব।
টাকা জমলে তখন বাঁচব।

হঠাৎ একদিন দেখলে বয়স ৫০ পেরিয়ে গেছে।
এখন আবার নতুন আবদার, ছেলে-মেয়ের বিয়ে দিয়ে, নাতনির মুখ দেখলে শান্তি পাবে। নাতনির মুখ দেখেছ কিনা জানি না, কিন্তু মৃ-ত্যু এখন দরজায়। এবার পালাবে কোথায়?

শোনো, জীবন কখনো পুরোপুরি গোছানো যায় না। যতটুকু করেছ এনাফ। এবার থামো।

তার চেয়ে বরং বর্তমানটাকে গুরুত্ব দাও।
এখন তোমার ভূমিকা কী? স্টুডেন্ট? কর্মজীবী? নাকি অন্য কিছু?

যে ভূমিকাতেই থাকো না কেন!
এই মুহূর্তের রুলটা ঠিকভাবে প্লে করো।

কারণ জীবন পরে শুরু হয় না।
জীবন সব সময়ই এখনই। let's Start....

হাদি হত্যার বিচার কই?
25/12/2025

হাদি হত্যার বিচার কই?



বন্ধুত্ব হোক চিরস্থায়ী 🌸❤️‍🩹
18/12/2025

বন্ধুত্ব হোক চিরস্থায়ী 🌸❤️‍🩹

30/09/2025

যে আপনাকে সঙ্গী ভেবে
নিঃসঙ্গতাকে আলিঙ্গন করেছে,
বিপুল অরণ্যে কেবল আপনাকে
আপনজন ভেবে আশ্রয় নিয়েছে!

আপনাকে কেন্দ্র করেই যে
নির্জনতার সমস্ত দাহ সহ্য করেছে,
আপনাকে অবলম্বন করে
একান্ততার দুঃসহ পথ অতিক্রম করেছে।

যে আপনাকে আলো ভেবে
অন্ধকারে পথ চলেছে,
প্রখর রোদে আপনাকে ছায়া ভেবে
দাঁড়িয়েছে।

শুধু আপনাকেই বিশ্বাস করে
নীরবতার দীর্ঘ রাত জেগেছে,
সেকেন্ড গুনেছে, ঢেউ গুনেছে,
পাখির কলকল ধ্বনিতে ভোর হয়েছে!

তবু আজ আপনিই যখন দূরে,
এই সমস্ত ভালোবাসা পড়ে থাকে নিরালায়।
জেনো প্রিয়, এভাবে আমাকে একা করে দেওয়া—
ভালোবাসার নিয়ম নয়, এটা অন্যায়।

আজও সে শুধু আপনাকেই খুঁজে ফেরে,
আপনিই তার অনন্ত আশ্রয়,
আপনিই তার শেষ কবিতা।
তবু সে জেগে থাকে নিরবধি,
অপেক্ষা করে একটুখানি ছোঁয়ার
আপনার ফিরে আসার প্রতিশ্রুতির!

১৮ সেপ্টেম্বর, ২০২৫।

৩০২. আল্লাহর ভালোবাসা লাভের দু‘আ۞ اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَالْعَمَلَ الَّذِيْ يُب...
30/09/2025

৩০২. আল্লাহর ভালোবাসা লাভের দু‘আ

۞ اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَالْعَمَلَ الَّذِيْ يُبَلِّغُنِيْ حُبَّكَ اَللّٰهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ نَفْسِيْ وَمَالِيْ وَأَهْلِيْ وَمِنَ الْمَاءِ الْبَارِدِ

আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা হুব্বাকা ওয়াহুব্বা মান্ ইউহিব্বুকা ওয়াল ’আমালাল্লাযী ইউবাল্লিগুনী হুব্বাকা, আল্ল-হুম্মাজ্’আল হুব্বাকা আহাব্বা ইলাইয়্যা মিন্ নাফসী ওয়ামা- লী ওয়া আহলী ওয়ামিনাল মা-য়িল বা-রিদ।

হে আল্লাহ! আমি তোমার কাছে তোমার ভালবাসা চাই, আর যে তোমাকে ভালবাসে তার ভালবাসা এবং ঐ কাজের শক্তি চাই, যা আমাকে তোমার ভালবাসার দিকে পৌছিয়ে দেয়। হে আল্লাহ! তোমার ভালবাসাকে আমার কাছে আমার জান, আমার মাল, আমার পরিজন এবং ঠাণ্ডা পানি অপেক্ষাও অধিক প্রিয় কর।

সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৯০

22/09/2025

-বদ নজর থেকে বাঁচার দোয়া..

উচ্চারণ : বিসমিল্লাহি আরকিকা, মিন কুল্লি শাইয়িন ইয়ু’যিকা, ওয়া মিন কুল্লি আইনিন ও ওয়া হাসিদিন আল্লাহু ইয়াশফিকা, বিসমিল্লাহি আরকিকা।

অর্থ : আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি; যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন; আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি। (মুসলিম, হাদিস : ৫৫১২)

মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে। কেউ ভালো নজরে দেখে, আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায়। অনেক সময় দেখা যায়, ভালো কোনো জিনিসের প্রতি মানুষের বদনজর লেগে যায়। খারাপ নজর লাগলে— নজরকৃত ব্যক্তি বা জিনিস ক্ষতি ও অনিষ্টের সম্মুখীন হয়।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। কেননা নজরের প্রভাব সত্য।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৫০৮)

18/09/2025

"তুমি না থাকায় শুধু চুলোর আগুন নিভে নেই,
আমার ভিতরের আগুনটাও নিভে আসছে!"

আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ।

07/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”

- (সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

07.09.25

Address

Rangpur

Telephone

+8801822973789

Website

Alerts

Be the first to know and let us send you an email when AhsaÑ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to AhsaÑ:

Share

Category