15/10/2026
📢 জরুরি বিজ্ঞপ্তি: রাজশাহী সহকারী হাইকমিশনে অফলাইনে ফাইল জমা সম্পূর্ণ বন্ধ
যারা রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনে ভিসার ফাইল সরাসরি জমা দেওয়ার পরিকল্পনা করছেন, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ থেকে অফলাইনে ভিসার ফাইল জমা নেওয়া সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।
সহকারী হাইকমিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, চাহিদার তুলনায় ইতোমধ্যে বেশি সংখ্যক স্লট দেওয়া হয়েছে। এ কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী সহকারী হাইকমিশনে সরাসরি বা অফলাইনে নতুন কোনো ভিসার ফাইল জমা দেওয়া যাবে না।
⚠️ বিশেষ নির্দেশনা:
আজ থেকে অফলাইনে ফাইল জমা দেওয়া বন্ধ।
সরাসরি ফাইল জমা দিতে গিয়ে কেউ যেন অযথা ভোগান্তির শিকার না হন।
পরবর্তী নতুন নির্দেশনা না আসা পর্যন্ত ফাইল জমা দিতে যাওয়া থেকে বিরত থাকুন।
সংশ্লিষ্ট সকলকে বিষয়টি গুরুত্বসহকারে জানার এবং অন্যদের অবগত করার অনুরোধ করা হচ্ছে।