ইপাসপোর্ট আবেদন কেন্দ্র বগুড়া Epassport Application Center

  • Home
  • Bangladesh
  • Puran Bogra
  • ইপাসপোর্ট আবেদন কেন্দ্র বগুড়া Epassport Application Center

ইপাসপোর্ট আবেদন কেন্দ্র বগুড়া Epassport Application Center #ইপাসপোর্ট আবেদন
#পাসপোর্ট সংশোধন
#নিমিষেই ব্যাংক চালান
পাসপোর্ট এর যাবতীয় কাজ করা হয়।+8801724637263

🫢😴 #ইপাসপোর্ট  #সার্ভারসমস্যা 🤔🤔🤔 #দুংখিত
24/01/2026

🫢😴 #ইপাসপোর্ট #সার্ভারসমস্যা 🤔🤔🤔 #দুংখিত

.........ঝামেলা ছাড়াই ইপাসপোর্ট প্রসেস করুন!!অতি দক্ষতার সাথে পাসপোর্ট এর যাবতীয় কাজ করা হয়। পাসপোর্ট সংক্রান্ত পরামর্শ ...
14/12/2025

.........ঝামেলা ছাড়াই ইপাসপোর্ট প্রসেস করুন!!
অতি দক্ষতার সাথে পাসপোর্ট এর যাবতীয় কাজ করা হয়। পাসপোর্ট সংক্রান্ত পরামর্শ পেতে নক করুন সবসময় দিন-রাত২৪ঘন্টা হোয়াটসএ্যাপ টীমে 01724-637263
#ইপাসপোর্ট সঠিক আবেদন
#পাসপোর্ট ফি প্রদান
#পাসপোর্ট সংশোধন
#১দিনে ইপাসপোর্ট প্রসেসিং
#বগুড়ায়

আপনি কেন ইপাসপোর্ট করবেন???পাসপোর্ট করার সুবিধাঃআন্তর্জাতিক পরিচয়পত্র: পাসপোর্ট হলো আপনার আন্তর্জাতিক পরিচয়পত্র। বিদেশ...
13/12/2025

আপনি কেন ইপাসপোর্ট করবেন???
পাসপোর্ট করার সুবিধাঃ

আন্তর্জাতিক পরিচয়পত্র: পাসপোর্ট হলো আপনার আন্তর্জাতিক পরিচয়পত্র। বিদেশে ভ্রমণের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি।

ভিসা-ফ্রি ভ্রমণ: বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বর্তমানে ৪০টির বেশি দেশে ভিসা-মুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পাওয়া যায়। এতে ভ্রমণের পরিকল্পনা করা অনেক সহজ হয়ে যায়।

জরুরি চিকিৎসা: যদি কোনো জরুরি চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে যেতে হয়, তাহলে পাসপোর্ট থাকলে সময় মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

উচ্চশিক্ষা ও স্কলারশিপ: বিদেশে উচ্চশিক্ষা বা স্কলারশিপের জন্য আবেদন করার সময় পাসপোর্ট একটি আবশ্যকীয় ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হয়।

আন্তর্জাতিক পরীক্ষায় অংশগ্রহণ: IELTS, GRE, TOEFL-এর মতো আন্তর্জাতিক পরীক্ষাগুলোতে অংশগ্রহণের জন্য অনেক ক্ষেত্রে পাসপোর্ট প্রয়োজন হয়।

বৈদেশিক লেনদেন: বিদেশে আর্থিক লেনদেন, যেমন রেমিটেন্স পাঠানো বা গ্রহণ করার জন্য অনেক সময় পাসপোর্টের প্রয়োজন হয়।

ব্যবসা ও চাকরি: আন্তর্জাতিক ব্যবসা বা বিদেশে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ।

ভবিষ্যতের প্রস্তুতি: হঠাৎ করে কোনো ভ্রমণের সুযোগ বা জরুরি প্রয়োজনে যেন কোনো বাধা না আসে, সেজন্য আগে থেকে পাসপোর্ট তৈরি করে রাখা বুদ্ধিমানের কাজ।

উপরে উল্লেখিত সুবিধাগুলো ছাড়াও, একজন সচেতন নাগরিক হিসেবে পাসপোর্ট থাকা খুবই জরুরি।

এছাড়া পাসপোট সংক্রান্ত হেল্প নিতে যোগাযোগ 01724-637263

#প্রবাসী #ইতালি #সৈদী #ওমান #কাতার #দুবাই #কুয়ালালামপুর
#ইপাসপোর্ট




#ইপাসপোর্টআবেদন


04/12/2025

আমরা অনেকে না জেনে কিংবা না বুঝে নিজের পাসপোর্ট করার সময় শুধুমাত্র ডাক নাম দিয়ে পাসপোর্ট বানাই যেমন প্রদত্ত নাম ও বংশগত নামের যে কোন এক জায়গায় একটা মাত্র নাম দিয়ে, আরেকটা ঘর খালি রেখে পাসপোর্ট তৈরি করেছেন ।
তারা ভবিষ্যতে বিমানের টিকেট কাটতে কিংবা যেকোনো ফরম পূরণ করার সময় ভোগান্তির মধ্যে পড়বেন । কারণ বর্তমানে বেশীরভাগ এয়ারলাইন্সে টিকেট কাটার সময় উভয় নাম প্রদান করতে হয় এবং পাসপোর্টে যাদের একটি নাম থাকে এয়ারলাইন্সভেদে তাদের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম থাকে এবং অনেক ক্ষেত্রে সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে টিকিট কাটতে হতে পারে । ফলে আপনার পাসপোর্টে একটি মাত্র নাম থাকার কারণে হয়রানি ও ভোগান্তির সম্মুখীন হবেন ।
তাই যারা নিজের কিংবা ছেলে মেয়ের নতুন পাসপোর্ট করবেন , অবশ্যই প্রদত্ত নাম ( Given Name ) ও বংশগত নাম ( Surename) উভয় দিয়ে পাসপোর্ট বানাবেন । তাহলে ভবিষ্যতে কোনও সমস্যার সম্মুখীন হবেন না । বিস্তারিত জানতে 01400-637264
✍🏻কপি
#পাসপোর্ট #প্রবাসি #বিদেশে #সচেতন

 #ইপাসপোর্ট  #ভিসা  #বিমানটিকিট  #বগুড়া 01724-637263
30/09/2025

#ইপাসপোর্ট #ভিসা #বিমানটিকিট #বগুড়া 01724-637263

21/09/2025
13/08/2025

#পাসপোট হারিয়ে গেলে করণীয় কি ?

পাসপোর্ট হারিয়ে গেলে ঘাবড়ে না গিয়ে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া উচিত। আপনি দেশে থাকুন বা বিদেশে, দু'ক্ষেত্রেই কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। নিচে ধাপে ধাপে কী করতে হবে তা বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

দেশে পাসপোর্ট হারালে করণীয়
১. সাধারণ ডায়েরি (জিডি) করুন: পাসপোর্ট হারিয়ে গেলে সবার প্রথমে নিকটস্থ থানায় একটি জিডি করুন। জিডি করার সময় আপনার হারানো পাসপোর্টের নম্বর, ইস্যুর তারিখ এবং যদি কোনো দেশের ভিসা লাগানো থাকে, তাহলে সেই তথ্যগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। আপনার পুরোনো পাসপোর্টের একটি ফটোকপি থাকলে সেটিও জিডির সঙ্গে জমা দিতে পারেন। জিডির একটি কপি আপনার কাছে রাখুন, কারণ নতুন পাসপোর্টের আবেদনের সময় এটি একটি গুরুত্বপূর্ণ নথি।

২. নতুন পাসপোর্টের জন্য আবেদন: জিডির কপি পাওয়ার পর আপনাকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। এর জন্য আপনি অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারেন।
অনলাইন আবেদন: বাংলাদেশ ই-পাসপোর্ট পোর্টালে (www.epassport.gov.bd) গিয়ে 'রি-ইস্যু/তথ্য পরিবর্তন/সংশোধন আবেদন ফরম' পূরণ করুন।
প্রয়োজনীয় কাগজপত্র: নতুন পাসপোর্টের আবেদনের সময় কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হবে, যেমন:
অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি।
পাসপোর্ট হারানোর জিডির মূল কপি।
জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন সনদের মূল ও ফটোকপি।
ফি জমা দেওয়ার রশিদ।
পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি (যদি থাকে)।

বিদেশে পাসপোর্ট হারালে করণীয়
বিদেশে পাসপোর্ট হারালে এটি আরও বেশি ঝামেলার কারণ হতে পারে। তবে দ্রুত পদক্ষেপ নিলে সমস্যা মোকাবিলা করা সহজ হয়।

১. পুলিশ রিপোর্ট: যে দেশে আছেন, সেখানকার নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে পাসপোর্ট হারানোর বিষয়ে একটি অভিযোগ (Police Report) করুন। এই রিপোর্টের একটি কপি সংগ্রহ করে নিজের কাছে রাখুন। এটি দেশে ফেরার জন্য এবং নতুন পাসপোর্টের আবেদনের জন্য জরুরি।
২. দূতাবাসের সাথে যোগাযোগ: যত তাড়াতাড়ি সম্ভব সেই দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনের সাথে যোগাযোগ করুন। তারা আপনাকে এই ধরনের পরিস্থিতিতে সব ধরনের সহায়তা দেবে। তারা আপনার জাতীয়তা যাচাই করার পর দেশে ফেরার জন্য একটি 'ট্রাভেল পারমিট' বা 'ইমার্জেন্সি সার্টিফিকেট' ইস্যু করতে পারে।
৩. নতুন পাসপোর্টের আবেদন: দূতাবাসের মাধ্যমে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। এ ক্ষেত্রেও প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিতে হবে। দূতাবাসের নির্দেশিকা অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এই ধাপগুলো অনুসরণ করলে পাসপোর্ট হারানোর পর সৃষ্ট জটিলতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
প্রয়োজনে যোগাযোগ করুন: 01400-637264
#ইপাসপোট #ঢাকা #বাংলাদেশ #ভিসা #বিমান #টিকিট #টুরিস্ট #ইন্ডিয়ানভিসা #পল্টন #ট্রাভেলস #ওমরাহ #মালয়েশিয়া #ওমান #সৈদী #কাতার #দুবাই #আবুধাবি #জেদ্দা #ইতালি

Address

Gohail Road, Khandar , Bogura
Puran Bogra
5800

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801724637263

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইপাসপোর্ট আবেদন কেন্দ্র বগুড়া Epassport Application Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ইপাসপোর্ট আবেদন কেন্দ্র বগুড়া Epassport Application Center:

Share