কমার্স জোন

কমার্স জোন সহজ পদ্ধতিতে হিসাববিজ্ঞান +ফিন্যান্স

২য় ক্লাস: হিসাবের শ্রেণিবিভাগআধুনিক ভাবে হিসাব ৫ প্রকার।১. সম্পদ : দীর্ঘদিন ফল ভোগ করা যায় বা ঋণ পরিশোধ করা যায় এখন কিছু...
28/07/2026

২য় ক্লাস: হিসাবের শ্রেণিবিভাগ
আধুনিক ভাবে হিসাব ৫ প্রকার।
১. সম্পদ : দীর্ঘদিন ফল ভোগ করা যায় বা ঋণ পরিশোধ করা যায় এখন কিছুই সম্পদ।
যেমন: cash(নগদ),. Bank(ব্যাংক), Account Receivable(প্রাপ্য/দেনাদার),প্রাপ্য নোট(Notes Receivable) ,সমাপনী মজুদ(Ending Inventory) ,অগ্রিম ব্যয়(Prepaid expense),বকেয়া আয়(Income Receivable) ,যন্ত্রপাতি(Machinery), সরঞ্জাম( Equipment) , আসবাবপত্র(Furniture) , বিনিয়োগ(Investment) ,সুনাম(Goodwill) ,
মটরগাড়ি(Motor vehicles),যন্ত্রাংশ(Tools) ইত্যাদি।

২. দায় : যা পরিশোধ করতে হবে কিন্তু করা হয়নি তাই দায়।
যেমন: প্রদেয়/পাওনাদার(Accounts payable), প্রদেয় নোট(Notes payable), বকেয়া খরচ(expense payable),ব্যাংক জমাতিরিক্ত(Bank overdraft) ,ঋণ(Loan),অনুপার্জিত আয়(Unearned Revenue) ইত্যাদি।

৩. মালিকানা স্বত্ব : সম্পত্তির উপর মালিকের দাবিই মালিকানাস্বত্ত। যেমন: মূলধন(Capital) , উত্তোলন(Drawing), আয়(Revenue),ব্যয়(Expense)

৪. ব্যয়/খরচ: প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিয়মিত খরচ। যেমন: ক্রয়(Purchase),মজুরি(wages),শুল্ক(duty), বেতন(salaries) , ভাড়া(Rent),বিজ্ঞাপন(Advertising) , বীমা(insurance) ,উপযোগ(utilities) ,
অনাদায়ী পাওনা(Bad debts),অবচয়(Deprecation) ,কমিশন(Commission) ,সুদ(interest),বাট্টা(discount), অফিস খরচ(office expense) ,বিক্রয় খরচ(sales expense), পরিবহন(freight exp(,অন্যান্য খরচ(others exp)

৫. আয়: প্রতিষ্ঠানের নিয়মিত প্রাপ্তিই আয়।
যেমন: বিক্রয়(sales),সেবা আয়(service revenue), যে কোন প্রাপ্তি( all receipts), বিনিয়োগের সুদ( interest on investment), etc....

সূত্রাবলি: সম্পদ,ব্যয়,উত্তোলন এরা সর্বদা ডেবিট ব্যালেন্স তাই সম্পদ/ব্যয়/উত্তোলন বৃদ্ধি পেলে.........ডেবিট
হ্রাস পেলে....... ক্রেডিট

আয়,দায়,মূলধন এরা সর্বদা ক্রেডিট ব্যালেন্স তাই
আয়,দায়,মূলধন হ্রাস পেলে......... ডেবিট
বৃদ্ধি পেলে.......... ক্রেডিট

দুতরফা দাখিলা পদ্ধতি : হিসাবের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। ১৪৯৪ সালে হিসাববিজ্ঞানের জনক লুকা ডি প্যাসিওলি এটি আবিষ্কার করেন। এই পদ্ধতিতে এক পক্ষ সর্বদা সুবিধা গ্রহণ করে আর একপক্ষ সুবিধা প্রদান করে। সুবিধা গ্রহনকারী হিসাব কে ডেবিট এবং সুবিধা প্রদানকারীকে ক্রেডিট হিসাবে চিহ্নিত করা হয়।
কাজী মাসুদুন্নবী নাতুল
প্রভাষক হিসাববিজ্ঞান
আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস ডিগ্রি কলেজ, পাবনা
মোবা: ০১৩০৭১৪১৫১৮/ ০১৭২৪৯৫১৯৫৭

HSC/Honours /Degree শিক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞান সম্পর্কে প্রাথমিক জ্ঞান নিয়ে আলোচনা:হিসাববিজ্ঞান : হিসাববিজ্ঞান একটি...
26/07/2026

HSC/Honours /Degree শিক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞান সম্পর্কে প্রাথমিক জ্ঞান নিয়ে আলোচনা:

হিসাববিজ্ঞান : হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। অর্থাৎ লেনদেন সনাক্ত থেকে শুরু করে আর্থিক বিবরণী প্রস্তুত,বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।
লেনদেন: লেনদেন অর্থ আদান- প্রদান। যে সকল ঘটনা দ্বারা ব্যবসায়ের অর্থের/সেবার আদান প্রদানই লেনদেন।

হিসাব সমীকরণ :A=L+OE
সম্পদ=দায়+ মালিকানা স্বত্ব
A=assets, L=liabilities, OE=owner's equity
মালিকানা স্বত্বের(OE) উপাদান আবার ৪টি।
Capital (মূলধন), Drawing (উত্তোলন), Revenue (আয়), Expense(ব্যয়)।
তাহলে এবার বর্ধিত হিসাব সমীকরণ :
A=L+(C+R-E-D)
এবার একটু সাজিয়ে পাই, A+E+D=L+C+R
অর্থাৎ সম্পদ+ব্যয়+উত্তোলন =দায়+মূলধন +আয়

পরবর্তীতে হিসাবের শ্রেণীবিভাগ ও সূত্র নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ্......
কাজী মাসুদুন্নবী
প্রভাষক হিসাববিজ্ঞান
আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস ডিগ্রি কলেজ, পাবনা
মোবা: 01307141518

সুপ্রিয় বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের  "কমার্স জোন" পাবনার পক্ষ থেকে অভিনন্দন। ★মাত্র ৪ মাসে কোর্স সম্পূর্ণ করার নিশ্চয়ত...
25/07/2026

সুপ্রিয় বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের "কমার্স জোন" পাবনার পক্ষ থেকে অভিনন্দন।
★মাত্র ৪ মাসে কোর্স সম্পূর্ণ করার নিশ্চয়তা। (এর বেশি সময়ের জন্য ফ্রি সেবা)
★ কোর্স সমূহ: হিসাববিজ্ঞান ২য় পত্র,ব্যবস্থাপনা ২য় পত্র,ব্যাংকিং ও বীমা ২য় পত্র,কৃষি/উৎপাদন ২য় পত্র
যোগাযোগ : 01724951957/
01307141518
গণি ভবন ২য় তলা,বুলবুল কলেজ সংলগ্ন, পাবনা।

01/05/2026

Address

Ataikula Road
Pabna
6600

Telephone

01724951957

Website

Alerts

Be the first to know and let us send you an email when কমার্স জোন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to কমার্স জোন:

Shortcuts

Share

Category