Md.Imam Hossain -Tax Consultant

Md.Imam Hossain -Tax Consultant Services : Income Tax, VAT, Customs, RJSC, IRC, ERC, Trade License & Company matter all Leagal services.

09/06/2022
30/05/2022

#.business.info
# বাজেট 2022-2023 : সম্ভাব্য পরিবর্তন |
* * চল্লিশটি সেবার ক্ষেত্রে ই-টিন দিলেই হবে না , দিতে হবে আয়কর রিটার্ন জমার প্রমাণ মানে হল প্রাপ্তি স্বীকার পত্র |
** কর্পোরেট ট্যাক্সের হার কমানো হতে পারে।
** পাচার হয়েছে ওই টাকাগুলো কোনো প্রশ্ন ছাড়াই ট্যাক্স প্রদান করে সাদা করা যাবে |

ঐতিহাসিক রায়ঃমৃত ব্যক্তির ব্যাংকে জমাকৃত টাকা নমিনি পাবেন না, এ অর্থ উত্তরাধিকারী পাবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববা...
26/05/2022

ঐতিহাসিক রায়ঃ
মৃত ব্যক্তির ব্যাংকে জমাকৃত টাকা নমিনি পাবেন না, এ অর্থ উত্তরাধিকারী পাবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার এ রায় ঘোষণা করা হয়। বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালতে এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এমআই ফারুকী।
মামলার বিবরণীতে দেখা যায়, ২০১৪ সালের মার্চে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর শহিদুল হক চৌধুরী তার দ্বিতীয় স্ত্রীকে নমিনি করে ৩০ লক্ষ টাকার সঞ্চয়পত্র রাখে। পরে শহিদুল হক মারা গেলে তার দ্বিতীয় স্ত্রী পুরো টাকা একাই ভোগ করতে চাইলে মৃত শহীদুলের প্রথম পক্ষের সন্তানরা টাকা দাবি করে মামলা করে। তবে নিম্ন আদালত রায় দেন, নমিনি যে সেই টাকা পাবে।

এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে, রোববার মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনি নয়, উত্তরাধিকারীরা পাবেন বলেন রায় দিলেন আদালত। আদালতে রিভিশন আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী, সঙ্গে ছিলেন সাদেকুর রহমান ও নাজনীন নাহার। অন্যপক্ষে (মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী) ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কচি ও মাকসুদুল ইসলাম।

রায়ের পর আইনজীবী নাজনীন জানান, “সঞ্চয়পত্রের মালিকের নমিনি ট্রাস্টি হিসেবে থাকবে, মালিক মারা গেলে নমিনি ওই অর্থ উত্তোলনের অধিকারী হবেন ও উত্তরাধিকার আইন অনুসারে মৃত ব্যক্তির সাকসেসরদের (উত্তরাধিকারী) মধ্যে তা বণ্টন করবেন।”

নমিনি যদি উত্তরাধিকারী হন, তবে তিনি ওই অর্থের মালিকানা পাবেন বলে রায় দিয়েছে আদালত; অন্যথায় নয়। প্রচলিত আইনে নমিনি ও উত্তরাধিকারী বিষয়ে স্পষ্ট বলা রয়েছে জানিয়ে অ্যাডভোকেট নাজনীন বলেন, “প্রচলিত ধারণা, নমিনিই সঞ্চয়পত্রের অর্থের মালিকানা পাবে। হাই কোর্টের রায়ের ফলে এখন বিষয়টি আরও স্পষ্ট হল।”

নমিনির ভূমিকা আগে কি ছিল??? :
ব্যাংক, ইন্সুরেন্স ইত্যাদির ক্ষেত্রে নমিনির ভুমিকা হল ট্রাস্টির মত। অর্থাৎ নমিনির কাজ হল যখন একাউন্ট হোল্ডার মারা যাবেন তখন নমিনি ওই একাউন্ট সম্পর্কিত যাবতীয় কাজ করবেন (যেমনঃ একাউন্ট এ রক্ষিত টাকা তুলবেন।) এবং সম্পত্তিটি একাউন্ট হোল্ডারের উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে দিবেন।

এই ক্ষেত্রে অনেকেই একটি ভূল করে থাকেন। সেটা হল অনেকেই ভাবেন যে, নমিনি হল ওই একাউন্ট এর মালিক। এই ধারনা সম্পূর্ন ভূল। নমিনি হল ওই একাউন্ট এর হেফাজতকারী মাত্র। তিনি মৃত ব্যক্তির পক্ষে একাউন্ট পরিচালনাকারী মাত্র। মৃত ব্যক্তির টাকা বন্টিত হবে সাকসেসন আইন অনুযায়ী। নমিনি যদি মৃত ব্যক্তির উত্ত্রাধিকারী না হন তবে কোন অবস্থায় তিনি সম্পত্তির দাবিদার নন।

সাকসেসন আইন অনুযায়ী নমিনি যদি কোন টাকা পাওয়ার অধিকারী হন তবে তিনি তা এমনিতেই পাবেন। নমিনি হওয়ার কারনে তিনি অন্য কোন বিশেষ অধিকার ভোগ করবেন না।

এই ব্যাপারে সাকসেসন আইন দ্রষ্টব্য। এই বিষয়ে ভারতীয় একটি মামলার রেফারেন্স দেয়া যেতে পারে। যেখানে বিচারপতি আর.এস জোধি বলেন, “Any amount paid to the nominee after valid deductions becomes the estate of the deceased.” তিনি আরও বলেন নমিনি হল ডিপোজিটর মাত্র।
রায়টা ছিল এমনঃ-
“The provisions (relating to insurance and housing societies) are made merely to give a valid discharge to the insurance company or the cooperative society without vesting the ownership rights in the insurance policy or the membership rights in the Society upon such nominee,” said the judge, while pointing out that the provisions of the Companies Act and Depositories Act, that govern equity shares are different. Both these laws say that the shares would be vested with the nominee on the death of the share holder.”

Collected...

সেরা করদাতা সম্মাননা ও ট্যাক্স কার্ড বিতরণ : ২৪/১১/২০২ তারিখে ,সেরা করদাতা সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান ২০২১:গণপ্রজাত...
25/11/2021

সেরা করদাতা সম্মাননা ও ট্যাক্স কার্ড বিতরণ :
২৪/১১/২০২ তারিখে ,সেরা করদাতা সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান ২০২১:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অফিসার্স ক্লাবে সেরা করদাতা সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিনিয়র সচিব, আভ্যন্তরীন সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এর সম্মানিত চেয়ারম্যান জনাব জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন সন্মানিত সদস্য (কর মানব সম্পদ ও ব্যবস্থাপনা) জনাবা শাহীন আক্তার। পরবর্তীতে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল,ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জনাব জসিম উদ্দিন,বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ)-এর সম্মানিত সদস্য-সচিব এডভোকেট জনাব মোঃ খোরশেদ আলম,ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট জনাব একেএম আজিজুর রহমান ও ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট জনাব মোঃ মুস্তাফিজুর রহমান।প্রধান অতিথির বক্তব্য শেষে সেরা করদাতাদের মধ্যে সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান করা হয়।

25/10/2021

🔴উকিল নোটিশ কি?

🔴উকিল নোটিশ পেলে করণীয়

উকিল নোটিশ মানেই মামলা নয়। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সাধারণত আইনজীবীর মাধ্যমে বাদী যে নোটিশটি পাঠায় তাকে বলে লিগ্যাল নোটিশ বা উকিল নোটিশ। তবে উকিল নোটিশ মামলা নয়, মামলা-মোকদ্দমা করার পূর্বপ্রস্তুতি বলা চলে।

একজন আইনজীবীর মাধ্যমে প্রতিপক্ষের কাছে অভিযোগ তুলে ধরা হয় উকিল নোটিশের মাধ্যমে।

পারিবারিক বিষয়, জমিজমা থেকে শুরু করে আর্থিক বিষয়ে যেকোনো আইনি বিরোধ থাকলেই উকিল নোটিশ পাঠানো যায়। নোটিশে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয় এবং অনুরোধ করা হয় এ সময়সীমার মধ্যে বিরোধের সমাধান করতে। না হলে বিবাদী বা আসামির বিরুদ্ধে কোন ধারায় বা কী ধরনের মামলা করবে তা সতর্ক করে দেওয়া হয়।

🔴নোটিশ পেলে করণীয় :

কোনো ব্যাক্তি যদি উকিল নোটিশ পেয়ে থাকেন তাহলে অস্থির না হয়ে সমস্যার সমাধান করুন। নোটিশ প্রেরকের সঙ্গে যোগাযোগ করুন অন্যথায় আপনি একজন আইনজীবীর কাছে গিয়ে উকিল নোটিশটি দেখান এবং আপনার সাথে নোটিশ প্রেরকের আসলে কোনো ধরনের বিরোধ রয়েছে কি না সেটা বুঝিয়ে বলুন। সে ক্ষেত্রে আইনজীবী আপনাকে আইনি পরামর্শ দেবেন। আর এতে আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হওয়ার আগে ঝামেলা সমাধান করে ফেলতে পারবেন।

🔴মিথ্যা ঘটনায় নোটিশ হলে

অনেক ক্ষেত্রে নোটিশ প্রেরকের মৌখিক কথা শুনে আইনজীবী উকিল নোটিশ পাঠিয়ে দেন। এসব ক্ষেত্রে আইনজীবীর জন্য যাচাই-বাছাই করা কঠিন হয়ে থাকে। যদি নোটশটি মিথ্যা বলে মনে হয় তাহলে আপনি আপনার আইনজীবীর মাধ্যমে ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন বলে উকিল নোটিশের জবাব দিতে পারেন।

04/09/2021
আগামী অর্থবছর এ ও অপ্রদর্শিত আয় অর্থাৎ কালো টাকা সাদা করা যাইবে।
19/05/2021

আগামী অর্থবছর এ ও অপ্রদর্শিত আয় অর্থাৎ কালো টাকা সাদা করা যাইবে।

Address

30 Feet Before Income Tax Department , Narsingdi Office , Bilasdi , Narsigdi Sadar
Narsingdi
1600

Telephone

+8801612748547

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Imam Hossain -Tax Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md.Imam Hossain -Tax Consultant:

Share

Category