Adv Sazzad Rouf

Adv Sazzad Rouf এলএল.বি(অনার্স), এলএল.এম
অ্যাডভোকেট,
জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ।
ফোনঃ ০১৬৭৫৬৬৩৩৮৪

05/07/2025

বেশীরভাগ আর্থিক প্রতিষ্ঠান মানুষকে ব্ল্যাংক চেক নিয়ে লোন দেয়। পরবর্তীতে যা ইচ্ছা এমাউন্ট বসিয়ে মামলা করে মানুষকে ভোগান্তিতে ফেলে!

আপনার জমির উপর থেকে বিদ্যুতের খুঁটি, তার কিভাবে সরাবেন তা জেনে নিন! এজন্য প্রথমে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, এক কপি...
17/06/2025

আপনার জমির উপর থেকে বিদ্যুতের খুঁটি, তার কিভাবে সরাবেন তা জেনে নিন!

এজন্য প্রথমে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, এক কপি ছবি এবং একটি বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে গিয়ে খুটি/ তার সরানোর নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।

আবেদন ফি ভ্যাট সহ ১৭২৫ টাকা।
আবেদনে অবশ্যই আপনার নাম ঠিকানা ভালো করে লিখবেন এবং আপনার মোবাইল নাম্বার লিখবেন।

এর কিছুদিন বিদ্যুৎ অফিস থেকে একজন পরিদর্শন আসবে সরজমিনে স্পর্ট দেখার জন্য।

আপনি তাকে সেখানে নিয়ে যাবেন এবং ভালো করে বুঝিয়ে বলবেন আপনার জমির উপর থাকা খুঁটি বা তার আপনি কোন জায়গায় সরাতে চান।

বিদ্যুৎ অফিসের লোকও বিষয়টি ভালোভাবে দেখবে এবং তিনি আরো দেখবেন খুঁটিটি সরিয়ে যেখানে স্থাপন করতে চান সেখানে স্থাপন করা যাবে কিনা বা সেখানে স্থাপন করলে অন্য কারো বাধা আছে কিনা।

আগেই একটা বিষয় বলে রাখি, যদি বাধা থাকে তাহলে কিন্তু কাজ হবে না।

তাই যাতে করে বাধা না থাকে সে বিষয়টা আপনাকেই নিশ্চিত করতে হবে।

যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিছুদিনের ভিতরে বিদ্যুৎ অফিস থেকে আপনাকে একটি চিঠির মাধ্যমে খরচের পরিমাণ জানিয়ে দেওয়া হবে।

অর্থাৎ এই খুঁটি সরাতে যত টাকা খরচ হবে তা আপনাকে বহন করতে হবে। আপনি যদি সেই খরচ বহন করতে চান তাহলে সেই চিঠিতে উল্লেখিত টাকা আপনাকে চিঠিতে উল্লেখিত নির্ধারিত তারিখের মধ্যে অফিসের ক্যাশ শাখায় জমা প্রদান করতে হবে।।

আপনি যখন টাকা জমা দিবেন তার প্রেক্ষিতে কিছুদিনের ভিতরে অফিস থেকে একটা ওয়ার্ক অর্ডার তৈরি হবে। এই কাজের জন্য একটা টেন্ডার হবে এবং একজন ঠিকাদার প্রতিষ্ঠানকে এই কাজ দেয়া হবে।

ঠিকাদারের লোকেরা পরবর্তী যেকোনো সময় আপনার সাথে যোগাযোগ করে খুঁটিটি সরিয়ে দিবে।

তবে আগেই বলে রাখছি, এই কাজটা সময় সাপেক্ষ বিষয়। হুট করেই কিন্তু এই কাজটা হয়ে যায় না। এজন্য আপনাকে বেশি কিছুদিন সময় দিতে হবে।।

এই নিয়মে আপনারা আপনাদের জমির উপরে থাকা বিদ্যুতের খুঁটি, তার সরিয়ে নিতে পারবেন!

প্রয়োজন হলে চেষ্টা করে দেখতে পারেন

04/04/2025

বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত। কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট !

19/10/2024

দেশের এই ক্রান্তিলগ্নে সবার ধৈর্য্য ধরা অত্যাবশ্যক।

08/02/2024

এদেশে মধ্যবিত্তরা ব্যাংক থেকে ঋণ নিলে নিজেরাই নিঃস্ব হয়ে যায়;
আর উচ্চবিত্তরা ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংকই নিঃস্ব হয়ে যায়।

05/02/2024

ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করে ধনী হওয়ার নজির আমার জীবনে আমি পাই নাই, সবাই নিঃস্ব হয়ে গেছে। যারা ধনী হয়েছে তারা টাকা মেরে দিয়েই ধনী হয়েছে।

15/01/2024

সুন্দর আচরণও আপনার এক প্রকার সঞ্চয়। যা কখনও কখনও অর্থের চেয়েও বেশি উপকারে আসে।

10/01/2024

ইউরোপ-আমেরিকার মানুষ মদ-গাঁজা খেয়েও অন্যকে সাহায্য করে,আর আমাদের দেশের মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়েও অন্যের হক নষ্ট করে।

বিকাশ/নগদে প্রতারণার শাস্তি।
07/01/2024

বিকাশ/নগদে প্রতারণার শাস্তি।

❤️
29/12/2023

❤️

মাথায় রাখতে হবে।
27/12/2023

মাথায় রাখতে হবে।

12/12/2023

পশুর গর্ভে পশুই জন্মায় কিন্তু মানুষের গর্ভে সবসময় মানুষ জন্ম নাও নিতে পারে!

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Sazzad Rouf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Adv Sazzad Rouf:

Share