Advocate Tania Akter Resme

Advocate Tania Akter Resme ADVOCATE ⚖️✅

24/05/2026

- টাকা ধার দেওয়ার কোনো লিখিত ডকুমেন্ট বা চুক্তিপত্র না থাকলেও আইনিভাবে টাকা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে...

এক্ষেত্রে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন:

১. প্রমাণ সংগ্রহ করুন: সরাসরি চুক্তিপত্র না থাকলেও বিকল্প প্রমাণগুলো গুছিয়ে নিন।

যেমন: ব্যাংকিং লেনদেন বা মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) এর স্টেটমেন্ট। টাকা লেনদেন বা পাওনা স্বীকার করার বিষয়ে কোনো মেসেজ (SMS/WhatsApp/Messenger)। টাকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন এমন কোনো সাক্ষীর সাক্ষ্য। টাকা চাওয়ার পর তিনি যদি কিছুটা সময় চেয়ে থাকেন, তবে সেই ফোনালাপের রেকর্ড।

২. লিগ্যাল নোটিশ পাঠান: একজন আইনজীবীর মাধ্যমে তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। এতে টাকার পরিমাণ এবং পরিশোধের একটি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করুন। অনেক সময় আইনি নোটিশ পাওয়ার পর দেনাদার টাকা ফেরত দিয়ে দেন।

৩. সালিশ বা স্থানীয় মিমাংসা: স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/মেম্বারের মাধ্যমে সালিশের আয়োজন করতে পারেন। সেখানে পাওনা স্বীকার করলে সেটি লিখিত আকারে রাখার চেষ্টা করুন।

৪. সিভিল স্যুট বা দেওয়ানি মামলা: যদি অন্য কোনো উপায়ে কাজ না হয়, তবে 'মানি রিকভারি স্যুট' (Money Recovery Suit) বা টাকা আদায়ের মামলা করা যায়। আপনার কাছে থাকা মেসেজ, সাক্ষী বা ব্যাংক স্টেটমেন্ট তখন আদালতে প্রমাণ হিসেবে গণ্য হবে।

৫. জিডি বা ফৌজদারি ব্যবস্থা: যদি দেনাদার টাকা নিয়ে অস্বীকার করেন বা প্রতারণা করেন, তবে থানায় জিডি বা আদালতে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় প্রতারণার মামলা করার সুযোগ থাকে।

আইনিটিপস: ভবিষ্যতে যে কাউকেই টাকা ধার দেওয়ার সময় অন্তত একটি সাধারণ স্ট্যাম্প পেপারে সই বা একটি চেক সিকিউরিটি হিসেবে রাখার চেষ্টা করবেন।।

তানিয়া আক্তার রেশমী
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত , ময়মনসিংহ।।
Email- [email protected]

 #আজকেই_ফাঁসি_চান_তো_শুনুন_তবেফৌজদারি মামলার ধাপ সমূহ -১। ঘটনা২। সুরতহাল প্রতিবেদন ৩। মামলা দায়ের৪। আসামী গ্রেপ্তার ৫। আ...
24/05/2026

#আজকেই_ফাঁসি_চান_তো_শুনুন_তবে
ফৌজদারি মামলার ধাপ সমূহ -

১। ঘটনা
২। সুরতহাল প্রতিবেদন
৩। মামলা দায়ের
৪। আসামী গ্রেপ্তার
৫। আসামীর দোষস্বীকার (১৬৪)
৬। ময়নাতদন্ত প্রতিবেদন
৭। ডিএনএ প্রতিবেদন
৮। ঘটনাস্থল পরিদর্শন
৯। আলামত
১০। জব্দ-তালিকা
১১। খসড়া মানচিত্র
১২। খসড়া মানচিত্রের সূচি
১৩। খসড়া মানচিত্রের সূচির ব্যাখ্যা
১৪। ১৬১ ধারার জবানবন্দি
১৫। ১৭০ ধারার মুচলেকা
১৬। পুলিশি তদন্ত প্রতিবেদন
==
১৭। আমলে গ্রহণ
১৮। চার্জ গঠন
১৯। সাক্ষীর জবানবন্দি
২০। সাক্ষীর জেরা
২১। যুক্তিতর্ক
২২। সাজার রায়
==
২৩। হাইকোর্টে আপীল
২৪। হাইকোর্টে শুনানি
২৫। হাইকোর্টের রায়ে সাজা বহাল
==
২৬। আপীল বিভাগে আপীল
২৭। আপীল বিভাগে শুনানি
২৮। আপীল বিভাগের রায়ে সাজা বহাল
==
২৯। আপীল বিভাগে রিভিউ
৩০। আপীল বিভাগে রিভিউ'র শুনানি
৩১। আপীল বিভাগে রিভিউ'র রায়ে সাজা বহাল
==
৩২। রাষ্ট্রপতির নিকট সাজা মওকুফের প্রার্থনা
৩৩। রাষ্ট্রপতি কর্তৃক মওকুফের প্রার্থনা নামঞ্জুর
==
৩৪। এরপর, হ্যাঁ এরপরই কেবল রায় কার্যকর।

এই ধাপ গুলো অনেক সময় দেখা যায় বছরের পর বছর লেগে যায় আবার কিছু আলোচিত মামলা অনেক কম সময়েও নিষ্পত্তি হয়। ১-১৬ ধাপ চাইলে ১ মাসেও শেষ করার সম্ভব, ১৭-২২ ও ১ মাসেও রায় প্রচার করা সম্ভব।

শিশু রামিসার মামলায় ১-১৬ ধাপ শেষ।

অ্যাডভোকেট তানিয়া আক্তার রেশমী
জেলা ও দায়রা জজ আদালত
ময়মনসিংহ।।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Tania Akter Resme posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate Tania Akter Resme:

Shortcuts

Share