Rayhan's Legal Consultancy - - RLC.

Rayhan's Legal Consultancy - - RLC. My aim is giving legal advice and help, Upholding rights of oppressed people in society.

Adda with Learned friends in my Chamber.
03/08/2023

Adda with Learned friends in my Chamber.

After examination in chief in front of Senior Assistant Judge Court, Nandail.
26/07/2023

After examination in chief in front of Senior Assistant Judge Court, Nandail.

01/09/2021

৫০ টাকার ভূমিকর সরকার কি ৫০০০ টাকা নিচ্ছে?

৫০ টাকা ভূমিকর সরকারকে প্রদান করতে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাকে দিতে হয় ৫০০০ টাকা বা তার চেয়ে বেশি। এই টাকা নেয়ার পন্থাগুলো কেমন জানেন?

১। ধরেন একজন অক্ষরজ্ঞানহীন মানুষ গেলে তাকে বলবে, আপনার এই সমস্যা সেই সমস্যা খাজনা দিতে পারবেন না। লোক তো ভয়েই শেষ। আর সে ভয়টাকে কাজে লাগিয়ে তারা টাকাটা হাতিয়ে নেই।

২। ধরেন একজন শিক্ষিত মানুষ গেলে তাকে এই টেবিল সেই টেবিল দৌড়াদৌড়ি করিয়ে ঘাম ঝরিয়ে ফেলবে। পরে দেখা যাবে ওই শিক্ষিত ভদ্রলোক দৌড়ের ঠেলাই স্বেচ্ছায় বলবে ভাই টাকা নিন কাজ করে দেন।

সরকার সরকারি চাকুরীজীবীদের বেতন দ্বিগুণ কেন দশগুণ করলেও এরা মানুষকে হয়রানিতে ফেলে জালিমের মতো হারাম টাকা উপার্জন ছাড়বে না। সবাই খারাপ তা বলা যাবে না, অনেক সরকারি চাকুরীজীবী আছেন যারা একটা টাকা হারাম উপার্জন করেন না। তবে তাদের সংখ্যা এতোই কম যে, এই সব হারামখোরদের ভিরে তাদের তো খোঁজেই পাওয়া যায় না।

অথচ বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২১(২)-এ বলা হয়েছে, " সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য"।

এদেরকে কি আইনের আওতায় আনার কেউ নাই???????????????

অবশ্যই একদিন এদের পাপের শেষ হবে। এই জালিমদের বিচার এই দুনিয়ার আদালতেই হবে ইনশাহ্‌আল্লাহ্‌।

30/08/2021

Gr অথবা Cr মামলা বিচারাধীন অবস্থায় ফরিয়াদি Hostile হয়ে গেলে মামলার ফলাফল কি হবে?

ফরিয়াদি hostile হওয়ার প্রধান কারণ হলো আসামির সাথে আপোষ হয়ে যাওয়া।

অধস্তন বিচার বিভাগে দুই ধরনের বিচারিক আদালত রয়েছে।
১। ম্যাজিস্ট্রেট আদালত ও
২। দায়রা আদালত।

বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে ফরিয়াদি hostile হওয়ার ফলাফল।
১। GR মামলার ফলাফল । ( বিঃদ্রঃ দায়রা আদালতের ফলাফলের মতোই)
২। CR মামলার ফলাফল; বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতকে যথোপযুক্ত কারণ দেখাতে পারলে ফাইনাল অর্ডারের পূর্বে যে কোন সময় ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে মামলা প্রত্যাহার করা যায়।

দায়রা আদালতে ফরিয়াদি hostile হলে মামলার পরিনতি।
GR & CR উভয় মামলাতেই ফরিয়াদি hostile হলে অর্থাৎ আসামির সাথে আপোষ হয়ে গেলে মামলা কি প্রত্যাহার করা যাবে?

প্রথমত, দায়রা আদালতে মামলা বিচারাধীন থাকলে তা প্রত্যাহার করা যায় না। তা GR অথবা CR যে মামলায় হোক না কেন।

তবে ফরিয়াদি hostile বা আপোষ হয়ে গেলে;
১। দায়রা আদালত যেদিন মামলার চার্জ গঠন করবেন সেদিন ফরিয়াদি আসামির ডিসচার্জের আবেদন করতে পারেন;

২। যদি চার্জ গঠন হয়ে যায় তখন মামলার পরিনতি কয়েকটি মামলার আলোকে আলোচনা করার চেষ্টা করছির;

Sub-Register Palakkad & org. vs kerala State co-operative consumers Federation Ltd.
kerala high court ( Dec 18, 2014) এই মামলায় এ সিদ্ধান্ত দেয়া হয় যে, যদি ফরিয়াদি hostile হয়ে যায় তবে আদালত অন্যান্য সাক্ষ্যের উপর ভিত্তি করে আসামিকে শাস্তি দিতে পারবেন।

Vinod Kumar v. State of Punjab [(2015(1) KHC SN 17 (SC)] এবং Narendra Champaklal Trivedi v. State Of Gujarat. [(2012) 7 SCC 80]
এই দুটি মামলায় একই ধরনের সিদ্ধান্ত দেয়া হয়েছে।

Abu Rayhan
LL.B ( Hons), LL.M
Rajshahi University
Apprentice Lawyer
Judge Court, Mymensingh.

22/08/2021

Criminal case-এ ফরিয়াদি মারা গেলে মামলা কি খারিজ হয়ে যাবে?

Criminal case তদন্তনাধিন বা বিচারাধীন অবস্থায় ফরিয়াদি মারা গেলে মামলা খারিজ হয়ে যাবে কি না এ বিষয়টি আমি আলোচনা করার চেষ্টা করলাম।

১। প্রথমত, ফরিয়াদি মারা গেলে মামলার ফলাফল কি হবে তার কোনো বিধান স্পষ্ট করে CRPC আলোচনা করেনি।

২। CRPC-এর ২৪৭ ধারাতে বলা হয়েছে, আসামি উপস্থিত হওয়ার দিন অথবা শুনানির দিন ফরিয়াদি উপস্থিত না হলে আদালত আসামিকে মুক্তি প্রদান করবেন।

এ ধারায় আরো বলা হয়েছে, আদালত যদি ফরিয়াদির অনুপস্থিতির কারণ যুক্তিযুক্ত মনে করেন তবে আসামিকে মুক্তি না দিয়ে অন্যকোন দিন শুনানির দিন ধার্য করবেন।

৩। CRPC-এর ৪৯৫ ধারায় বলা হয়েছে, আদালত যে কোনো ব্যক্তিকে ফরিয়াদি পক্ষে মামলা পরিচালনার অনুমতি দিতে পারবেন।

ক্রিমিনাল মামলায় ফরিয়াদি মারা গেলেও মামলা খারিজ হবে না। এর পক্ষে যুক্তিসমূহ;

১। ধারা-২৪৭ মতে ফরিয়াদির মৃত্যু অন্যকোন দিন শুনানির দিন ধার্য করন যুক্তিযুক্ত কারণ।

২। ফরিয়াদির মৃত্যু হলে আদালত ৪৯৫ ধারা অনুযায়ী অন্যকোন ব্যক্তিকে ফরিয়াদির পক্ষে মামলা পরিচালনার অনুমতি দিতে পারবে।

সর্বোপরি একটি মামলায় এ বিষয়ে স্পষ্ট বিধান এসেছে;
Ashok Kumar vs Abdul Latif and others ( Jammu and kashmir high court, Apr 25 1989)

ফরিয়াদি মারা যাবার পর তার ছেলে অশুক কুমার বিচারিক ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করেন তার বাবার পক্ষে মামলা পরিচালনা করতে তাকে যেন পক্ষভুক্ত করা হয়। বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত তার আবেদনটি গ্রহন করেন নি। এবং আদালত প্রসেকিউটরকে মামলা পরিচালনার জন্য আদেশ দেন।

অশুক কুমার উক্ত অর্ডারের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন। রিভিশন আদালত যে সিদ্ধান্ত দেন;
১। যেহেতু বিচারিক আদালত প্রসেকিউটরকে মামলা পরিচালনার আদেশ দিয়েছেন, সেহেতু মামলাটি ধারা ২৪৭ মতে খারিজ হওয়ার কোন প্রশ্নই আসতে পারে না;
২। একটি ফৌজদারী অপরাধ সমগ্র সমাজকে প্রভাবিত করে তাই এর চূড়ান্ত নিস্পত্তি আবশ্যক;
৩। যদিও ফৌজদারী মামলায় লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে পক্ষভুক্ত করার কোন বিধান নাই, কিন্তু ধারা ৪৯৫ মতে আদালতের এ ক্ষমতা আছে তিনি যে কোন ব্যক্তি কে ফরিয়াদির পক্ষে মামলা পরিচালনার অনুমতি দিতে পারবেন।

আমার মতামত,
যেহেতু আইনে বিধান আছে আদালত যে কোন ব্যক্তিকে ফরিয়াদির পক্ষে মামলা পরিচালনার অনুমতি দিতে পারবেন, এবং ফৌজদারী মামলার চূড়ান্ত নিষ্পত্তি আবশ্যক তাই ফরিয়াদির মৃত্যুর পর তার কোন লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে অন্যকোন ব্যক্তির পূর্বে মামলা পরিচালনার অধিকার দিলে মামলায় মৃত ফরিয়াদির স্বার্থ রক্ষিত হবে। আর এতে আসামির উপর কোন অবিচার করা হবে না। সর্বোপরি ন্যয়বিচার সমুন্নত থাকবে।

My Lawyer পেজের followers সহ সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারাক।
21/07/2021

My Lawyer পেজের followers সহ সবাইকে ঈদের শুভেচ্ছা,

ঈদ মুবারাক।

19/07/2021

In same subject matter বা একই বিষয়ে GR মামলা তদন্তনাধিন থাকাবস্থায় CR মামলা করা যাবে কি না?

এ সমস্যাটির সমাধান করতে বলেছিলেন আমার কলেজের শ্রদ্ধেয় বড় ভাই, ময়মনসিংহ বার এর বিজ্ঞ আইনজীবী Mahbub Alam Mamun vai.

উনার সম্মানার্থে আমার এই পোস্টটি।

CRPC, 1898 এর ১৫৪ ধারায় একটি GR মামলা তদন্তনাধিন থাকাবস্থায় একই বিষয়ে কম্পিটেন্ট কোর্টে আরেকটি CR মামলা করা যাবে কি না? এমন প্রশ্নের সমাধানে নিন্মুক্ত বিশ্লেষণগুলো আমার মতামত।

১। CRPC-র কোথাও এ কথা বলা নেই যে, ১৫৪ ধারায় GR মামলা তদন্তনাধিন থাকাবস্থায় একই বিষয়ে কোর্টে আরেকটি CR মামলা করা যাবে না। অর্থাৎ, কোথাও এর নিষেধাজ্ঞা আসেনি।

২। CRPC-র ধারা ২০৫ঘ তে একটি GR মামলা তদন্তনাধিন থাকাবস্থায় একই বিষয়ে কোর্টে আরেকটি CR মামলা করা হলে, কোর্ট যে পদ্ধতি অবলম্বন করবেন তা বলা হয়েছে।
(ক) আদালতে দায়েরকৃত CR মামলাটির অনুসন্ধান বা বিচার স্থগিত রাখবেন;
(খ) পুলিশ ধারা ১৭৩ অনুযায়ী চার্জশিট প্রদান করলে, আদালত একই বিষয়ের উপর GR মামলা ও CR মামলা একসাথে এমনভাবে পরিচালনা করবেন যেন, দুটো মামলাই পুলিশ রিপোর্টের উপর দায়ের করা হয়েছে;
(গ) পুলিশ GR মামলার ফাইনাল রিপোর্ট দিলে, আদালত স্থগিতকৃত CR মামলা পরিচালনা করতে পারবেন।

৩। যেহেতু, একই বিষয়ে একটি GR মামলা তদন্তনাধিন থাকাবস্থায় আরেকটি CR মামলা করা হলে কোর্ট কোন পদ্ধতি অনুসরণ করবেন তা ধারা ২০৫ঘ তে বলা হয়েছে, সেহেতু এটা অবশ্যই বলা যায় যে, একই বিষয়ে একটি GR মামলা তদন্তনাধিন থাকাবস্থায় আরেকটি CR মামলা করা যাবে।

৪। তবে, ধারা ২০৫ঘ তে শর্ত থাকে যে , পরবর্তীতে দায়েরকৃত CR মামলাটি পুলিশ রিপোর্টের উপর দায়ের করা হয় নি।

অর্থাৎ, যদি একটি GR মামলা তদন্তনাধিন থাকাবস্থায় অপর আরেকটি CR মামলা, একই বিষয়ে, পুলিশ রিপোর্টের উপর দায়ের করা হয় তবে, পরবর্তীতে দায়েরকৃত CR মামলাটির ফলাফল কি হবে বা এ দুটো মামলা পরিচালনা পদ্ধতি কি হবে সে সম্পর্কিত কোন বিধান এ ধারা আলোচনা করেনি।

28/06/2021

শুধু ঢাকাতেই প্রতিদিন ৩৮ ডিভোর্স।

অর্থাৎ, শুধু ঢাকাতেই প্রতিদিন সংসার ভাঙছে ৩৮ টি।
২০২১-এর জানুরারি থেকে এপ্রিল পর্যন্ত শুধু ঢাকাতেই ডিভোর্স হয়েছে ৪,৫৬৫ টি, এবং ৭৫ শতাংশ ডিভোর্স দিচ্ছে নারীরা। ( সূত্রঃ ঢাকা দুই সিটি কর্পোরেশন)।

যদি সমগ্র বাংলাদেশের কথা ধরা হয়, এবং অন্যান্য জেলাতে ঢাকার ১/৩ ভাগ ডিভোর্সও হয় তাহলে প্রতিদিন বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা দাঁড়ায় ৮৩৭ টি প্রায়। ( My opinion)

এসব ডিভোর্স হওয়ার পেছনে যে কারণটি কাজ করে তা হলো,
**** স্বামী ও স্ত্রী ধর্মীয় বিধি-বিধান না মানা।

অথচ ডিভোর্স দেয়ার ব্যাপারে কুরআন, হাদিস কি বলে একটু দেখুন;

১। হাদিস শরিফে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে
অপ্রিয় হালাল বস্তু হচ্ছে তালাক।’ (আবু দাউদ, হাদিস : ২১৭৭)

২। হাদিস শরিফে এসেছে, ‘যে নারী স্বামীর কাছে বিনা কারণে তালাক
প্রার্থনা করে, তার জন্য জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত হারাম।’ (ইবনে মাজাহ,
হাদিস : ২০৫৫)

৩। শুধু একে অন্যের দোষ-ত্রুটির দিকেই দেখবে না, বরং তার মধ্যে
যেসব ভালো গুণ বিদ্যমান সেগুলোর দিকে তাকিয়ে অপছন্দের
দিকগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবে। আল্লাহ তাআলা বলেন, ‘যদি তাকে
তোমার অপছন্দও হয়, তবু তুমি যা অপছন্দ করছ আল্লাহ তাতে
সীমাহীন কল্যাণ দিয়ে দেবে।’ (সুরা : নিসা, আয়াত : ১৯)

৪। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘কোনো মুমিন পুরুষ মুমিন নারীর
ওপর রুষ্ট হবে না, কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয়,
তাহলে তার এমন গুণও থাকবে, যার ওপর সে সন্তুষ্ট হতে পারবে।’
(মুসলিম হাদিস : ১৪৬৯)

19/06/2021

Animus Deserendi.
Means the intention of deserting a spouse.

অর্থাৎ, একজন স্ত্রী বা স্বামী তার স্বামী বা স্ত্রী কে ছেড়ে যাওয়ার উদ্দেশ্য, যা উদ্দেশ্যপ্রণোদিত। স্বামী বা স্ত্রী তার স্ত্রী বা স্বামীকে যৌক্তিক কারণ ব্যতীত ইচ্ছাকৃতভাবে, অন্যকোন অপরাধমূলক উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মানুষিকতাকে বুঝাই।

আজকাল আমাদের সমাজে এর হার অনেক বেড়ে গেছে।

তবে, Natural Justice বলে তো একটা কথা আছে। এই উদ্দেশ্য ধারণকারীগণ নিজেরাই একদিন এর শিকার হোন।

Address

Maskanda Passport Office Streat, Sadar
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rayhan's Legal Consultancy - - RLC. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category