21/03/2024
সাইবার ক্রাইমঃ-
বর্তমানে অনলাইন ব্যবহার অসাবধানতা কারনে অনেকেই না বুঝে ফেইচবুক ও ইউটিউবসহ অন্যান্য সোশাল মিডিয়াতে কোন ব্যাক্তি, ব্যাক্তি সমষ্টির বা কোন কোম্পানি বিরুদ্ধে কোন মানহানিকর বক্তব্য,লেখা বা প্রচার বা সেয়ার করে যা একটি দণ্ডনীয় অপরাধ।
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর অধীন মামলা দায়ের করার জন্য স্কিনশোট,অডিও ভয়েজ,ভিডিও এর যে কোন একটা তথ্যই যথেষ্ট, তাই এই আইনের অধীন মামলা করা যায় অনেক সহজে।
এই অপরাধ এর শাস্তি,
১. দণ্ডবিধি ১৮৬০ এর ৫০০ ধারা অনুসারে ২ বছরের কারাদণ্ড,অর্থদন্ড বা উভয়দন্ড।
২. সাইবার সিকিউরিটি আইন ২০২৩ এর ২৯ ধারা অনুসারে ২৫ লক্ষ টাকা অর্থদন্ড।
তাই সোশাল মিডিয়া ব্যবহারে সচেতন থাকতে হবে,সচেতনতার কোন বিকল্প নাই।
রায়হান চৌধুরী
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত,নোয়াখালী।