আইনী সহায়তা - Legal Aid

আইনী সহায়তা - Legal Aid মানুষ যতই আইনের সহায়তা পাবে ততই তারা সচেতন হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবে।

21/07/2025

উত্তরা দীয়াবাড়ীতে মাইলস্টোন স্কুলের পাশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় অনেক ছাত্র-ছাত্রীর হতাহতের শঙ্কা।
আল্লাহ সবাইকে রক্ষা করুন আমিন।

ফৌজদারি কার্যবিধি সংশোধন করে রাষ্ট্রপতির নতুন অধ্যাদেশ জারি
11/07/2025

ফৌজদারি কার্যবিধি সংশোধন করে রাষ্ট্রপতির নতুন অধ্যাদেশ জারি

১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
10/07/2025

১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

আজ বৃহস্পতিবার তাঁদের অবসরে পাঠানোর তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌনকর্মের মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনু...
22/03/2025

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌনকর্মের মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ২০ মার্চ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি পাস হয়। পরে রাজধানীর হেয়ার রোডে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

কয়েক ধরনের দলিল রেজিস্ট্রির সময় টিন সার্টিফিকেট বা রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে না: হেবা/দান/উইল/অছিয়ত/ট্রাস্ট দলিল। তা...
13/05/2024

কয়েক ধরনের দলিল রেজিস্ট্রির সময় টিন সার্টিফিকেট বা রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে না: হেবা/দান/উইল/অছিয়ত/ট্রাস্ট দলিল। তাই যাদের করযোগ্য আয় নেই, তাদের শুধুমাত্র এই ক্যাটাগরির দলিল সম্পাদনের জন্য টিন সার্টিফিকেট করার প্রয়োজন হবে না।

20/04/2024

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি আশফাকুল

সারাদেশে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনয়ন পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। আপিল বিভাগের বিচারপতি মো. বোরহান উদ্দিন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন।

উত্তরপত্রে ফোন নাম্বার লিখে অনৈতিক প্রস্তাব পরীক্ষার্থীর। বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় নিষিদ্ধ হলেন ৫ জন।
24/03/2024

উত্তরপত্রে ফোন নাম্বার লিখে অনৈতিক প্রস্তাব পরীক্ষার্থীর। বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় নিষিদ্ধ হলেন ৫ জন।

20/03/2024

হাইকোর্টে অবকাশকালীন বেঞ্চ গঠন

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান বিচারপতি ওবায়দুল হাসান অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন।

বেঞ্চ গঠন সংক্রান্ত প্রধান বিচারপতির সইকৃত আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১১টি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে ৭টি দ্বৈত এবং ৪টি একক বেঞ্চ রয়েছে। আগামী ২৪ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এসব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

16/03/2024

আসন্ন পবিত্র ঈদুল ফিতর, সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ আদালতের অবকাশে আগামী ২২ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিচার বিভাগকে ডিজিটাইজড করার লক্ষে আমার আদালত (মাইকোর্ট) অ্যাপ চালু করেছে বাংলাদেশ সরকারের এটুআই বিভাগ। প্রযুক্তিনির্ভর ...
20/08/2022

বিচার বিভাগকে ডিজিটাইজড করার লক্ষে আমার আদালত (মাইকোর্ট) অ্যাপ চালু করেছে বাংলাদেশ সরকারের এটুআই বিভাগ। প্রযুক্তিনির্ভর “আধুনিক” এই প্রকল্পের আওতায় প্রায় দুই হাজার আদালত কক্ষকে ডিজিটাইজ করা হয়েছে।

গুগল-প্লে-স্টোর থেকে আমার আদালত (মাইকোর্ট) অ্যাপটি ডাউনলোড করা যাবে। কোনো নির্দিষ্ট কার্যদিবসে আদালতে বিচারাধীন মামলার তালিকা জনগণ কিংবা বিচার সংশ্লিষ্ট যেকেউ আমার আদালত (মাইকোর্ট) মোবাইল অ্যাপ থেকে মামলার সর্বশেষ তথ্যাদি পাবেন। অ্যাপ এ প্রথমে সংশ্লিষ্ট বিভাগ, পরে জেলা এবং সর্বশেষ সংশ্লিষ্ট আদালতের নাম বাছাই করে সংশ্লিষ্টরা মামলার সর্বশেষ আদেশ, পরবর্তী তারিখ এবং মামলার অবস্থা জানা যাবে।

Address

Khulna
Khulna
9100

Telephone

01711170797

Website

Alerts

Be the first to know and let us send you an email when আইনী সহায়তা - Legal Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share