08/08/2023
অদম্য সাহসী এক নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব
বাংলাদেশের মুক্তিযুদ্ধে পুরুষদের পাশাপাশি নারীদের আত্মত্যাগের ইতিহাস কম নয়। একাত্তরে হাজারও নারী হারিয়েছে নিজের ইজ্জত। পাকিস্তানি হায়নারা নারীদের সম্ভ্রম নিয়ে করেছে হোলিখেলা। এ বীরঙ্গনারা স্বাধীনতার পর যখন সমাজে উপেক্ষিত হয়ে অসহায়; তখন জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন , ‘ধর্ষিতা মেয়ের বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও- শেখ মুজিবুর রহমান। আর ঠিকানা লেখ ধানমণ্ডি বত্রিশ…।’
বাংলার নারীদের এভাবে সম্মান দিয়েছেন যে মানুষটি তাকেই নির্মমভাবে স্বপরিবারে হত্যা করল ১৯৭৫ সালের ১৫ আগষ্ট অকৃতজ্ঞ কিছু বাঙালী । আর সেদিনেই তিনি আলাদা হলেন তার ছায়া সঙ্গী সহধর্মিণী রেনু থেকে। বঙ্গবন্ধু চিরনিদ্রায় শায়িত হলেন গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় আর রেনু ঢাকায় বনানী কবরস্থানে।
বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে স্ত্রীর সম্পর্কে লিখেছেন, ‘সে (রেণু) তো নীরবে সকল কষ্ট সহ্য করে, কিন্তু কিছু বলে না। কিছু বলে না বা বলতে চায় না, সেই জন্য আমার আরও বেশি ব্যথা লাগে।’ প্রিয়তমার জন্য কতটা ভালোবাসা হলে হৃদয়ে এমন রক্ত ক্ষরণ হয় তা অনুমান করা অসম্ভব।
জাতির পিতার ‘রেণু’ হলেন বাংলার মহীয়সী নারী বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব । যিনি প্রজ্ঞা, ধৈর্য্য, সাহসিকতা, মায়া মমতা ও ভালোবাসা দিয়ে পালন করেছেন নারী জীবনের সকল দায়িত্ব। পাশাপাশি রাজনীতিবিদ না হয়েও দেশের দুঃসময়ে জনগণকে আগলে রেখেছেন নিজের মেধাও বিচক্ষণতা দিয়ে । যার জন্য সকলের কাছে তিনি বঙ্গমাতা হিসাবে সমাদৃত।
এ মহীয়সী নারীর জন্ম ও মৃত্যু হয় একই মাসে । ১৯৩০ সালের ৮ আগষ্ট জন্ম এবং মৃত্যু ১৫ আগস্ট, ১৯৭৫। গোপালগঞ্জের টঙ্গিপাড়ার শেখ জহুরুল হক এবং হোসনে আরা বেগমের এক পুত্র ও দুই কন্যার মধ্যে ছোট সন্তান ছিলেন বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব। ডাকনাম রেনু । মাত্র তিন বছর বয়সে বাবা আর পাঁচ বছর বয়সে মাকে হারানোর পর রেনুর দেখভাল করতেন দাদা শেখ কাশেম ।
তখনকার সময়ে মেয়েদের অল্প বয়সে বিয়ের প্রচলন থাকলেও; দাদা একদম শিশুকালে রেনুকে শেখ মুজিবের কাছে বিয়ে দেন বিশেষ কারণে। সে কারণটা পরিষ্কার হয় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে , “আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স বার তের হতে পারে। রেণুর বাবা মারা যাবার পরে ওর দাদা আমার আব্বাকে ডেকে বললেন, ‘তোমার বড় ছেলের সাথে আমার এক নাতনীর বিবাহ দিতে হবে। কারণ, আমি সমস্ত সম্পত্তি ওদের দুই বোনকে লিখে দিয়ে যাব