05/09/2022
Evidence Act 1872 সংশোধিত হওয়ায় ইলেকট্রনিক রেকর্ড (কল রেকর্ড, CCTV footage) এবং ডিজিটাল ডেটা আদালতে বিচার ব্যবস্থায় প্রমান (evidence) হিসেবে গ্রহণযোগ্য হবে। Expert opinion নিয়েও ব্যাখ্যা দেয়া হয়েছে। দেওয়ানি ও ফৌজদারি বিচার ব্যবস্থায় মৌখিক ও দালিলিক সাক্ষ্য চিহ্নিতকরণ ও গ্রহণযোগ্যতা নির্ধারণ, প্রমাণের দায়ভার, অভিযুক্তের স্বীকারোক্তি ও আদালতে সাক্ষ্য উপস্থাপনসহ অন্যান্য বিষয়ের প্রাসঙ্গিকতা নির্ধারণ করার লক্ষ্যে Evidence Act, 1872 প্রণয়ন করা হয়। ১৫০ বছর পূর্বে প্রণীত আইনটি বর্তমান সময়ে কার্যকরভাবে প্রাসঙ্গিক হলেও বিচার ব্যবস্থায় ডিজিটাইজেশন একটি নতুন বাস্তবতা এবং এই বাস্তবতার নিরিখে Evidence Act, 1872 সংশোধনের প্রয়োজনীয়তাও রয়েছে।
এমতাবস্থায়, 'Evidence (Amendment) Act, 2022-এর মাধ্যমে ডিজিটাল রেকর্ডজ ফরেনসিক পদার্থ বা বস্তুসমূহকে সাক্ষ্য হিসেবে গণ্য করে তার গ্রহণযোগ্যতা নির্ধারণ সংক্রান্ত বিধান Evidence Act, 1872-4 সংযোজন করা হয়েছে। এই সংশোধনী আইন বিদ্যমান বিচার ব্যবস্থায় ডিজিটাইজেশনের মাধ্যমে দ্রুততার সাথে বিচারকার্য নিষ্পত্তি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Evidence Act, 1872 অনুযায়ী ধর্ষণ মামলার ভিকটিমকে জেরাকালে তার চরিত্র সম্পর্কে প্রশ্ন করার সুযোগ রয়েছে, যা নারীর জন্য মর্যাদাহানিকর ও আইনের চোখে সমতানীতির পরিপন্থী। এমতাবস্থায়, “Evidence (Amendment) Act, 2022'-এর মাধ্যমে ধর্ষণ মামলার ভিকটিমকে তার চরিত্র নিয়ে প্রশ্ন করা সম্পর্কিত Evidence Act, 1872-এর ১৫৫ ধারার উপধারা (৪) বিলুপ্ত করা হয়েছে। অপরদিকে, মামলার জেরাকালে কেবল আদালতের অনুমতি নিয়ে ন্যায়বিচারের স্বার্থে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা মামলার ভিকটিমকে তার চরিত্র নিয়ে প্রশ্ন করার বিধান ১৪৬ ধারায় সংযোজন করা হয়েছে।