Revenue Support Express -Tax, Vat & RJSC

Revenue Support Express -Tax, Vat & RJSC Income Tax Consultant hope you will find them as a potential candidate for your Consultant-not just

28/09/2021
31/07/2021

আমাদের সেবাসমূহঃ
১. ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল(ব্যক্তি ও কোম্পানি)
২. ই-টিন রেজিস্ট্রেশন
৩. ই-ভ্যাট রেজিস্ট্রেশন
৪. ভ্যাট রিটার্ন দাখিল
৫. ট্রেড লাইসেন্স
৬. শেয়ার ট্রান্সফার
৭. নতুন কোম্পানি রেজিস্ট্রেশন
৮. ভ্যাট বিষয়ক মামলা নিষ্পত্তি
৯. ইমপোর্ট লাইসেন্স
১০. এক্সপোর্ট লাইসেন্স
১১. আয়কর বিষয়ক মামলা নিষ্পত্তি
১২. কোম্পানি আইন বিষয়ে কনসাল্টেন্সি ইত্যাদি।

Aminul Karim
Tax & Vat Consultant
Member of Dhaka Taxes Bar Association

Revenue Support Express
Hosaf Tower Shopping Complex
Suite # 32 (Ground Floor), Malibag, Dhaka-1217.
Mobile : 01633-086294, 01724-291168
Email : [email protected]
YouTube : Dedicated To Bangladesh

 #ব্যক্তিশ্রেনীর_ট্যাক্স_রির্টান_সময়সীমাব্যক্তিশ্রেণী করদাতার ২০১৯-২০২০ করবর্ষের আয়কর রিটার্ণ দাখিলের সময় ১ জুলাই ২০১৯ থ...
19/08/2019

#ব্যক্তিশ্রেনীর_ট্যাক্স_রির্টান_সময়সীমা
ব্যক্তিশ্রেণী করদাতার ২০১৯-২০২০ করবর্ষের আয়কর রিটার্ণ দাখিলের সময় ১ জুলাই ২০১৯ থেকে শুরু হয়ে প্রায় ২ মাস সময় অতিক্রান্ত হয়েছে এবং উক্ত রিটার্ণ দাখিলের নির্ধারিত শেষ সময় ৩০ নভেম্বর ২০১৯।

ব্যক্তিশ্রেণীর করদাতারা সাধারণত শেষ সময়ে এসে আয়কর রিটার্ণ দাখিলের জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং আয়কর রিটার্ণ দাখিলে করেন। এতে করে রিটার্ণে অনেক ভুল-ভ্রান্তি থেকে যায়, যাহা পরবর্তীতে আয়কর কতৃপক্ষের অডিট আপত্তির সম্মুখীন হয়।

সুতরাং শেষ সময়ে এসে তরিগরি করে ভুল রিটার্ণ দাখিল না করে, এখন থেকে সময় নিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করুন, নির্ভুলভাবে আয়কর রিটার্ণ দাখিল করুন এবং আয়কর কতৃপক্ষের অডিট আপত্তিসহ অন্যান্য জামেলা এড়িয়ে চলুন।

Mobile- 0153-3386749

15/06/2019

# # রেমিট্যান্সে হাজারে ২০ টাকা পাবেন প্রবাসীরা****
প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর রয়েছে নতুন বাজেটে। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে প্রণোদনা দেয়ার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এক হাজার টাকা রেমিট্যান্স পাঠালে প্রবাসীরা প্রণোদনা হিসেবে পাবেন ২০ টাকা।
বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার অসুস্থতার কারণে পরে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মন্ত্রিসভায় অনুমোদন হয় এবং পরে ওই প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এটি দেশের ৪৮তম ও বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট।
বাজেট বক্তৃতায় বলা হয়, রেমিট্যান্স প্রেরণে বর্ধিত ব্যয় লাঘব এবং বৈধপথে অর্থ প্রেরণে উৎসাহিত করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রণোদনা হিসেবে চলতি অর্থবছর ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।
‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।
চলতি (২০১৮-১৯) অর্থবছরের মূল বাজেট চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী, রাজস্ব আদায় করতে না পারায় এবং উন্নয়ন প্রকল্পে পরিকল্পনা অনুযায়ী অর্থ খরচ করতে না পারায় চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার নির্ধারণ করা হয় চার লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা। অর্থাৎ আগামী বাজেটের আকার সংশোধিত বাজেট থেকে ৮০ হাজার ৬৪৯ কোটি টাকা বেশি।
আগামী অর্থবছর প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে এটি ছিল তিন লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা ও সংশোধিত বাজেটে তিন লাখ ১৬ হাজার ৬১২ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার মধ্যে এনবিআরের তিন লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর ব্যবস্থা থেকে ১৪ হাজার ৫০০ কোটি টাকা পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এ ছাড়া প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে ৮ দশমিক ২ শতাংশ এবং মূল্যস্ফীতির চাপ ৫ দশমিক ৫ শতাংশে রাখার পরিকল্পনা করা হচ্ছে।

15/06/2019

ব্যক্তিগত গাড়ির মালিকদের খরচ বাড়বে*****
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। বাজেটে যাত্রী ও পণ্যবাহী বাস, ট্রাক ও লরি, থ্রি–হুইলার, অ্যাম্বুলেন্স ও স্কুলবাস ছাড়া সব ধরনের গাড়ির মালিকদের রেজিস্ট্রেশন ফি, রুট পারমিট, ফিটনেস সনদ, মালিকানা সনদ ইত্যাদি গ্রহণ ও নবায়নকালে যে মাশুল পরিশোধ করা হবে, এর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের কথা বলা হয়েছে।

15/06/2019

ভ্যাট আইন: ৫০ লাখ টাকা পর্যন্ত ভ্যাট মওকুফ, নিবন্ধন সীমা ৩ কোটি টাকাসহ আরো যা সংশোধন হলো*******
৫০ লাখ টাকা পর্যন্ত ভ্যাট অব্যাহতি প্রদান এবং ৩ কোটি টাকা পর্যন্ত ভ্যাট রেজিষ্ট্রেশন করে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। আজ জাতীয় সংসদে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটে (২০১৯-২০২০) ভ্যাট সংক্রান্ত বিষয়ে বেশকিছু বিষয় সংশোধন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
ক) ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের মূসক নেটের বাইরে রাখার জন্য বার্ষিক টার্নওভার ৫০ লক্ষ টাকা পর্যন্ত মূসক অব্যাহতি প্রদান।
খ) বার্ষিক টার্নওভার ৫০ লক্ষ টাকা হতে ৩ কোটি টাকা পর্যন্ত ৪% হারে টার্নওভার কর দেওয়ার সুযোগের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি খাতকে (এসএমই) উৎসাহ প্রদান।
গ) মূসক নিবন্ধন সীমা ৮০ লক্ষ টাকা থেকে ৩ কোটি টাকায় উন্নীতকরণ।
ঘ) বিদ্যমান আইনে ৩টি তফসিল রয়েছে। প্রথম তফসিলে পণ্যের অব্যাহতি, দ্বিতীয় তফসিলে সেবার অব্যাহতি ও তৃতীয় তফসিলে সম্পূরক শুল্ক হার। নতুন আইনে প্রথম তফসিলে পণ্য ও সেবার অব্যাহতি, দ্বিতীয় তফসিলে সম্পূরক শুল্ক হার এবং তৃতীয় তফসিলে পণ্য ও সেবার হ্রাসকৃত/নির্ধারিত মূসক হার ও পরিমাণ।
ঙ) ১৫ শতাংশ মূসকের পাশাপাশি নির্দিষ্টকৃত পণ্য ও সেবার ক্ষেত্রে ৫,৭.৫ ও ১০ শতাংশ মূসক আরোপ।
চ) মুদ্রাস্ফিতীর সম্ভাবনার বিষয়টি বিবেচনায় নিয়ে কতিপয় পণ্য ও সেবার ক্ষেত্রে সুনির্দিষ্ট কর নির্ধারণ করা হয়েছে।
ছ) স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে করভার কমানোর জন্য মূসক হার ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
জ) পণ্যের সংবেদনশীলতা বিবেচনায় বিশেষ ব্যবস্থা হিসেবে ঔষধ ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে বর্তমানের ন্যায় স্থানীয় পর্যায়ে মূসকের হার যথাক্রমে ২.৪ শতাংশ এবং ২ শতাংশ অব্যাহত রাখা হয়েছে।
ঝ) নতুন আইনটি অনলাইনভিত্তিক বিধায় বিভিন্ন পণ্য ও সেবা সরবরাহের ক্ষেত্রে চালানের তথ্য ধারণের জন্য দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠানে Electronic Fiscal Device (EFD) এবং Sales Data Controller (SDC) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
ঞ) নতুন আইন সহজ, প্রাঞ্জল ও অধিকতর ব্যবসায় বান্ধব করার জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন,২০১২ এর কতিপয় সংশোধন, পরিমার্জন, পরিবর্তন ও সংযোজনের প্রস্তাব করা হয়েছে।
ট) আইনের পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা,২০১৬ এর কতিপয় বিধি ও ফরমে সংশোধন, পরিমার্জন, পরিবর্তন ও সংযোজনের প্রস্তাব করা হয়েছে।

15/06/2019

পুঁজিবাজারের জন্য দেয়া উল্লেখযোগ্য প্রণোদনা হিসেবে উল্লেখ করা হয়েছে-

১. স্টক ডিভিডেন্ডর পরিবর্তে ক্যাশ ডিভিডেন্ড প্রদানকে উৎসাহিত করার জন্য কোনো কোম্পানি স্টক ডিভিডেন্ড প্রদান করলে সংশিষ্ট কোম্পানিকে ওই স্টক ডিভিডেন্ডের ওপর ১৫ শতাংশ কর প্রদানের বিধান।
২. কোনো কোম্পানির কোনো আয় বছরে রিটেইনড আর্নিংস, রিজার্ভ ইত্যাদির সমষ্টি যদি পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি হয় তাহলে যতটুকু বেশি হবে তার ওপর সংশ্লিষ্ট কোম্পানিকে ১৫ শতাংশ কর প্রদানের বিধান।
৩. পাবলিকলি ট্রেডেড কোম্পানি থেকে প্রাপ্ত ডিভিডেন্ড আয়ের করমুক্ত সীমা ২৫ হাজার থেকে বৃদ্ধি করে ৫০ হাজার টাকায় নির্ধারণের প্রস্তাব।
৪. নিবাসী ও অনিবাসী সব কোম্পানির ক্ষেত্রে ডিভিডেন্ড আয়ের ওপর একাধিকবার করারোপ রোধ করার বিধান কার্যকর করার প্রস্তাব।
৫. পুঁজিবাজারে কোনো রুগণ কোম্পানিকে যদি কোনো আর্থিক দিক থেকে সব কোম্পানি আত্তীকরণ করতে চায় সেটা বিবেচনা করার প্রস্তাব।

Address

Khilgaon
1219

Telephone

+8801633086294

Website

Alerts

Be the first to know and let us send you an email when Revenue Support Express -Tax, Vat & RJSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Revenue Support Express -Tax, Vat & RJSC:

Share

Category