B M Tanzilur Rahman

Call Directions Website Contact the practice

B M Tanzilur Rahman Experienced Property Management Associate and Corporate Lawyer with a Strong Background in Contract Drafting, Dispute Resolution, and Compliance Maintainance.

B. M. Tanzilur Rahman

Legal officer, Property Management;

General Adminstration Department,

General Services Division,

BRAC BANK LIMITED. Email: [email protected]

Cell: +8801847196456

একটা এমপির সদ‍্য বিবাহিত স্ত্রী সামান‍্য একটা চাকুরির জন‍্য দ্বারে দ্বারে ঘুরছেন। এটা সত‍্যি একটা নতুন বাংলাদেশের স্বপ্ন...
21/07/2026

একটা এমপির সদ‍্য বিবাহিত স্ত্রী সামান‍্য একটা চাকুরির জন‍্য দ্বারে দ্বারে ঘুরছেন। এটা সত‍্যি একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। এমপি সাহেব চাইলে, সংশ্লিষ্ট দপ্তরে ফোনে বলে দিতে পারতেন বা চাপ প্রয়োগ করে নিজের স্ত্রীর জন‍্য চাকুরির ব‍্যবস্থা করে দিতে পারতেন। কিন্তু, তিনি তা না করে, আট/দশ জন চাকুরি প্রার্থীর মতো শুধুমাত্র “জোড় সুপারিশ” করেছেন। সততা এ সমতার এক অনন‍্য দৃষ্টান্ত আজ আমরা দেখতে পেলাম।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত। জানা গেছে,...
03/04/2026

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত। জানা গেছে, এটিই শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া প্রথম কোনো মামলা, যা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলো।

​ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-০৭ (মতিঝিল আমলী আদালত) এই আদেশ প্রদান করেন। মামলার সি.আর নং- ১৪৫০/২৪।

​নথি পর্যালোচনায় দেখা যায়, দণ্ডবিধির ১৪৭, ৩৬৫, ৩৬৬, ৩০৭, ৩২৬, ৩০২ ও ৩৪ ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার বাদী ছিলেন মোঃ বাবুল সরদার চাখারী এবং বিবাদী হিসেবে নাম ছিল শেখ হাসিনা।

​আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বাদী পক্ষ মামলাটি প্রত্যাহারের জন্য দরখাস্ত এবং জবানবন্দি প্রদান করেন। পরবর্তীতে গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জামসেদ আলম বাদী পক্ষের আবেদনটি পর্যালোচনা করে তা মঞ্জুর করেন। এর ফলে মামলাটি প্রত্যাহারের মূলে আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি করা হলো।

​বিজ্ঞ আইনজীবীদের মতে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হওয়া অসংখ্য মামলার মধ্যে এটিই প্রথম মামলা যা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার বা নিষ্পত্তি হলো।

সত্য সুন্দর,
জয় বাংলা 🇧🇩

ঈদ মোবারক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
21/03/2026

ঈদ মোবারক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

06/03/2026

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের বিশ্বস্বীকৃতি

২৫০০ বছরের ৪১টি ইতিহাস সৃষ্টিকারী ভাষণের একটি হিসেবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত।

ব্রিটিশ ইতিহাসবিদ ড. জ্যাকব এফ. ফিল্ড কর্তৃক সম্পাদিত ও ২০১৩ সালে প্রকাশিত We shall Fight on the Beaches : The Speeches that Inspired History গ্রন্থে সংকলিত আড়াই হাজার বছরের ৪১টি ইতিহাস সৃষ্টিকারী ভাষণের একটি হিসেবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করে।

ড. জ্যাকব ‘The Struggle this Time is the Struggle for Independence’ শিরোনামে ভাষণের মূল বক্তব্য ও মুক্তিযুদ্ধের কৌশলগত দিকনির্দেশনাসহ স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর আপসহীন ভূমিকা তুলে ধরেন। (Jacob F. Field (ed.), We shall Fight on the Beaches : The Speeches that Inspire History, Michael O’Mara Books Limited, London, 2013, pp. 201-206)

উল্লেখ্য, এই গ্রন্থে খ্রিস্টপূর্বকালের দিগ্বিজয়ী সমরনায়ক আলেকজান্ডার দি গ্রেট থেকে শুরু করে আধুনিককালের বিশ্ববরেণ্য রাজনীতিক অ্যাব্রাহাম লিঙ্কন, ভ্লাদিমির লেনিন, উইনস্টন চার্চিল, শার্ল দ্য গল, মাও সেতুং, হো চি মিন, সালভাদর আলেন্দে প্রমুখের কালজয়ী ভাষণের সঙ্গে বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে।বইটির বেশিরভাগ ভাষণই ছিল পূর্বপরিকল্পিত ও লিখিত।

# ১৮৬৩ সালের আব্রাহাম লিংকনের ‘গেটিসবার্গ অ্যাড্রেস’, নামে ২৭২ শব্দের দুই মিনিটের লিখিত ভাষণটি ১৫ থেকে ২০ হাজার মানুষের সামনে দেওয়া হয়েছিল।

#১৯৬৩ সালের মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ অ্য ড্রিম’, নামের ১৬৬৬ শব্দের ১৭ মিনিটের লিখিত ভাষণটি প্রায় দুই লাখ মানুষের সামনে দেওয়া হয়েছিল।

#১৯৪০ সালের উইনস্টন চার্চিলের ‘উই শ্যাল ফাইট অন দ্য বিচেস’, নামে পরিচিত ৩৭৬৮ শব্দের ১২ মিনিটের ভাষণটি ৬০০ মানুষের সামনে দেওয়া হয়েছিল।

#১৯৪৭ সালের জওহরলাল নেহেরুর ‘অ্যা ট্রাইস্ট উইথ ডেস্টিনি’, নামে পরিচিত ৭৫৫ শব্দের পাঁচ মিনিটের ভাষণটি ৫০০ মানুষের সামনে দেওয়া হয়েছিল।

# অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটি ছিল অলিখিত এবং কোনো ধরনের পূর্ব প্রস্তুতিবিহীন। সামনে ছিল স্বাধীনতার স্বাদ পেতে মরিয়া ১০ লাখ বাঙালি। ১০৯৫টি বজ্রকঠিন শব্দে তৈরি ১৮ মিনিটের ভাষণটি ছিল সত্যিকার অর্থেই বাঙালি জাতির মুক্তির সনদ।

বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের
ভাষণের বিশ্লেষণ
-----------------

বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমেও বঙ্গবন্ধুর ৭ মার্চেও ভাষণের অনেক বিশ্লেষণ হয়েছে।

নিউজ উইক,'পত্রিকার নিবন্ধ দ্যা পয়েট অব পলিটিক্সে বলা হয়েছে,'৭ মার্চের ভাষণ কেবল একটি ভাষণ নয় একটি অনন্য কবিতা। এই কবিতার মাধ্যমে তিনি 'রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি পান।'

১৯৯৭ সালে টাইম ম্যাগাজিনে বলা হয়েছে,
'শেখ মুজিব ৭ মার্চের ভাষরেণর মাধ্যমেই আসলে বাংলাদেশর স্বাধীনতা ঘোষণা করেছেন। ঐ ভাষণে গেরিলা যুদ্ধের কৌশলও ছিল।'

বিবিসি-১৯৭১
'পৃথিবীর ইতিহাসে জন আব্রাহাম লিংকনের গেটিস বার্গ ভাষণের সঙ্গে তুলনীয় এই ভাষণটি। যেখানে তিনি একাধারে বিপ্ল¬বী ও রাষ্ট্রনায়ক।'

রয়টার্স ১৯৭১-
বিশ্বের ইতিহাসে এ রকম আর একটি পরিকল্পিত এবং বিন্যস্ত ভাষণ খুঁজে পাওয়া যাবে না, যেখানে একই সংগে বিপ্ল¬বের রূপরেখা দেয়া হয়েছে এবং সাথে সাথে দেশ পরিচালনার দিকনির্দেশনা ও দেয়া হয়েছে।'

এএফপি ১৯৭১:
' ৭ মার্চের ভাষণের মধ্যদিয়ে শেখ মুজিব আসলে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি বাঙালিদের যুদ্ধের নির্দেশনাও দিয়ে যান। ঐ দিনই আসলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।'

ওয়াশিংটন পোস্ট ১৯৭১:

শেখ মুজিবের ৭ মার্চের ভাষণই হলো বাংলাদেশের স্বাধীনতার মৌলিক ঘোষণা। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ হয়েছে ঐ ভাষণেরই আলোকে।' '

১৯৭২ সালে আনন্দবাজার পত্রিকার এক নিবন্ধে বলা হয়,'উত্তাল জনস্রোতের মাঝে, এ রকম একটি ভারসাম্যপূর্ণ, দিকনির্দেশনামূলক ভাষণই শেখ মুজিবকে অনন্য এক ভাবমূর্তি দিয়েছে। দিয়েছে অনন্য মহান নেতার মর্যাদা।'

Address

Anik Tower, 220/B. Tejgaon-Gulshan Link Road, Tejgaon I/A, Dhaka-1208
Kazipara

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801611757459

Alerts

Be the first to know and let us send you an email when B M Tanzilur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to B M Tanzilur Rahman:

Shortcuts

Share