Sadman Sakib Tax Lawyer & VAT consultant

Sadman Sakib Tax Lawyer & VAT consultant ট্যাক্সকে ভয় নয়। ট্যাক্স কে বন্ধু মনে করুন। আপনার ট্যাক্স এর সকল সেবার জন্য আমাদেরকে পাশে পাবেন।
আমাদের দক্ষতা আপনার ট্যাক্স ফাইলকে আরো নিরাপদ করবে।

ঈদ মোবারক
27/05/2026

ঈদ মোবারক

23/05/2026
এ বছর ৮৮ হাজার করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০...
22/05/2026

এ বছর ৮৮ হাজার করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের জন্য জমা দেওয়া রিটার্ন নিরীক্ষার জন্য বিবেচনা করা হয়
যেসব ভুলের কারণে আপনার রিটার্ন অডিটে পড়তে পারে (Reasons for Tax Audit)
ডিজিটাল নজরদারির কারণে এখন আয়-ব্যয়ের সামান্য অসঙ্গতিও সহজে ধরা পড়ে যায়। প্রধান যে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে:
১. আয়-ব্যয়ে অসঙ্গতি (Income and Expenditure Mismatch): রিটার্নে কম আয় দেখিয়ে বেশি জীবনযাত্রার ব্যয় বা সম্পদ প্রদর্শন করলে তা স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকিপূর্ণ তালিকায় চলে যায়। ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডের তথ্য এখন সহজেই ট্র্যাক করা যায়।
২. হঠাৎ সম্পদ বৃদ্ধি (Sudden Wealth Growth): আগের করবর্ষের তুলনায় হঠাৎ সম্পদ বাড়লে তার বৈধ আয়ের উৎস (Source of Income) দেখাতে হবে।
৩. উৎসে করের গরমিল (Tax Deducted at Source - TDS Mismatch): চাকরি, ব্যাংক সুদ কিংবা সঞ্চয়পত্রের উৎসে কর কর্তনের তথ্যে ভুল দিলে তা অডিটের অন্যতম কারণ হয়।
৪. হাতে অস্বাভাবিক নগদ টাকা (Abnormal Cash in Hand): রিটার্নে বিপুল পরিমাণ নগদ টাকা প্রদর্শন অথচ তার সপক্ষে যৌক্তিক ব্যাখ্যা না থাকলে প্রশ্ন উঠবে।
৫. সম্পদ গোপন করা (Concealing Assets): জমি, ফ্ল্যাট বা গাড়ি রিটার্নে উল্লেখ না করলে পরবর্তীতে আইনি জটিলতা ও বড় জরিমানার (Tax Penalty) ঝুঁকি থাকে।
এছাড়া ও কর কর্মকর্তারা নিভিন্ন তথ্য পর্যাবেক্ষন করে থাকেন।
#আয়কর

12/05/2026

কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ছাড়া আমরা অনেক কাজ করতে পারব না। তাই টিআইএন নেওয়া জরুরি। তাই অনেকেই শুধু সেবা নেওয়ার জন্য টিআইএন নিতে বাধ্য হন। অনেক বছর শেষে রিটার্নও দেন না।

বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী আছেন। তাঁদের মধ্যে এ বছর সাড়ে ৪২ লাখ টিআইএনধারী রিটার্ন দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে গিয়ে টিআইএন নেওয়া যায়।

এবার দেখা যাক, টিআইএন ছাড়া কারা কী কী কাজ বা সেবা নিতে পারবেন না। সার্বিকভাবে প্রায় ৪০ ধরনের কাজে টিআইএন লাগবে। এর মধ্যে অন্যতম হলো:
১. চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলে এবং বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, প্রশাসনিক ও তদারকি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

২. ব্যবসায়ী

সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষের কাছ ট্রেড লাইসেন্স নেওয়া বা পুনর্নিবন্ধন নিতে হলে টিআইএন লাগবে।

৩. জমি-ফ্ল্যাটের মালিক

সিটি করপোরেশন, পৌরসভা বা নির্দিষ্ট এলাকায় জমি বা ফ্ল্যাটের মালিক হলে টিআইএন থাকতে হবে। কারণ, টিআইএন ছাড়া এসব সম্পদ নিবন্ধন নেওয়া যাবে না।

৪. গাড়ির মালিক

গাড়ির মালিকদের টিআইএন লাগবে। টিআইএন ছাড়া গাড়ির নিবন্ধন, ফিটনেস নবায়ন—এসব হবে না।

৫. পেশাজীবী

ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা এনবিআরের নিবন্ধনভুক্ত যেকোনো পেশাজীবীর সনদ নিতে টিআইএন লাগবে।

৬. আমদানি-রপ্তানিকারক

যাঁরা ঋণপত্র (এলসি) খোলেন বা ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট, তাঁদের টিআইএন লাগবে।

৭. দরপত্রে অংশগ্রহণকারী

সরকারি বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দরপত্র জমা দিতে টিআইএন লাগে।

৮. ক্রেডিট কার্ডধারী

টিআইএন ছাড়া ক্রেডিট কার্ড নেওয়া যাবে না। ক্রেডিট কার্ডধারীদের টিআইএন থাকতে হবে।

৯. অভিজাত ক্লাবের সদস্য

ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাবের মতো অভিজাত ক্লাবের সদস্য হতেও টিআইএন দরকার হবে। আবার ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যমে পড়াতে চাইলে অভিভাবকের টিআইএন লাগবে।

১০. ছোট-বড় ব্যবসায়ী

ছোট-বড় ব্যবসা করতে টিআইএন লাগবে। যেমন মুঠোফোনের রিচার্জের ব্যবসা, মোবাইল ব্যাংকিং, পরিবেশক এজেন্সি, বিভিন্ন ধরনের পরামর্শক, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল সরবরাহ, সিকিউরিটি সার্ভিস।

১১. নির্দিষ্ট কিছু সেবাগ্রহণকারী

বেশ কিছু সেবা নিতে আপনার টিআইএন লাগবে। যেমন ঋণপত্র স্থাপন, রপ্তানি নিবন্ধন সনদ নেওয়া, বিমা জরিপ প্রতিষ্ঠান, চিকিৎসক, প্রকৌশলী, হিসাববিদসহ বিভিন্ন ধরনের পেশাজীবী সংগঠনের সদস্য, কোম্পানির পরিচালক ও স্পনসর শেয়ারহোল্ডার, বিবাহ নিবন্ধনকারী বা কাজি, ড্রাগ লাইসেন্সধারী।

১২. ঋণ গ্রহণকারী

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিলেও টিআইএন থাকতে হবে।

১৩. নির্বাচনে প্রার্থী

জাতীয় সংসদ, সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে হলে টিআইএন থাকতে হবে।

এছাড়া নানাবিধ সুবিধা থেকে বঞ্চিত হবে।

Sadman Sakib
Income Tax Lawyer
01916-561417

আগের বছরের তুলনায় ৩৩% বেশি
08/05/2026

আগের বছরের তুলনায় ৩৩% বেশি

যশোরের দক্ষিন আকাশে আজ শুক্রবার ০৮ মে, ২০২৬, সন্ধ্যা ৭টায় অদ্ভুত এক আলো দেখতে পেলাম।
08/05/2026

যশোরের দক্ষিন আকাশে আজ শুক্রবার ০৮ মে, ২০২৬, সন্ধ্যা ৭টায় অদ্ভুত এক আলো দেখতে পেলাম।

Address

Beside Honda Showroom, Rail Road, Asrom Road
Jessore
7400

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 15:00 - 23:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Telephone

+8801736290765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadman Sakib Tax Lawyer & VAT consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sadman Sakib Tax Lawyer & VAT consultant:

Share