VAT Chamber

VAT Chamber Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VAT Chamber, Legal, Jessore.

02/12/2022

******আয়কর রিটার্ন জমা না দিলে যেসব সমস্যায় পড়বেন******

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৭৫ ধারা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তার উপর আয়কর অধ্যাদেশ এর ১২৪ ধারা অনুযায়ী জরিমানা, ৭৩ ধারা অনুযায়ী ৫০ শতাংশ অতিরিক্ত সরল সুদ এবং ৭৩ক ধারা অনুযায়ী বিলম্ব সুদ আরোপযোগ্য হবে।

চলুন জেনে নেওয়া যাক আয়কর রিটার্ন জমা না দিলে যেসব সমস্যায় পড়তে পারেন-

>>যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে সে সকল সেবা হতে বঞ্চিত হতে হবে।

>> যারা আয়কর রিটার্ন ঠিক সময়ে জমা দেন না তারা পরবর্তীতে কোনো ট্রেড লাইসেন্স করতে পারবেন না।

>> ধরুন, আয়কর ফাঁকি দিচ্ছেন দীর্ঘদিন। হঠাৎ প্রয়োজন হলো বিদেশ যাওয়ার। ভিসা সহজে মিলবে না আপনার। কেননা আয়কর জমা দেওয়ার সব তথ্যই আপনাকে সেখানে দাখিল করতে হবে।

>> আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি সময়মতো আয়কর রিটার্ন দিতে ব্যর্থ হন, এক্ষেত্রে অধ্যাদেশ অনুযায়ী এক হাজার টাকা অথবা আগের বছরের ট্যাক্সের ১০ শতাংশ জরিমানা করা যাবে। এ দুটির ভেতরে যেটি পরিমাণে বেশি সেই অঙ্কটি পেনাল্টি হতে পারে।

>> কয়েক বছর ধরে যদি কেউ রিটার্ন দাখিল না করেন তাহলে ওই জরিমানা ছাড়াও যতদিন ধরে তিনি রিটার্ন দেননি ওই পুরো সময়ের দিনপ্রতি ৫০ টাকা করে জরিমানা হতে পারে।

>> পুরোনো করদাতা হলে আগের বছর যে পরিমাণ অর্থ আয়কর হয়েছে সেটিসহ ওই অর্থের ৫০ শতাংশ পর্যন্ত বাড়তি দিতে হতে পারে।

>> যারা করযোগ্য হওয়ার পরও একেবারেই কর দেন না, তাদের ক্ষেত্রে, তিন ধরনের জরিমানা করা হয়। একটি হলো যে পরিমাণ কর বকেয়া হয়েছে সেটি ছাড়া আরও ২৫ শতাংশ বাড়তি জরিমানা করার বিধান রয়েছে।

>> দ্বিতীয়টি যে পরিমাণ কর বকেয়া হয়েছে তার ওপর ২ শতাংশ হারে মাসিক সরল সুদ। যে পরিমাণ কর বকেয়া হয়েছে তার সমপরিমাণ জরিমানা।

>> তৃতীয়টি হচ্ছে, যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যবসায়ী কর জমা না দেন তাহলে অনেক সময় তার ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করা হতে পারে।

নিয়মিত এই ধরনের পোস্ট পেতে এই পেজটি লাইক এবং শেয়ার করুন।

13/07/2021
০৯.৪.২০
09/04/2020

০৯.৪.২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মরলে আপনি মরবেন একা, আপনার আত্মীয়স্বজনকে কাছে আসতে দেয়া হবেনা। একটা বিশেষ ব্যাগের ভেতর আপনার ...
19/03/2020

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মরলে আপনি মরবেন একা, আপনার আত্মীয়স্বজনকে কাছে আসতে দেয়া হবেনা। একটা বিশেষ ব্যাগের ভেতর আপনার লাশ ভরে জামাকাপড় সহ মাটিচাপা দেয়া হবে।

যারা এখনও গায়ে লাগাচ্ছেন না, তাদের মনে করিয়ে দিচ্ছি।

কোয়ারান্টিন মেনে চলুন, সাধ্যমত ঘরের ভেতর থাকুন, নিরাপদ থাকুন।

(পাবলো আন্দ্রেজ সিলভার লেখার ভাবানুবাদ)

ভ্যাট রেজিস্ট্রেশন ও ভ্যাট অনলাইন রিটার্ন দাখিলের জন্য যোগাযোগ করুন।
16/03/2020

ভ্যাট রেজিস্ট্রেশন ও ভ্যাট অনলাইন রিটার্ন দাখিলের জন্য যোগাযোগ করুন।

Address

Jessore
7230

Website

Alerts

Be the first to know and let us send you an email when VAT Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category