EEE Association, JSTU

EEE Association, JSTU ইইই এসোসিয়েশন,জাবিপ্রবি।

15/12/2025

একটি দেশ, একটি পতাকা, একটি স্বাধীনতা।
এই মহান আদর্শের পেছনে রয়েছে
লাখো শহীদের রক্ত আর বীর মুক্তিযোদ্ধাদের অমর আত্মত্যাগ।

মহান বিজয় দিবসে
EEE Association–এর পক্ষ থেকে
সম্মানিত মুক্তিযোদ্ধা ও
সমগ্র দেশবাসীর প্রতি জানাই
আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।

বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে
জ্ঞান, প্রযুক্তি ও দায়িত্ববোধের মাধ্যমে
একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।

🇧🇩 শুভ বিজয় দিবস 🇧🇩
— EEE Association

তীব্র নিন্দা জ্ঞাপনঅদ্য ২৭/০৮/২০২৫ ইং তারিখে ঢাকার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর আইন-শৃ...
27/08/2025

তীব্র নিন্দা জ্ঞাপন

অদ্য ২৭/০৮/২০২৫ ইং তারিখে ঢাকার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর আইন-শৃঙ্খলা বাহিনীর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে EEE Association, JSTU। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে এই ধরনের হামলা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার ফলে দেশের প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রকৌশলীদের ন্যায্য দাবি বাস্তবায়ন দেশের উন্নয়ন ও অগ্রগতির সাথে সরাসরি সম্পৃক্ত। তাই এই ধরনের হামলার দ্রুত তদন্তসাপেক্ষ ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

একইসাথে আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি, প্রকৌশলীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে দেশের প্রকৌশল শিক্ষার মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য।

বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। তাই প্রকৌশলীদের ন্যায্য দাবি পূরণ আজ সময়ের অনিবার্য দাবি।

EEE Association,JSTU

📢 প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ২৬ আগস্ট ২০২৫  ২৫ আগস্ট ২০২৫, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী ও প্র...
25/08/2025

📢 প্রেস বিজ্ঞপ্তি

তারিখ: ২৬ আগস্ট ২০২৫

২৫ আগস্ট ২০২৫, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী ও প্রকৌশলী রোকনুজ্জামান রোকন (ইইই-১৭, বুয়েট) নেসকো কার্যালয়ে ন্যক্কারজনক হামকি ও অশালীন গালিগালাজের শিকার হয়েছেন। ঘটনাটি প্রকৌশলী সমাজকে গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন করেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, স্মারকলিপি প্রদানের পর বেরোবি শিক্ষার্থীরা চলে গেলে নেসকো অফিসের নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন (ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড) তার কক্ষে প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডেকে নেন। সেখানে উপস্থিত প্রায় ২০-২৫ জন ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের কর্মকর্তা-কর্মচারী, যাদের মধ্যে সহকারী প্রকৌশলী মাজেদুল, সহকারী প্রকৌশলী সারোয়ার জামান সাইদি, উপসহকারী প্রকৌশলী লিয়াকত, সাদ্দাম ও গোলাম কিবরিয়া সোহানসহ আরও কয়েকজন ছিলেন, তারা মিলে প্রকৌশলী রোকনকে ঘিরে ধরে অশালীন গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন।

আমরা মনে করি, এ ধরনের ন্যাক্কারজনক আচরণ শুধু একজন প্রকৌশলীর মর্যাদায় আঘাত নয়, বরং সার্বিকভাবে প্রকৌশল পেশার নিরাপত্তা ও সম্মানকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

আমাদের সুস্পষ্ট অবস্থান:

এ ধরনের সন্ত্রাসী আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না।

অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অন্যথায়, প্রকৌশলী সমাজ আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি— প্রকৌশলীদের সম্মান ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

#প্রকৌশল_পেশার_সুরক্ষা #তিনদফা_দাবি

⚡ EEE Association, JSTU-এর একাত্মতা ঘোষণা ⚡আমরা, EEE Association – জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JSTU), দৃ...
23/08/2025

⚡ EEE Association, JSTU-এর একাত্মতা ঘোষণা ⚡

আমরা, EEE Association – জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JSTU), দৃঢ়ভাবে জানাচ্ছি যে প্রকৌশলী অধিকার আন্দোলনের ন্যায্য ৩ দফা দাবির সাথে আমরা সম্পূর্ণ একাত্মতা পোষণ করছি।

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রকৌশলীরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অথচ দীর্ঘদিন ধরে প্রকৌশলীদের ন্যায্য অধিকার উপেক্ষিত হয়ে আসছে। এই অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রকৌশলীদের ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি।

আমরা বিশ্বাস করি, প্রকৌশলীদের এই ন্যায্য আন্দোলন সফল হলে দেশের প্রকৌশল শিক্ষার মান, সম্মান ও মর্যাদা আরও সুসংহত হবে।

প্রকৌশলীর অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

EEE Association, JSTU

Welcome🤝
30/07/2025

Welcome🤝

আগামীকাল জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ওয়ার্কশপে Key-note speaker হিসেবে অংশগ্রহণ করব ইনশাল্লাহ।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা আছেন তাঁরা চাইলে এতে অংশগ্রহণ করতে পারবেন।

06/06/2025

ঈদুল আযহার পবিত্র দিনে আল্লাহ আপনার ত্যাগ কবুল করুন, জীবনকে করুন শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। ঈদ মোবারক! 🌙✨

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের দীর্ঘদিনের শিক্ষক সংকট, সেশনজট, নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্...
06/05/2025

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের দীর্ঘদিনের শিক্ষক সংকট, সেশনজট, নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডারের অভাবসহ একাধিক একাডেমিক সমস্যার দ্রুত সমাধানের দাবিতে শিক্ষার্থীদের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শিক্ষার্থীরা ঐক্যমতের ভিত্তিতে তাদের যৌক্তিক দাবি উপস্থাপন করেন।

শিক্ষার্থীরা উল্লেখ করেন, পূর্বেও একাধিকবার মাননীয় উপাচার্য মহোদয়ের নিকট এসব সমস্যার প্রতিকার চেয়ে আবেদন জানানো হয়েছে, তবে প্রতিবারই কেবল আশ্বাসে সীমাবদ্ধ থেকেছে বিষয়টি, বাস্তব কোনো অগ্রগতি ঘটেনি।

এই প্রেক্ষিতে শিক্ষার্থীরা ১০ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করেছেন, যার মধ্যে উল্লেখিত সমস্যাগুলোর সুনির্দিষ্ট সমাধান প্রত্যাশা করছেন তারা। সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পুরো ইইই বিভাগ সম্মিলিতভাবে কর্মসূচিতে নামবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

30/04/2025

কোটার নামে অবিচার,
বন্ধ করো, বন্ধ করো।

30/04/2025
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ৩ দফা দাবিতে আজ জাবিপ্রবি তে প্রকৌশল অধিকার আন্দোলন এর বিক্ষোভ মিছিল।
22/04/2025

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ৩ দফা দাবিতে আজ জাবিপ্রবি তে প্রকৌশল অধিকার আন্দোলন এর বিক্ষোভ মিছিল।

22/04/2025
25/03/2025

Address

Melandha, Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when EEE Association, JSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category