29/04/2026
অনেকের ধারণা শুধুমাত্র LL.B. পাশ করলেই অ্যাডভোকেট হওয়া যায়। অনেকে তো আবার LL.B. পড়া অবস্থায়তেই নিজেকে অ্যাডভোকেট দাবী করে বসেন। এডভোকেট হওয়াটা কি আদৌ এতটা সহজ? মূলত LL.B. শেষ করার পরে থেকেই শুরু হয় এডভোকেট হওয়ার মূল জার্নি। যার প্রথম ধাপ হলো জমা দেওয়া। নতুন যারা আইনজীবী হওয়ার ইচ্ছা আছে বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রক্রিয়াগুলো সামান্য আলোচনা করলাম। আশা করি উপকৃত হবেন।
LL.B. শেষ করার পর Bangladesh Bar Council-এ “Intimation” দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া
অনেকেই শুধু শুনে জানে—“Intimation দিতে হয়”, কিন্তু আসলে কীভাবে দিতে হয়, কী লাগে, কখন দিতে হয় না জানার কারণে আবেদন করতে অনেক দেরি হয়ে যায় 👇
👉🏻 LL.B. (Hons) শেষ করার পর একজন শিক্ষার্থী যখন সিনিয়র অ্যাডভোকেটের অধীনে Pupillage (প্র্যাকটিক্যাল ট্রেনিং) শুরু করে, তখন সেই তথ্য Bangladesh Bar Council-কে কিছু নির্ধারিত পদ্ধতিতে আবেদন করে জানাতে হয়।
🔹 Step 1: Senior Advocate নির্বাচন
✔️ কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন Advocate হতে হবে
✔️ আপনার Pupillage তার অধীনে শুরু হবে
🔹 Step 2: Pupillage শুরু করা
✔️ সিনিয়রের চেম্বারে যোগদান করা
✔️ এই তারিখ থেকেই আপনার ৬ মাসের ট্রেনিং গণনা শুরু হবে
✔️ এই সময়ের মধ্যেই Intimation জমা দিতে হবে
🔹 Step 3: Intimation Form সংগ্রহ
✔️ Bar Council এর অনলাইন ওয়েবসাইট থেকে ফরম পূরণ করে আবেদন
🔹 Step 4: ফর্ম পূরণ (Important অংশ)
ফর্মে সাধারণত যেগুলো দিতে হয়:
✔️ নিজের তথ্য ও শিক্ষাগত যোগ্যতা
✔️ সিনিয়র অ্যাডভোকেটের তথ্য
✔️ Pupillage শুরুর তারিখ
উক্ত ফর্ম ডাউনলোড করে প্রথম তিন পেজ কার্টিজ পেপারে ও এফিডেফিটের অংশ ৩০০ টাকার নন- জুডিশিয়াল স্ট্যাম্পে প্রিন্ট করতে হবে।
উক্ত ফর্ম এ স্বাক্ষর করে সিনিয়র এবং সাক্ষী হিসেবে দুজন আইনজীবীর স্বাক্ষর নিতে হবে।
🔹 Step 5: প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করা
সাধারণত যা লাগে:
✔️ LL.B. Certificate এবং Transcript সহ সকল শিক্ষাগত সার্টিফিকেট ও মার্কশিট (SSC–LL.B.)
✔️ NID / জাতীয় পরিচয়পত্র
✔️ Passport size ছবি
সকল ডকুমেন্ট সিনিয়র অ্যাডভোকেট কর্তৃক সত্যায়িত করতে হবে এবং একজন নোটারি পাবলিক কর্তৃক নোটারি করতে হবে।
🔹 Step 6: Intimation জমা দেওয়া
✔️ সম্পূর্ণ ফর্ম ও সংশ্লিষ্ট কাগজপত্র এবং ফটোকপি করে Bar Council অফিসে সরাসরি জমা দিতে হবে
✔️ রিসিভ কপি সংগ্রহ করতে হবে
আপনার ডকুমেন্ট যাচাই করবে, সব ঠিক থাকলে ফি প্রদান করলে আপনার Registration সম্পন্ন হবে
📌 বিঃদ্রঃ উক্ত ফর্ম ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র আবেদনের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে অন্যথায় বাতিল বলে গণ্য করা হবে।