13/08/2026
অর্থ আইন ২০২৬ এর মাধ্যমে সবচেয়ে বিতর্কিত আইন হচ্ছে টার্নওভার কর, যেখানে ব্যবসায় লোকসান হলেও আপনাকে কর দিতে হবে।
ব্যবসায় লাভ-লোকসান নির্বিশেষে মোট বিক্রির বা টার্নওভারের ওপর মিনিমাম ১% কর আরোপ করায় ঝামেলায় পড়েছে ব্যবসায়ী ও উদ্যোক্তারা। এই টার্নওভার কর নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।
কারণ, অতীতে আয়কর দিতে হতো ব্যবসার প্রকৃত আয় বা মুনাফার ওপর। কিন্তু টার্নওভার কর হিসাব হয় মোট বিক্রি বা প্রাপ্তির ওপর। মোটাদাগে ব্যবসাপ্রতিষ্ঠানের বছরজুড়ে পণ্য বা সেবা বেচাকেনায় কত টাকা লেনদেন হলো, এর ওপরেই টার্নওভার কর বসে। যেখানে ব্যবসার লাভ হলো নাকি লোকসান হলো, তা বিবেচনা করা হয় না। ফলে লোকসানি বা কম লাভজনক প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের করের মুখে পড়ে।
প্রকৃত লাভের ওপর হিসাব করলে যেখানে অল্প কর আসার কথা, সেখানে বাধ্যতামূলক টার্নওভার করের কারণে করের পরিমাণ কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এটি করদাতাদের ওপর অতিরিক্ত আইনি ও আর্থিক চাপ তৈরি করে।
সাধারণ করদাতাদের উপর অতিরিক্ত করের বোঝা না বাড়িয়ে কর জাল বিস্তৃত করা উচিত।
#কর #টার্ন #অনলাইনে #বিজনেস #ব্যবসা #প্রতিষ্ঠান #আয়কর #রিটার্ন