Golam Azam Nahid

Golam Azam Nahid জমি ক্রয়, বিক্রয়, নামজারী, মামলা-মোকাদ্দমাসহ জমি সংক্রান্ত সকল সমস্যার সমাধান করা হয়।

15/11/2025

#আপনিই তো আপনার পুরুষকে খুন করেছেন!

চলুন আজ একটা খেলা খেলি। খেলাটার নাম 'পুরুষের শব ব্যবচ্ছেদ'। ছুরি-কাঁচি আপনার হাতে; দেখুন তো, হাসির আড়ালে লুকিয়ে রাখা পচন ধরা ক্ষতগুলো দেখতে পান কি না। পারবেন না! কারণ সমাজ আপনাকে শিখিয়েছে, পুরুষ মানেই পাথর, পুরুষ মানেই শক্ত পাহাড়। কিন্তু আজ সেই পাহাড়ের ভেতরের লাভা উদগীরণের সময় এসেছে।

পুরুষের প্রথম খুনটা হয় তার শৈশবে, তার নিজেরই বাড়িতে। যখন ছোট্ট ছেলেটা হোঁচট খেয়ে পড়ে গিয়ে কাঁদে, তখন তার মা এসে বলে, "ছি! ছেলেরা কাঁদে না, লোকে হাসবে।" ব্যস! সেই প্রথম তার আবেগকে গলা টিপে হত্যা করা হলো। তাকে শিখিয়ে দেওয়া হলো, ব্যথা হলেও দাঁত কামড়ে সহ্য করতে হবে, কষ্ট হলেও হাসিমুখে থাকতে হবে। সেই থেকে শুরু হয় তার জীবন্ত লাশ হয়ে ওঠার ট্রেনিং।

একটু বড় হওয়ার পর যখন সে ভালোবাসতে শেখে, তখন তার প্রেমিকা এসে কানে কানে বলে, "একটা ভালো চাকরি জোগাড় করো, নইলে বাবা মেনে নেবে না।" ভালোবাসা নয়, তার যোগ্যতা মাপা হয় তার ব্যাংক ব্যালেন্স দিয়ে। তার ভালোবাসার দাম নির্ধারিত হয় তার উপার্জনের অঙ্কে। হন্যে হয়ে চাকরির পেছনে ছুটতে ছুটতে যখন সে ফেরে, তখন দেখে তার প্রেমিকা অন্য কারো ঘরের লক্ষ্মী। আর পুরুষটা? তাকে আবারও সেই পাথর হতে হয়, চোখের জল লুকিয়ে ফেলতে হয়। কারণ, পুরুষের ভাঙা হৃদয়ের কোনো বাজারদর নেই।

আপনারা নারীরা তো খুব ভাগ্যবান! স্বামীর সাথে সামান্য ঝগড়া হলেই বাপের বাড়ি যাওয়ার হুমকি দেন, চলেও যান। কিন্তু পুরুষের জন্য কোনো "বাপের বাড়ি" নেই। স্ত্রীর সাথে তুমুল ঝগড়ার পর, অপমানের বোঝা মাথায় নিয়ে সে যখন ঘর থেকে বের হয়, তার যাওয়ার কোনো জায়গা থাকে না। পার্কের বেঞ্চ, ফাঁকা রাস্তা বা বন্ধুদের আড্ডাই তার সাময়িক আশ্রয়। সে একবেলা না খেয়ে অভিমান করে, কিন্তু তার অভিমান ভাঙানোর জন্য কেউ ছুটে আসে না। কারণ সে পুরুষ, তার অভিমান থাকতে নেই!

কখনো ভেবে দেখেছেন, পুরুষকে কি আদৌ কেউ ভালোবাসে? না! পুরুষকে ভালোবাসা হয় না, পুরুষকে ব্যবহার করা হয়। সে হলো এক চাহিদার মেশিন। বাবা-মায়ের চাহিদার মেশিন, ভাই-বোনের চাহিদার মেশিন, স্ত্রী-প্রেমিকার চাহিদার মেশিন, আর সবশেষে সন্তানের চাহিদার মেশিন।

টাকা আয় করতে না পারলে বাবা-মা বলে, "কুলাঙ্গার"। স্ত্রীর শখ পূরণ করতে না পারলে স্ত্রী বলে, "অপদার্থ"। সন্তানের দামী আবদার মেটাতে না পারলে সন্তানরাও মুখ ঘুরিয়ে নেয়। চাহিদা মেটাতে পারলে সে 'রাজা', আর না পারলে সে সমাজের সবচেয়ে ঘৃণ্য 'ফকির'। ভালোবাসা? ওটা পুরুষের জন্য এক নিষিদ্ধ শব্দ।

দেশে নারী নির্যাতনের আইন আছে, সংগঠন আছে, মোমবাতি মিছিল আছে। কিন্তু পুরুষ নির্যাতনের কথা বললে লোকে হাসে। কারণ নারী নির্যাতন হয় দেহে, যা চোখে দেখা যায়। আর পুরুষ নির্যাতন হয় মনে, তার আত্মায়, যা অদৃশ্য। এই মানসিক নির্যাতনের ক্ষত শরীরী ক্ষতের চেয়েও হাজার গুণ বেশি যন্ত্রণাদায়ক। এই নির্যাতন তাকে ভেতর থেকে কুরে কুরে খায়, তাকে জীবন্ত লাশে পরিণত করে। কিন্তু তার জন্য কোনো আইন নেই, কোনো সহানুভূতি নেই।

যে পুরুষ ঘর বানানোর জন্য নিজের ঘর ছেড়ে বছরের পর বছর বাইরে পড়ে থাকে, মৃত্যুর আগে যার হয়তো নিজের ঘরে ফেরা হয় না, তার আত্মত্যাগের কোনো স্বীকৃতি নেই। সে পরিবারের জন্য এক নির্বাক সৈনিক, যে শুধু যুদ্ধ করে যায়, কিন্তু তার কষ্টের কথা শোনার মতো কেউ থাকে না।

এই সমাজ পুরুষের কাঁধে পুরো সংসারের বোঝা চাপিয়ে দিয়ে বলে, "তোমাকে শক্তিশালী হতে হবে।" আবার সেই পুরুষই যখন একটু আবেগ প্রকাশ করে, তখন সেই সমাজই তাকে "দুর্বল" বলে উপহাস করে। এই ভণ্ডামি আর কতদিন?

আপনি কি একজন খুনী?
একটু ভেবে দেখুন তো! আপনার বাবা, ভাই, স্বামী বা প্রেমিকের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোর জন্য আপনি নিজে কতটা দায়ী? আপনার চাহিদার বোঝা চাপিয়ে, তার আবেগকে উপেক্ষা করে, আপনি কি তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না?

আপনার ঘরের পুরুষটি পরেরবার যখন হাসবে, একবার তার চোখের দিকে তাকাবেন কি? পারবেন তো সেই হাসির আড়ালের মৃত আত্মাটাকে দেখতে? নাকি দেখেও না দেখার ভান করে নিজের চাহিদার তালিকাটা তার দিকে এগিয়ে দেবেন?

সিদ্ধান্ত আপনার। কারণ প্রতিটি পুরুষ আজ এক জীবন্ত লাশ, আর তার শব ব্যবচ্ছেদ করলে দেখা যাবে, তার খুনি আর কেউ নয়, তার সবচেয়ে কাছের মানুষগুলোই।

02/06/2025

Celebrating my 13th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

👉আপনারা  #জমির_দলিল ২ টি উপায়ে উঠাতে পারবেন।জমির  #দলিল হারিয়ে গেলে করণীয় কি !!☝️প্রথম উপায় : প্রথমে নিচের তিনটি ধাপ অন...
29/08/2024

👉আপনারা #জমির_দলিল ২ টি উপায়ে উঠাতে পারবেন।
জমির #দলিল হারিয়ে গেলে করণীয় কি !!

☝️প্রথম উপায় : প্রথমে নিচের তিনটি ধাপ অনূসরণ করুণ!
১) প্রথম ধাপ : প্রথমে #জমির দাগ নাম্বার জানুন।
আপনি যে দাগটি জানেন সেটা কি দাগ তা নিশ্চিত হোন ?
আপনি যে দাগটি জানেন সেটা
cs দাগ, না RS দাগ, না BS দাগ নিশ্চিত হোন ।
🤚 https://www.bdlandsurveyor.com/2019/09/cs-sa-rs-city-brs-cs-sa-rs-city-brs-cs.html
২) ধাপ ২:দাগ নম্বর জেনে খতিয়ান নাম্বার জানুন।
কোথা থেকে জানবেন? ইউনিয়ন ভূমি বা তফসিল অফিস হতে।
৩) ধাপ ৩: খতিয়ানে যদি নামজারি বা খারিজ করা থাকে তাহলে দেখুন কার নামে নামজারি করা। নামজারি বা জমাভাগের কেস বা নথি বের করে নিন। নামজারি বা খারিজের নথিতে দলিলের নাম্বার দেয়া থাকে ওইখান থেকে দলিল নাম্বার নিয়ে নকল বা সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন।
👆কোথায় করবেন? জেলা রেকর্ড রুম অথবা সাব রেজিস্ট্রি অফিস। আপনার জমির দলিল যদি বর্তমান সাল থেকে ৫-৬ বছর আগের হয় তাহলে সাব রেজিস্টি অফিস হতে দলিলের নকল বা সার্টিফাইড কপি নিতে পারবেন।
আর দলিল টি যদি অনেক বছর আগের হয় তাহলে জেলা রেজিস্ট্রার অফিস এর জেলা রেকর্ড রুম হতে সংগ্রহ করতে হবে।
✌️উপায় ২:- তিনটি ধাপ অনুসরণ করে দলিল নম্বর বা দলিল না পান তখন দলিল তল্লাশি বা সার্চ করতে হবে।
🔎 তল্লাশি বা সার্চ করতে যা যা লাগবে -
🚩 সম্ভাব্য সাল।
🚩 দলিল দাতা ও গ্রহীতার নাম।
🚩 দলিল দাতা ও গ্রহীতার বাবার নাম।
🚩 দাগ নম্বর ও মৌজার নাম।

জমির দলিল হারিয়ে গেলে করণীয় কি !!!

জমির দলিল হারিয়ে গেলে করণীয় কাজগুলো সঠিকভাবে করলে হারিয়ে যাওয়া দলিল সহজে পাওয়া যাবে। অনেক সময় অসাবধানতা বা দূর্ঘটানাজনিত কারনে মূল্যবান দলিল বা প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়।যেমনঃ- কোন দুর্ঘটনায় বা আগুনে পুড়ে যাওয়ার কারনে বা বন্যার প্রাকৃতিক দুর্যোগে মূল্যবান কাগজ বা দলিল নষ্ট হয়ে যেতে পারে।ঠিক এই সময় হারানো কাগজ ফিরে পাবার জন্য বা কাগজের নকল সংগ্রহ করার জন্য পুলিশের সাহায্য নেয়া যাবে।

আমরা জানি কোন ব্যক্তির প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেলে অতি দ্রুত সংশ্লিষ্ট থানায় গিয়ে জিডি করতে হয়। জিডি করার পর পুলিশ অভিযোগকারীকে জিডির একটা কপি এবং কপির সাথে একটি নম্বর প্রদান করবেন। সেটিকে আপনার সংরক্ষণ করে রাখতে হবে। এরপর পুলিশ হারিয়ে যাওয়া কাগজ খুঁজে বের করার চেষ্টা করবেন বা নকল বা নতুন কাগজপত্র বা দলিল প্রদান করার জন্য অনুমতি প্রদান করবেন।

জমির দলিল হারিয়ে গেলে করণীয়
জমির দলিল হারিয়ে গেলে করণীয়
উদাহরণঃ-

ধরূণ আপনার বাবা আজিজ পৈত্রিকসূত্রে প্রাপ্ত ১৬ বিঘা জমি ভোগদখল করাকালে ২ বছর পূর্বে মারা যান।আপনার বাবা আজিজের মৃত্যুর পর এক পুত্র আব্দুল হক প্রামানিক ও এক কন্যা সেলিনা বেগম ওয়ারিশ থাকেন। আপনার বাবার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১৬ বিঘা সম্পত্তির সি.এস খতিয়ান, এসএ এবং আরএস খতিয়ান এবং আপনার দাদা (পিতামহ) এর নামের দলিলগুলোর ফটোকপি থাকলেও মূল কাগজপত্র খুঁজে পান নাই ।

মূল কপি কি প্রকারে সংগ্রহ করবেন সে বিষয়টা তুলে ধরা হলোঃ-

আপনি আপনার বাবা আজিজের মৃত্যুকালে রেখে যাওয়া ঐ সম্পত্তির সি.এস খতিয়ান ও এসএ এবং আরএস খতিয়ানের জাবেদা নকল ভোলা কলেক্টরেট অফিস (জেলা প্রশাসকের কার্যালয়) রেকর্ড রুম হতে নির্দিষ্ট জাবেদা নকলের ফরমে আবেদন করে জাবেদা নকল তুলতে পারবেন। এছাড়া আপনার দাদা (পিতামহ) এর নামীয় দলিল ভোলা জেলা রেজিষ্টার অফিস হতে জাবেদা নকল তুলতে পারবেন। আপনি দলিলের ফটোকপি দেখে দলিলের নম্বর অনুসারে জাবেদা নকলের জন্য আবেদন করতে পারবেন।

জমির দলিল হারিয়ে গেলে করণীয় আর ও মাধ্যম
দলিলের নকল (Certified Copy) প্রাপ্তির নিয়মাবলীঃ-

রেজিস্ট্রেশন আইন ১৯০৮ এর ৫৭(১) ধারা মোতাবেক, প্রয়োজনীয় ফিস পরিশোধ সাপেক্ষে, যে কোন ব্যক্তি ১ নং (স্থাবর সম্পত্তি সংক্রান্ত দলিলের) ও ২ নং (রেজিস্ট্রি করতে অস্বীকার করা দলিলের) রেজিস্টার বহি ও ১ নং রেজিস্টার বহি সম্পর্কিত সূচিবহি পরিদর্শন করতে পারে এবং উক্ত আইনের ৬২ ধারার বিধানাবলি সাপেক্ষে উক্ত দলিলের সার্টিফাইড কপি গ্রহন করতে পারে।

রেজিস্ট্রেশন আইন ১৯০৮ এর ৫৭(২) ধারা মোতাবেক, প্রয়োজনীয় ফিস পূর্বে পরিশোধ সাপেক্ষে, দলিল সম্পাদনকারী বা তার এজেন্ট এবং সম্পাদনকারীর মৃত্যুর পর যে কোন আবেদনকারী ৩ নং নিবন্ধিত উইলের রেজিস্টার ৩ নং লিপিবদ্ধ বিষয়ের (অর্থাৎ উইল বা অছিয়ত দলিলের নকল বা সার্টিফাইড কপি) এবং ৩ নং বহি সম্পর্কিত সূচিপত্রের নকল গ্রহন করতে পারে।

রেজিস্ট্রেশন আইন ১৯০৮ এর ৫৭(৩) ধারা মতে, প্রয়োজনীয় ফিস পূর্বে পরিশোধ সাপেক্ষে, দলিলের সম্পাদনকারী বা দাবীদার ব্যক্তি বা তার এজেন্ট অথবা প্রতিনিধি ৪ নং বহিতে লিপিবদ্ধ বিষয়ের নকল গ্রহন করতে পারে।

রেজিস্ট্রেশন আইন ১৯০৮ এর ৫৭(৪) ধারা মতে, ৩ নং ও ৪ নং বহিতে লিখিত বিষয়ের তল্লাশি, সাব-রেজিস্ট্রার এর মাধ্যমে করা যাবে।

জমির দলিল
জমির দলিল হারিয়ে গেলে করণীয়
কিভাবে দলিল তল্লাশ করবেন?
যদি মূল দলিল থাকে- রেজিস্ট্রি অফিসে দলিলের রেজিস্ট্রি কার্যক্রম শেষ হলে মূল দলিলের শেষ পৃষ্টার উল্টোদিকে “দলিলটি কত সালের, কত নম্বর বালাম বইয়ের, কত পৃষ্ঠা থেকে কত নম্বর পৃষ্ঠায় নকল করা হয়েছ, তা লিখে সাব-রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষর করতে হয় । এভাবে খুব সহজে সহজেই রেজিস্ট্রি অফিসে থেকে দলিলের নকল উঠানো যায়/পাওয়া যায়।

মূল দলিল না থাকলে- রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি শেষ হলে দলিলের গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য নিয়ে সূচিবহি তৈরি করা হয়। একটি সূচিবহি তৈরি হয় দলিলে উল্লিখিত জমির দাতা/বিক্রেতা, গ্রহিতা/ক্রেতা বা অন্য কোন পক্ষের নাম দিয়ে, আর একটি তৈরি হয় জমির মৌজার নাম দিয়ে।

দলিলের নকল প্রাপ্তির আবেদনের নিয়মাবলিঃ
রেজিস্ট্রেশন বিধিমালা ২০১৪ এর ১০৮ অনুচ্ছেদে সূচিবহি তল্লাশ ও দলিলের নকলের জন্য আবেদনের নিয়মাবলী লিপিবদ্ধ আছে।
এ অনুচ্ছেদে বলা হয়েছে, যে সকল ক্ষেত্রে তল্লাশ ও পরিদর্শনের জন্য কোন ফিস পরিশোধযোগ্য নহে, সে সকল ক্ষেত্র ব্যতিত, সকল ক্ষেত্রে নকলের জন্য আবেদন দাখিল করিবার পূর্বে (৩৬ নং ফরম অনুযায়ী) তল্লাশ ও পরিদর্শনের জন্য আবেদন করিতে হইবে। এরপর ৩৭ নং ফরমে নকলের জন্য আবেদন করিতে হইবে।
(কপি)

বাংলাদেশের জায়গাজমিন নিয়ে এই পর্যন্ত বেশ কয়েকটি জরিপ হয় যেগুলোকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে এই পর্যন্ত যতগুল....

24/02/2024

▪️▪️রেকর্ড থেকে নকশায় জমি কম হলে করণীয় কি?

রেকর্ড এর চাইতে নকশাই জমি কম হলে আমরা পেন্টাগ্রাফ বা তুলনামূলক নকশা ব্যবহার করে থাকি। আমরা অনেকেই পেন্টাগ্রাফ নকশা সম্পর্কে বুঝিনা। পেন্টাগ্রাফ নকশা ব্যবহার করলে খুব সহজে ই বুঝা যায় নকশায় জমি কম হলে উক্ত জমি কোন দাগে আছে। কারণ অনেকেই বুঝতে পারে না যে নকশায় জমি কম হলে কার বিরুদ্ধে মামলা করবে কিংবা কোন দাগের বিরুদ্ধে মামলা করবে। আপনি যদি পেন্টাগ্রাফ নকশা ব্যবহার করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আপনার জমিটা কোন দাগে ঢুকছে!
©

09/01/2024

ামলা__মোকদ্দমা__গুলির__ইংরেজী_নাম:

১। স্ত্রীর খোরপোষ আদায়ের মোকদ্দমা
__Suit for the maintenance of the wife.
২। নাবালকের খোরপোষ আদায়ের মোকদ্দমা
__Suit for the maintenance of the minor.
৩। দেনমোহর আদায়ের মোকদ্দমা
__Suit for the recovery of dower money.
৪। নাবালকের গার্ডিয়ারশিপ মামলা
__Application for guardianship.
৫। পারমিশন কেইস
__Permission case.
৬। বিবাহ বিচ্ছেদের মোকদ্দমা
__Suit for the dispolution of marriage.
৭। দাম্পত্য সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার মোকদ্দমা
__Suit for the restitution for conjugal rights.
৮। সাকসেসন কেইস
__Succession case
৯। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা
__Suit for permanent injunction.
১০। প্রিয়েমশন মিছ কেইস
__Pre-emption Mise case.
১১। খাস দখল পুনরুদ্ধারের মোকদ্দমা
__Suit for the recovery of Khas possession.
১২। বাড়ী ভাড়া মামলা
__House Rent Case.
১৩। ঘোষনামূলক মোকদ্দমা
__Suit for the declaration.
১৪। স্বত্ব ঘোষনা ও খাস দখলের মোকদ্দমা
__Suit for the declaration of title and recovery of Khas possession
১৫। সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মোকদ্দমা
__Suit for the specific performance of contract.
১৬। চুক্তি বাতিলের মোকদ্দমা
__Suit for the recission of contract.
১৭। বাটোয়ারা মোকদ্দমা
__Suit for partition.
১৮। অর্থ আদায়ের মোকদ্দমা
__Suit for the realization of money.
১৯। ভাড়াটিয়া উচ্ছেদের মোকদ্দমা
__Suit for the ejectment of tenant.
২০। বাধ্যতামূলক ইনজাংশনের মোকদ্দমা
__Suit for mandatory injunction.
২১। অনুমোতি দখলকার উচ্ছেদের মোকদ্দমা
__Suit for ejectment of Licensee.
২২। দলিল বাতিলকরনের মোকদ্দমা
__Suit for the cancellation of deed.
২৩। টর্টের মোকদ্দমা
__Suit for damages and compensation.
২৪। রেকর্ড কারেকশনের মোকদ্দমা
__Suit for declaration
©

16/12/2023

Address

Mawna
Gazipur
1740

Telephone

+8801741087492

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golam Azam Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Golam Azam Nahid:

Share