Legalis Punctum & Consultancy

Legalis Punctum & Consultancy Legal Consultant ⚖️
Legal Partner- Scentra
Associate- Brothers Law Associate
Any kind of legal consultancy you can call me 01679849031

জাতীয় সংসদে কোড অব ক্রিমিনাল প্রসিডিওর (সংশোধন) আইন, ২০২৬ কণ্ঠভোটে গৃহীত হয়েছে। এই সংশোধনের মাধ্যমে ১৮৯৮ সালের ফৌজদারি ক...
13/04/2026

জাতীয় সংসদে কোড অব ক্রিমিনাল প্রসিডিওর (সংশোধন) আইন, ২০২৬ কণ্ঠভোটে গৃহীত হয়েছে। এই সংশোধনের মাধ্যমে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়ায় অধিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা।
সংশোধিত আইনের প্রধান দিকগুলো নিম্নরূপ:

১. গ্রেপ্তার সংক্রান্ত সুরক্ষা (ধারা ৪৬এ–৪৬ই)
গ্রেপ্তারকৃত ব্যক্তির অধিকার সুরক্ষায় নতুন কিছু বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
•পরিবারকে অবহিতকরণ: গ্রেপ্তারের সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার, নিকট আত্মীয় বা আইনজীবীকে বিষয়টি জানানো বাধ্যতামূলক।
•পরিচয়পত্র প্রদর্শন: গ্রেপ্তারকারী কর্মকর্তাকে দৃশ্যমান পরিচয়পত্র বহন করতে হবে এবং গ্রেপ্তারের সময় তা প্রদর্শন করতে হবে।
•আইনি সহায়তার সুযোগ: গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার আইনজীবী বা নিকটাত্মীয়ের সঙ্গে যোগাযোগ ও পরামর্শের সুযোগ প্রদান করতে হবে।

২. নথিবদ্ধকরণ ও স্বচ্ছতা নিশ্চিতকরণ
গ্রেপ্তার প্রক্রিয়াকে অধিক স্বচ্ছ করতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান সংযোজন করা হয়েছে।
•জেনারেল ডায়েরিতে অন্তর্ভুক্তি: গ্রেপ্তারের কারণ, সময় এবং কাকে অবহিত করা হয়েছে—এসব তথ্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানার জিডিতে লিপিবদ্ধ করতে হবে।
•গ্রেপ্তার মেমোরেন্ডাম: গ্রেপ্তারকারী কর্মকর্তা যদি সংশ্লিষ্ট থানার না হন, তবে তাকে গ্রেপ্তারের বিস্তারিত মেমোরেন্ডাম সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর কাছে প্রেরণ করতে হবে।
•সাক্ষীর উপস্থিতি: গ্রেপ্তারের সময় অন্তত একজন সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে হবে—যিনি পরিবার সদস্য বা স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তি হতে পারেন। সাক্ষী উপস্থিত না থাকলে তার কারণ নথিভুক্ত করতে হবে।

৩. বিচারিক ও প্রশাসনিক সংস্কার
আইনটি বিচারিক ক্ষমতা ও তদন্ত প্রক্রিয়াতেও উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।
•জরিমানার ক্ষমতা বৃদ্ধি (ধারা ৩২): প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ৫ লাখ টাকা, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ৩ লাখ টাকা এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন।
•স্বাস্থ্য পরীক্ষা (ধারা ১৬৭): পুলিশ রিমান্ডে নেওয়ার আগে এবং পরে অভিযুক্ত ব্যক্তির শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
•তদন্ত তদারকি (ধারা ১৭৩এ): চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পূর্বে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য অন্তর্বর্তীকালীন (ইন্টারিম) রিপোর্ট আহ্বান করতে পারবেন।

⸻⸻⸻⸻

ইমতিয়াজ মীর
এলএল.বি (অনার্স), এলএল.এম
শিক্ষানবিশ আইনজীবী
জেলা ও দায়রা জজ আদালত, গাজীপুর

10/12/2025
25/11/2025

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ব্যবহার ও পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের আইনজীবীদেরও প্রস্তুত হতে হবে বল...

06/11/2025

আদালতে জাল কাবিননামা দাখিল।
কারাগারে বাদী।
*বিস্তারিত কমেন্টে*

06/11/2025

মোবাইলে অশ্লীল ম্যাসেজ পাঠালে সর্বোচ্চ দুই বছরের জেল ও দেড় কোটি টাকা জরিমানার বিধান করা হয়েছে।

ওসিকে শোকজ। গ্রেফতারের পর আসামীকে তার আইনজীবীর সাথে সাক্ষাৎ করতে না দেওয়া মৌলিক মানবাধিকারের পরিপন্থী, সংবিধান ও ফৌজদারি...
17/10/2025

ওসিকে শোকজ।

গ্রেফতারের পর আসামীকে তার আইনজীবীর সাথে সাক্ষাৎ করতে না দেওয়া মৌলিক মানবাধিকারের পরিপন্থী, সংবিধান ও ফৌজদারি কার্যবিধির 46A(f) ধারার লংঘন।

According to the Code of Criminal Procedure, Section 46A(f):
allow the person arrested, if he so desires, to consult a lawyer of his choice or to meet any of his nearest relation, preferably within twelve hours of such arrest.

09/10/2025

সিআরপিসির সর্বশেষ *amendment* অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা রয়েছে যে,
কোনো ব্যক্তি গ্রেফতার হলে আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ তাকে দিতে হবে। আইনজীবী থানায় গেলে, তাকে যথাযথভাবে রিসিভ করে, তার মক্কেল এর সাথে পরামর্শ করার সুযোগ করে দেওয়া পুলিশের আইনগত দায়িত্ব।

23/09/2025

বিদেশে পালিয়ে যাওয়ার সময় কাউকে এমবার্গ (Embarque) বা "আটক করা" সম্ভব। বিশেষ করে যখন কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকে।

যদি কোনো ব্যক্তি ফৌজদারি বা দেওয়ানি মামলায় অভিযুক্ত থাকে বা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং সুনির্দিষ্টভাবে জানতে পারা যায় যে সে বিদেশে পালিয়ে যেতে পারে তবে তাকে আটকানোর জন্য এই প্রসেস অবলম্বন করা হয়।

👉যেভাবে আটক করা হয়:
বিমানবন্দরে পাসপোর্ট ও ভিসা যাচাই করার সময় ইমিগ্রেশন কর্মকর্তারা এই ধরনের নিষেধাজ্ঞা বা গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে যদি জানতে পারেন বা তাদের সিস্টেমে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের কোনো নির্দেশ থাকে, তাহলে তাকে আটক করা হয়।

ইমতিয়াজ মীর
এলএল.বি. (অনার্স), এলএল.এম

©Lcb
16/09/2025

©Lcb

যে কোনো আইনি সহায়তা পেতে ইনবক্স করুন
14/09/2025

যে কোনো আইনি সহায়তা পেতে ইনবক্স করুন

Address

Gazipur
1700

Telephone

+8801679849031

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legalis Punctum & Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Legalis Punctum & Consultancy:

Shortcuts

Share