28/09/2021
ব্রণ হওয়ার বিভিন্ন কারণ ও প্রাকৃতিক উপায়ে ব্রণের প্রতিকার
প্রত্যেক মেয়ে চায় নায়িকাদের মত আকর্ষনীয় ত্বকের অধিকারী হতে। কিন্তু ব্রণের কারণে তা হয়ে ওঠে না। অনেক চেষ্টা করেও ব্রণের হাত থেকে মুক্তি পাওয়া যায় না।
ব্রণ সাধারণত গাল, কপাল, কাঁধ, বুক, নাক, গলায় হয়ে থাকে। মুখে দাগ হওয়ার প্রধান কারণ হচ্ছে ব্রণ। আর ব্রণ হওয়ার কারণ হিসেবে চিকিৎসা বিজ্ঞান জানিয়েছেন যে, হরমোনের পরিবর্তনের জন্যই প্রধাণত ব্রণ-অ্যাকনের মতো ত্বকের সমস্যা দেখা দেয়।
ব্রণ হওয়ার কারনঃ
* অপর্যাপ্ত ঘুম। স্বাভাবিক মানুষের ছয় থেকে সাত ঘণ্টা ঘুমের দরকার। যদি নিয়মিত পর্যাপ্ত ঘুম না হয় তাহলে হরমোনের ব্যালেন্স ঠিক থাকেনা। আর এই কারণে ব্রণ হতে পারে।
* মানসিক অবসাদ বা অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ ও চিন্তা ব্রণের আরেকটি প্রধান কারণ। কোন মানুষ যদি অতিরিক্ত পরিমাণে চিন্তা করে মানসিক চাপে থাকে তাহলে তার অবশ্যই ব্রণ হতে পারে।
* অনেক সময় মাথা পরিষ্কার না রাখলে মাথায় খুশকি থেকেও মুখে ব্রণ হতে পারে।
* অতিরিক্ত পরিমাণ তৈলাক্ত ত্বকে ব্রণের উৎপাদন বেশি হয়। মাথা পরিষ্কার রাখলে বা মাথায় যদি আমরা বেশি তেল ব্যবহার করি সেটা কোনো কারণে মুখে চলে আসলে আমাদের ব্রণ হতে পারে।
* খাবারের কারণে ব্রণ হতে পারে। এলার্জি জাতীয় খাবারে একটু সচেতন থাকতে হবে। বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহারের পর মুখ পরিষ্কার করে নিতে হবে। কারণ অপরিষ্কার মুখে ব্রনের উৎপাদন বেশি হয়। কারণ বিভিন্ন ভাইরাসের কারণে হয়ে থাকে তাই অপরিষ্কার কোনোভাবেই চেহারাকে রাখা যাবে না।
* অতিরিক্ত ধুলাবালিতে বের হলে আমাদের মুখে ব্রণ হতে পারে।
* এছাড়াও বয়সন্ধিকালে বা ঋতুস্রাব এর আগে ও পরে ব্রণ হতে পারে। এটা বিভিন্ন হরমোনাল প্রবলেম এর কারনে ব্রণ হয়।
প্রাকৃতিক উপায়ে ব্রণের প্রতিকারঃ
যদি কোনো কারণে আমাদের মুখে ব্রণ হয়েও যায় এবং এই মুখে ব্রনের দাগ কিছুতেই না কমে , সে ক্ষেত্রে আমাদের ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করা যেতে পারে, এক্ষেত্রে একটি ফেইসপ্যাক তৈরি করে ব্যবহার করা যেতে পারে।
ফেইসপ্যাকটি তৈরি করার উপকরণঃ
(১) ২ চামচ নিমের পাতার গুড়া
(২) ১ চামচ ময়দা
(৩)১ চামচ লেবুর রস
(৪) ১ টি ভিটামিন ই ও
(৫) স্মোথ পেষ্ট তৈরি করার জন্য পরিমাণমত কাঁচা তরল দুধ ।
ফেইসপ্যাকটি তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
# এই ফেইসপ্যাকটি তৈরি করার জন্য একটি বাটিতে উপরোক্ত সবগুলো উপকরণ একসাথে নিয়ে খুব ভালোকরে মিশিয়ে নিতে হবে ।
উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে যাওয়া পর্যন্ত মিশাতে হবে ।
# উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে একটি ব্রাশের সাহায্যে এটি চেহারায় apply করতে হবে।
# এরপর প্যাকটি মুখে লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
# প্যাকটি শুকিয়ে যাওয়ার পর ত্বক পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
আশা করি উপরোক্ত বিষয়গুলি মানলে উপকৃত হবেন ।
নিত্যনতুন বিউটি টিপস পেতে পেজটিকে লাইক করুন ফলো করে সাথেই থাকুন। এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন।
ধন্যবাদ