Legal Advice With Advocate Nazmul

Call Directions Contact the practice

Legal Advice With Advocate Nazmul আইন ও আদালত নিয়ে আলোচনা হবে। আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইত্যাদি।

21/09/2026

যদি একই দলিলে একজন সহ-শরীক ও কয়েকজন আগন্তুকের কাছে সম্পত্তি হস্তান্তর করা হয়, তবে এইরূপ ক্ষেত্রে আগন্তুকের বরাবরে জোতের যে খন্ড বা অংশ হস্তান্তর করা হইয়াছে উহার অগ্রক্রয় মঞ্জুর করা যায় ( ১৮ ডি এল আর ৫৭২; তাজিমুননেছা বনাম ওমর আলী)।

20/09/2026

অকৃষি প্রজাস্বত্ব আইনের ২৪ ধারার (১) উপধারায় কোন অগ্রক্রয়ের আবেদন দায়ের করা হইলে অন্যান্য সহ-শরীক প্রজাগণ সহ আবেদনকারী হিসেবে যোগদান করিতে পারে এবং তাহারা এ মর্মে আবেদন দিতে এবং টাকা জমা দিলে তাহার ২৪ ধারার (১) উপধারায় সহ-আবেদনকারী হিসেবে গণ্য হইবে এবং পরবর্তীতে মূল আবেদন প্রত্যাহার করিয়া তাহাদের এই অধিকার নষ্ট করা যাবে না (১৭ ডি এল আর ৫৬৫: আব্দুল কাদের বনাম সিরাজ)।

19/09/2026

২৪ ধারার অগ্রক্রয়ের আবেদন দায়েরের মেয়াদ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৬ ধারার মতই। অবগতির তারিখ প্রমানের ভার আবেদনকারীর উপর (২১ ডি এল আর ৬২৩: লুৎফর নাহার বনাম হাসমত আরা)

19/09/2026

সাধারণ বিক্রয়ের ক্ষেত্রে কোন দলিল সম্পাদনের তারিখ হইতে অগ্রক্রয়ের অধিকারের উদ্ভব ঘটে না, দলিল রেজিস্ট্রি তারিখ হইতে অগ্রক্রয়ের অধিকারের উদ্ভব ঘটে (২১ ডি এল আর ৫৯৯: আ: রহমান বনাম বাসের আলি)

19/09/2026

রাষ্ট্রীয় অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইনের ধারার (২) উপধারার শর্তের আলোকে একজন অকৃষি প্রজা অত্র আইনের বিধান সমূহে তাকে প্রদত্ত অধিকার হইতে শুধুমাত্র এই কারণে বঞ্চিত হইবে না যে উক্ত ভূমির স্বত্ব সরকার কর্তৃক একোয়ার করা হইয়েছে (17 DLR (FB) 384; আখতারুজ্জামান বনাম যদুনাথ।

Address

S. S. K Road
Feni
3900

Telephone

+8801817271798

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Advice With Advocate Nazmul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Legal Advice With Advocate Nazmul:

Shortcuts

Share