26/07/2021
Covid-19 Vaccine Reg Camp, First Day
করোনার প্রাদুর্ভাবে পৃথিবীতে মহামারী পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লকডাউন এ কারো কাজ কর্ম হাতে নাই। সাধারণ মানুষ দু বেলা দু মুঠো খেতে পারছে না। করোনাভাইরাসের ভয়ে ঘরে বসে থেকে শেষে না খেয়ে মরতে বসার আশঙ্কা শুরু হয়েছে। কাজে বের হলে ভাইরাসে মৃত্যু, ঘরে বসে থাকলে না খেয়ে মৃত্যু। এর সমাধান কী? এভাবে ত আর দিন চলতে পারে না। তাই আসুন, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যে যেখানে আছেন, নিজের স্থান থেকে সরকার প্রদত্ত করোনা ভাইরাসের টিকা বিনামূল্যে গ্রহণ করে দেশকে সুস্থ করে তুলুন।
আপনার নিজের মোবাইল ফোন থেকে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে করোনা ভাইরাসের টিকার জন্য সরকারিভাবে নিবন্ধন করুন। নিজে করুন, অন্যকেও করতে সহযোগিতা করুন সাধ্যমতো।
আমরা N.R. TOURS & TRAVELS এর পক্ষ থেকে নিকটস্থ গ্রামে ফ্রি তে ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন ক্যাম্প চালু করেছি।
যারা অসহায় এবং টিকা রেজিষ্ট্রেশন করতে পারছেন না, চলে আসুন আমাদের কাছে। আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে টিকার নিবন্ধনের জন্য সহযোগিতা করবো। যতদিন লকডাউন আছে, ততদিনের জন্য এই সেবা চালু থাকবে। তাই সবাই কে অনুরোধ করছি, লকডাউন শেষ হবার আগেই সেবা গ্রহণ করুন ফ্রিতে।
যোগাযোগ করুন নিম্নোক্ত ঠিকানায়ঃ
মরিচা স্কুল মাঠ (২ নং ওয়ার্ড),
বীরগঞ্জ, দিনাজপুর।
01780561507